০৬:২৮ পি.এম
২০২৬ বিশ্বকাপ শুরুটা ভালো হলেও শেষ পর্যন্ত হতাশা নিয়ে ফিরেছে ফ্রান্স। সেমিফাইনালে তারা স্পেনের কাছে হেরে বিদায় নিয়েছে দিদিয়ের দেশমের দলে।
দুর্দান্ত ফর্মে থাকা এমবাপ্পে, ওলিসে, দুয়েরা সেমিতে নিষ্প্রভ ছিলেন। এই পারফরম্যান্সের পর অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে প্রথমবার কথা বলেছেন।
বিশ্বকাপের সেমিতে বিদায়ের পর তিনি সমর্থকদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন। সমর্থকদের সব সময় পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আবেগঘন বার্তায় এমবাপ্পে বলেছেন, বিশ্বকাপ জিততে না পারার কষ্ট এখনও তাঁকে তাড়া করে বেড়াচ্ছে।
আরও পড়ুন: দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী
সোমবার তিনি নিজের স্যোশাল প্ল্যাটফর্মে একটি বার্তায় লেখেন, ‘ধন্যবাদ। এমন একটা মাস কাটালাম যেখানে আমরা নিজেদের সেরাটা উজাড় করে দিতে চেয়েছিলাম। ফ্রান্সের জার্সি গায়ে খেলতে পেরে আমরা গর্বিত। মাঠে যেভাবে আবেগ নিয়ে আমরা খেলেছি, টিভির পর্দার সামনে কিংবা গ্যালারিতে থাকা সমর্থকদের মধ্যে একই আবেগ দেখেছি।’
তবে বিশ্বকাপ জিততে না পারার হতাশা তিনি লুকাতে পারেননি। ফ্রান্স অধিনায়ক বলেন, ‘আমরা দলগতভাবে খেলেও চ্যাম্পিয়ন হতে পারিনি। এটা খুব কষ্টের এবং এই যন্ত্রণা আরো কিছুদিন থাকবে। আমি আপনাদের কাছে সেটা লুকাতে চাইনি। হয়তো আপনাদের আরো ভালো একটা পরিসমাপ্তি উপহার দিতে পারতাম।
কিন্তু গল্প কিভাবে এগোবে, সেটা সব সময় আমাদের হাতে থাকে না। আমরা আমাদের সর্বস্ব দিয়েছি, এটুকুই বলতে পারি।’
বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হিসেবে টুর্নামেন্ট শেষ করেন এমবাপ্পে। তবে তিনি বলেন, তিনি ব্যক্তিগত এই সাফল্যের কৃতিত্ব নিতে চাননি। সতীর্থদের সঙ্গে তাঁকে সহযোগিতা না করলেই এতগুলো গোল করতে পারতেন না বলে যোগ করেন তিনি।
আরও পড়ুন: রাজধানীর পান্থপথ, খিলক্ষেত ও ক্যান্টনমেন্টে ককটেল বিস্ফোরণ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন