০৩:২৭ পি.এম
শিক্ষকদের স্কুলে ফিরিয়ে আনতে আন্দোলনে গেলেন প্রাথমিকের শিশু শিক্ষার্থীরা। এই ব্যতিক্রমী ঘটনা ঘটেছে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র চরাঞ্চলে অবস্থিত খেওয়ার আলগার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
সোমবার (১৭ আগস্ট) সকালে, শিক্ষার্থীরা বিদ্যালয়ে গিয়ে দেখা পায় সব কক্ষ বন্ধ রয়েছে। এরপর, তারা লাঠিসোটা হাতে নিয়ে আন্দোলনে নামে। এ সময়, শিক্ষার্থীদের একটা দলকে বন্ধ ক্লাসরুমের দরজায় লাথি মারতে দেখা যায়।
শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষকরা সঠিকভাবে স্কুলে আসেন না। এর ফলে, বিদ্যালয়টিতে নিয়মিত ও সঠিক পাঠদানও হয় না।
আরও পড়ুন: হবিগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় কসমেটিকসসহ দুইজন আটক
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা সিয়াম, মাজেদুল এবং সামসুন্নাহার জানান, শিক্ষকেরা দিনের পর দিন স্কুলে আসছেন না। সময়মতো পাঠদানও হয় না। এজন্যই তারা শিক্ষকরা যাতে নিয়মিত স্কুলে আসেন, সে জন্য আজ আন্দোলনে নেমেছে।
পরবর্তীতে, স্থানীয়রা এসে শিক্ষার্থীদের শান্ত করেন।
স্থানীয় বাসিন্দা আল আমিন জানান, দীর্ঘদিন ধরে বিদ্যালয়টির এই অবস্থা রয়েছে। পাঁচজন শিক্ষকের মধ্যে কেউ নিয়মিত বিদ্যালয়ে আসেন না। বর্তমান প্রধান শিক্ষক ইসরাত জাহান দায়িত্ব নেওয়ার পর থেকে এই অবস্থা তৈরি হয়েছে। তাই আজ শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছে।
এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক ইসরাত জাহানের মোবাইলফোনে কয়েকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
আরও পড়ুন: গ্রাম পুলিশ সমাবেশে আসার পথে ২ সদস্যের মৃত্যু, পরিবার পাবে ৩ লাখ টাকা
জেলা শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার সরকার জানান, বিষয়টি তাঁর নজরে এসেছে। শিক্ষকরা কেন বিদ্যালয়ে যাননি, তা তদন্ত করা হচ্ছে। শীঘ্রই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন