০৩:২৩ পি.এম
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া মাদকাসক্তদের পুনর্বাসনের সুযোগ দেওয়ার ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, ১৬ থেকে ১৮ আগস্টের মধ্যে মাদকাসক্তদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে।
উল্লেখ্য, যদি এই সময়ের মধ্যে মাদকসেবীরা আত্মসমর্পণ না করেন, তবে ১৮ আগস্টের পর তিতাসে কঠোর মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হবে।
রবিবার (১৬ আগস্ট) সন্ধ্যায়, তিতাস থানার উদ্যোগে ‘নেশা ছেড়ে কলম ধরো, জীবনকে সুন্দর করো’ স্লোগানে একটি মাদকবিরোধী শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এসব কথা বলেন।
আরও পড়ুন: যশোরের মনিরামপুরে খালে প্লাস্টিকের বস্তায় মিলল বৃদ্ধের মরদেহ
তিনি আবারও বলেন, ‘১৬ থেকে ১৮ আগস্টের মধ্যে মাদকাসক্তদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে। যদি এর মধ্যে মাদকসেবীরা আত্মসমর্পণ না করেন, তাহলে ১৮ আগস্টের পর থেকে তিতাসে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হবে।’
সমাবেশে বক্তারা মাদকাসক্ত ও মাদকসেবীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার পাশাপাশি, মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে গুরুত্ব দেন। বক্তারা তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে অভিভাবকদের সচেতন হওয়ার এবং শিক্ষার্থীদের মাদকবিরোধী ভূমিকা রাখার আহ্বান জানান।
সমাবেশে বক্তব্য দেন তিতাস উপজেলা বিএনপির সভাপতি মো. ওসমান গনি ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান সেলিম ভূঁইয়া ও তিতাস থানার ওসি মো. মমিরুল হক।
এ সময় তিতাস উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাজী মো. আলী হোসেন মোল্লা, সহসভাপতি এমদাদ হোসেন আকন্দ, মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক তন্ময় হাসান কাজলসহ, বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, অভিভাবক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন