ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

মাচাদোকে ছাড়াই ভেনেজুয়েলার ক্ষমতা হস্তান্তরের আলোচনা শুরু হতে যাচ্ছে


মাচাদোকে ছাড়াই ভেনেজুয়েলার ক্ষমতা হস্তান্তরের আলোচনা শুরু হতে যাচ্ছে

যুক্তরাষ্ট্রের সমর্থনে ভেনেজুয়েলার ক্ষমতা হস্তান্তরের বিষয়ে রাজনৈতিক সংলাপ আগামীকাল শনিবার শুরু হতে যাচ্ছে।

তবে শান্তিতে নোবেল পুরস্কারজয়ী বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো এতে অংশ না নেওয়ায় তার সমর্থকদের মধ্যে সংশয় সৃষ্টি হয়েছে।

অন্যদিকে বামপন্থীরাও এই প্রক্রিয়া নিয়ে অবিশ্বাস প্রকাশ করেছে। চলতি মাসের শুরুতেই ঘোষণা দেওয়া এই আলোচনায় শুধু ওয়াশিংটনের অনুমোদিত প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে তাদের অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: মিসরে দুই ট্রেনের সংঘর্ষে ৬৪ জন আহত

খবর বার্তা সংস্থা এএফপি’র।

আলোচনার আগে দেশটির দুই রাজনৈতিক পক্ষই বিক্ষোভ করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, আলোচনায় গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন, ভোটার ব্যবস্থার উন্নয়ন এবং রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পাবে।

গত মাসে ভয়াবহ ভূমিকম্পে ৫ হাজার ৫০০ জনের বেশি মানুষের প্রাণহানির আগেও ভেনেজুয়েলা রাজনৈতিক অস্থিরতার মধ্যে ছিল। এর আগে জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের বাহিনী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর দেশটির রাজনৈতিক পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে পড়ে।

মাদুরো সরকারের ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ তখন থেকে যুক্তরাষ্ট্রের নিবিড় নজরদারির মধ্যে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দেশ পরিচালনা করছেন।

আরও পড়ুন: শ্রমিকদের মজুরি বৃদ্ধির কাজ শুরু করেছে সরকার

রাজধানী কারাকাসের পূর্বাঞ্চলের একটি সবুজ এলাকায় মঙ্গলবার মাচাদোর সমর্থক প্রায় ৩০০ বিক্ষোভকারী জনগণের ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার দাবি জানান।

সাবেক আইনপ্রণেতা ৭৪ বছর বয়সী উইলিয়ামস দাভিলা বলেন, 'জনগণ আশাবাদী যে আমরা অবাধ ও গণতান্ত্রিক নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারব।'

নির্বাসিত বিরোধী নেতা গঞ্জালেস উরুতিয়ার রাজনৈতিক মিত্র মাচাদো ভেনেজুয়েলায় ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছেন।

তবে আসন্ন আলোচনায় তাকে আমন্ত্রণ জানানো হয়নি।

আরও পড়ুন: দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ করেছে স্থায়ী কমিটি

নোবেলজয়ী এই নেতা জানিয়েছেন, তিনি আলোচনা শুরুর বিরোধী নন, তবে এতে অংশ নেবেন না।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের নোবেল পুরস্কার উপহার দেওয়ার সিদ্ধান্তও তার দেশে ফেরার পথ সহজ করতে পারেনি। কিছু বিশ্লেষক মনে করেন, ওয়াশিংটন এ বিষয়ে বাধা দিয়েছে।

তবে ট্রাম্প প্রশাসন এই অভিযোগ অস্বীকার করেছে।

ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের প্রভাবাধীন অঞ্চল হিসেবে বিবেচনা করা ট্রাম্প রদ্রিগেজের প্রতি বারবার সন্তুষ্টি প্রকাশ করেছেন।

আরও পড়ুন: কেবল ফিলিস্তিনি হওয়ার কারণেই অপরাধী হিসেবে গণ্য হচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকেরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাঠাভ্যাস গড়ে তোলার আহ্বান খুলনা বিভাগীয় কমিশনারের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৩:৫৯ পি.এম


পাঠাভ্যাস গড়ে তোলার আহ্বান খুলনা বিভাগীয় কমিশনারের

 খুলনার বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন বলেছেন, বই না পড়ে কেউ স্মরণীয় ও বরণীয় হতে পারে না। তিনি বলেন, একটি জ্ঞানভিত্তিক সমাজ গড়তে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

আজ শুক্রবার নগরীর বয়রাস্থ বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ে পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে গণগ্রন্থাগার অধিদপ্তর ও বিশ্বসাহিত্য কেন্দ্রের সহযোগিতায় দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি (৩য় সংশোধিত) প্রকল্প দিয়ে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, নতুন প্রজন্মকে বইমুখী করে তুলতে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের জন্য সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে নিয়মিত বই পড়ার বিকল্প নেই। তিনি আরো বলেন, ভবিষ্যতের সুরক্ষার জন্য তাদের বই পড়ায় উৎসাহিত করতে হবে এবং মোবাইল ফোনের আসক্তি থেকে দূরে থাকতে হবে।

তিনি এও বলেন, বই আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করে। যদি বই কেনা ও পড়ার অভ্যাস গড়ে তুলতে সক্ষম হই, তবে জাতির মননে আরও সমৃদ্ধি আসবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও প্রকল্প পরিচালক মু: বিল্লাল হোসেন খান এবং গণগ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) মোছা. মরিয়ম বেগম। স্বাগত বক্তৃতা করেন বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সিনিয়র লাইব্রেরিয়ান মো. সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, ৬৪ জেলায় ৭৬টি ভ্রাম্যমাণ লাইব্রেরি পরিচালিত হচ্ছে।

পাঠক সমাবেশ উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। অতিথিরা ভ্রাম্যমাণ বইমেলা পরিদর্শন করেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এর আগে সকাল বয়রাস্থ বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেনী-পেশার জনগণ অংশ নেন।

উল্লেখ্য, পাঠক সমাবেশ উপলক্ষ্যে বয়রাস্থ বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে চার দিনব্যাপী বইমেলায় পাঁচটি স্টলে ৩০ শতাংশ ছাড়ে বই বিক্রি করা হচ্ছে। আগামীকাল ১ আগস্ট বইমেলা শেষ হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন দায়িত্ব পেলেন ফজলুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৪:০৬ পি.এম


নতুন দায়িত্ব পেলেন ফজলুর রহমান

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলুর রহমান বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পুনর্গঠিত নির্বাহী কমিটির সদস্য হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন। সম্প্রতি সরকার ট্রাস্টের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে নতুন এই নির্বাহী কমিটি গঠন করেছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ১৩ ধারার বিধান অনুসারে এই কমিটিটি পুনর্গঠিত হয়েছে।

পুনর্গঠিত ৮ সদস্যের কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী, এবং নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।

এ ছাড়া, পদাধিকারবলে কমিটির সদস্য হিসেবে রয়েছেন অর্থ বিভাগের সচিব, শিল্প সচিব, এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, এই নতুন নির্বাহী কমিটি ট্রাস্টের আইন ও বিধিমালা মেনে দায়িত্ব পালন করবে। পাশাপাশি, ট্রাস্টি বোর্ডের অর্পিত সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে, ট্রাস্টের সার্বিক কার্যক্রম তদারকি, নতুন উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, অধীনস্থ বাণিজ্যিক ও শিল্পপ্রতিষ্ঠানের গতিবিধি পর্যবেক্ষণ, এবং বিভিন্ন প্রকল্পের অগ্রগতি মূল্যায়ন ও হিসাব নিরীক্ষার দায়িত্বও পালন করবে এই কমিটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বঙ্গবন্ধু ল'কলেজ মাদারীপুর এর সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৪:০৯ পি.এম


বঙ্গবন্ধু ল

মাদারীপুরের বঙ্গবন্ধু ল’ কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠুর বিরুদ্ধে মিথ্যা জিডি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় কলেজের অধ্যক্ষের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু বলেন, "আমি দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধু ল’ কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছি। সম্প্রতি কোনো সঠিক প্রক্রিয়া ছাড়াই গুলজার আহমেদ চিশতীকে সভাপতি করা হয়েছিল। এর বিরুদ্ধে আমি হাইকোর্টে রিট পিটিশন দায়ের করলে আদালত তার সভাপতি পদের ওপর স্থগিতাদেশ (স্টেই) জারি করেন।"তিনি আরও জানান, আদালতের নির্দেশনার পর তিনি যথাযথ নোটিশ ও বিধি মেনে পরিচালনা পর্ষদের দুটি সভায় সভাপতি হিসেবে নির্দেশনা প্রদান করেন। ওই সভাগুলোতে পূর্বে সংবর্ধনার নামে শিক্ষার্থীদের অর্থ অপচয়ের বিষয়ে কড়া সতর্কতা জারি করা হয় এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের তহবিলের টাকা যেন কোনো অনাকাঙ্ক্ষিত খাতে খরচ না হয়, সে সিদ্ধান্ত নেওয়া হয়।অ্যাডভোকেট মিঠু অভিযোগ করে বলেন, "এই সিদ্ধান্তের পরপরই সাবেক সভাপতি গুলজার আহমেদ ও স্থানীয় এক প্রভাবশালী নেতা কলেজের অধ্যক্ষকে চাপ প্রয়োগ ও প্রভাবিত করে আমার বিরুদ্ধে থানায় একটি অসত্য জিডি করান। বিষয়টি জানতে পেরে আমি নিজেও মাদারীপুর সদর মডেল থানায় প্রকৃত তথ্য উল্লেখ করে একটি পাল্টা জিডি দায়ের করেছি।"

নিজের অবস্থানের কথা পরিষ্কার করে তিনি বলেন, "বঙ্গবন্ধু ল’ কলেজ দুর্নীতি বা অর্থ আত্মসাতের জায়গা নয়। শিক্ষকদের পূর্ণ সহযোগিতায় কলেজটি বর্তমানে অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। আমরা সবাই মিলে কলেজের গুণগত মান ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করে যাচ্ছি।"সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে তিনি ভিত্তিহীন ও অসত্য তথ্য ছড়ানো থেকে বিরত থাকার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী ও বিভ্রান্তি সৃষ্টিকারীদের প্রতি বিনীত অনুরোধ জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,বঙ্গবন্ধু ল' কলেজ মাদারীপুর এর উপাধ্যক্ষ অ্যাডভোকেট জয়তী ভট্টাচার্য,প্রভাষক অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুস সোবাহান, প্রভাষক অ্যাডভোকেট এস এম নুর মোহাম্মদ, প্রভাষক অ্যাডভোকেট আনিচুর রহমান,প্রভাষক কুলসুম আক্তার,প্রভাষক অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিং,প্রভাষক অ্যাডভোকেট সুজিত চ্যাটার্জী বাপ্পি,প্রভাষক অ্যাডভোকেট নূরজাহান,প্রভাষক এডভোকেট হানিফ বেপারী প্রমুখ।

শাওন বল
মাদারীপুর প্রতিনিধি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক বিরোধে যুবকের মৃত্যুর ঘটনায় মূল আসামি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৪:১৫ পি.এম


মাদক বিরোধে যুবকের মৃত্যুর ঘটনায় মূল আসামি গ্রেপ্তার

মানিকগঞ্জে মাদক সংক্রান্ত বিরোধের ফলে সাগর আহমেদ (২৪) নামে এক যুবকের মৃত্যুর রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এই ঘটনার কারণে প্রধান আসামি আনোয়ার হোসেন আনু (৪১)কে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১২টায় মানিকগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর সম্মেলন কক্ষে বিষয়টি জানান পিবিআই পুলিশ সুপার জয়িতা শিল্পি।

পিবিআই সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৭ জুলাই রাত আনুমানিক ৮টার দিকে সাগর আহমেদ তার বন্ধু শাহরিয়ার আলম স্বাধীনকে নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। দুই দিন পর বুধবার (২৯ জুলাই) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বাঘিয়া ঘাট এলাকায় কালীগঙ্গা নদীর পাড়ে পানির মধ্যে একটি মরদেহ পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি সাগরের বলে শনাক্ত করেন।

ঘটনার তদন্তের প্রক্রিয়ায় পিবিআই জানায়, সেদিন রাতে সাগর এবং তার বন্ধু স্বাধীন মোটরসাইকেলে করে চর ঘোস্তা খেয়া ঘাট এলাকায় যান। সেখানে কয়েকজন ব্যক্তি তাদের আটক করে অবৈধ জিনিস থাকার অভিযোগ তোলে এবং ভয়ভীতি প্রদর্শন করে। একপর্যায়ে সাগর ভয়ে নদীতে ঝাঁপ দেন। কিন্তু পরে নদীতে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।

এই সময় আসামিরা স্বাধীনকে আটক রেখে তার পরিবারের কাছ থেকে ১০ হাজার টাকা চাঁদা আদায় করে এবং বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেয়।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার জয়িতা শিল্পী জানিয়েছেন, আসামিদের অবৈধ আটক, ভয়ভীতি প্রদর্শন ও অবহেলার কারণেই সাগরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ৩০ জুলাই সদর উপজেলার নবগ্রাম এলাকা থেকে প্রধান আসামি আনোয়ার হোসেন আনুকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

তিনি আরও জানিয়েছেন, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%