ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

ইসলামাবাদে ১৪৪ ধারা জারি, অতিরিক্ত পুলিশ ও রেঞ্জার্স মোতায়েন


ইসলামাবাদে ১৪৪ ধারা জারি, অতিরিক্ত পুলিশ ও রেঞ্জার্স মোতায়েন

খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারির পর, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শহরের পরিস্থিতি থমথমে থাকায় সর্বোচ্চ সতর্কতা বা ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে।

ইসলামাবাদ জুড়ে নিরাপত্তা নিশ্চিত করার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসন নির্দেশ দিয়েছে, কেউ যদি ১৪৪ ধারা লঙ্ঘন করে, তাহলে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হবে। শহরের গুরুত্বপূর্ণ মোড়, প্রবেশপথ এবং স্পর্শকাতর ভবনগুলোর নিরাপত্তায় পুলিশের পাশাপাশি আধাসামরিক বাহিনী রেঞ্জার্সদেরও নিয়োগ দেওয়া হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে কঠোর অবস্থান গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। কোথাও যদি কোনো ব্যানার টাঙানো হয় বা লোকজন জমায়েত হতে দেখা যায়, তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বলা হয়েছে। পুলিশ সুপার থেকে শুরু করে থানার ওসিদের মাঠে থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। এই কঠোর নিরাপত্তার কারণে অনুমতি ছাড়া রেড জোনে প্রবেশও প্রায় বন্ধ হয়ে গেছে।

আরও পড়ুন: ইরান: যুক্তরাষ্ট্র যুদ্ধের মাধ্যমে বৈশ্বিক অর্থনীতি বিপর্যস্ত করতে চায়

সূত্র: জিও টিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গফরগাঁওয়ের নিগুয়ারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ.লীগ নেতা শাহাব উদ্দিন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪৬ পি.এম


গফরগাঁওয়ের নিগুয়ারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ.লীগ নেতা শাহাব উদ্দিন গ্রেফতার

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন (৭০) কে শনিবার রাতে পাগলা থানার পুলিশ গ্রেফতার করেছে।

তার বাড়ি নিগুয়ারী ইউনিয়নের তললী গ্রামের বাতান এলাকায় অবস্থিত।

পাগলা থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, গোপন সূত্রের মাধ্যমে খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, তিনি গফরগাঁও উপজেলা শাখার নিষিদ্ধ সংগঠন আ.লীগের সমাজকল্যান সম্পাদক এবং ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক।

গ্রেফতারের পর, তাকে রোববার সকালে ময়মনসিংহ আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি: চিফ হুইপ নুরুল ইসলাম মনি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪৬ পি.এম


স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি: চিফ হুইপ নুরুল ইসলাম মনি

সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, বিএনপি স্থানীয় সরকার নির্বাচনে তৃণমূলের সঙ্গে সমন্বয় করে একক প্রার্থী দেওয়ার চেষ্টা করবে। তিনি উল্লেখ করেন যে, এবারের স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে না।

রবিবার (১১ অক্টোবর) জাতীয় সংসদের বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি নির্ধারণের প্রসঙ্গে নুরুল ইসলাম মনি বলেন, সাধারণত স্থানীয় সরকার বিভাগ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে নির্বাচন কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে। তিনি আশা প্রকাশ করেন যে, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে উপযুক্ত সময়ে সুষ্ঠু নির্বাচন আয়োজনের ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ করা যাবে না। প্রকৃত জনসমর্থন রয়েছে, এমন প্রার্থীই যাতে নির্বাচিত হতে পারেন, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির প্রার্থী মনোনয়ন প্রসঙ্গে চিফ হুইপ বলেন, প্রতিটি ইউনিয়নে একক প্রার্থী দেওয়ার চেষ্টা করবে দল। এ জন্য তৃণমূল পর্যায়ের সাংগঠনিক কাঠামো কাজে লাগানো হবে।

তিনি বলেন, এবারের স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে না। বিএনপি চায়, নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হোক এবং স্থানীয় মানুষের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিরা জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হন।

তৃণমূলের সিদ্ধান্তের বাইরে কেউ নির্বাচনে অংশ নিলে দল কী ব্যবস্থা নেবে এমন প্রশ্নের জবাবে নুরুল ইসলাম মনি বলেন, এ বিষয়ে দল সিদ্ধান্ত নেবে। তবে এখনো এ নিয়ে কোনো আলোচনা হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শৈলকুপায় ট্রাক্টর চাপায় মাদ্রাসা ছাত্র তাওহীদ নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪৯ পি.এম


শৈলকুপায় ট্রাক্টর চাপায় মাদ্রাসা ছাত্র তাওহীদ নিহত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পাঁচপাখিয়া গ্রামে ট্রাক্টরের চাপায় নিহত হয়েছে তাওহীদ (১০) নামের এক মাদ্রাসা ছাত্র। রোববার সকালে ভাই ভাই মোল্লা ব্রিকস ইটভাটায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত তাওহীদ জসিম শেখের ছেলে এবং সে স্থানীয় একটি মাদ্রাসার ৩য় শ্রেণীর ছাত্র।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, সকালে তাওহীদ ইটভাটায় খেলা করছিল। এসময় ভাটার মাটি টানা ট্রাক্টর পেছনে যাওয়ার সময় শিশুটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাওহীদ মারা যায়। খবর পেয়ে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।

শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, "দুর্ঘটনায় শিশুটি মারা গেছে। পরিবার থেকে অভিযোগ দিলে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। অভিযোগ না দিলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।"

চরমপন্থি পরিচয়ে কৃষকের বাড়িতে হানা

এদিকে, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেনী গ্রামে হামিদুল ইসলাম মালিথার একটি কৃষকের বাড়িতে দস্যুতার ঘটনা ঘটেছে। রবিবার ভোর রাতে উপজেলার ত্রিবেণী গ্রামে এই ঘটনা ঘটে।

কৃষক হামিদুল মালিথা জানান, রাত সাড়ে ৩ টার দিকে একদল দুস্কৃতিকারী নিজেদের চরমপন্থি দলের সদস্য পরিচয় দিয়ে বাড়িতে প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে নগদ টাকা, রুপার গহনা ও ইজিবাইক নিয়ে চলে যায়।

এ ঘটনার পর আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে হাত পা বাঁধা অবস্থায় তাদের উদ্ধার করে। দস্যুতার পর পার্শ্ববর্তী ইবি থানা পুলিশ লুণ্ঠিত ইজিবাইকটি উদ্ধার করতে সক্ষম হলেও কাউকে আটক করতে পারেনি।

শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, "ত্রিবেনী গ্রামে একটি দস্যুতার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে। যারা এর সাথে জড়িত তাদের শনাক্ত করে দ্রুতই আইনের আওতায় আনার চেষ্টা চলছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ তিন দফা দাবিতে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪৯ পি.এম


হাবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ তিন দফা দাবিতে

বাংলাদেশের উত্তরাঞ্চলের বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে শুরু হওয়া ইনকিলাব মঞ্চের দীর্ঘ পদযাত্রা ‘মার্চ ফর ইনসাফ’ রবিবার (১১ অক্টোবর) পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলা অতিক্রম করে দিনাজপুরে প্রবেশ করেছে। কর্মসূচির অংশ হিসেবে তারা হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) পৌঁছান।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছানোর পর আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের।

আবদুল্লাহ আল জাবের তার বক্তব্যে বলেন, "গত পাঁচ দিন ধরে আমরা বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে আমাদের ‘মার্চ ফর ইনসাফ’ পদযাত্রা শুরু করেছি। সাধারণ মানুষের সঙ্গে নিয়ে আমরা সরকারের কাছে এই বার্তা দিতে চাই যে, বিচারের দাবিতে দেশের মানুষ ঐক্যবদ্ধ।"

সমাবেশে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে তিন দফা দাবি তুলে ধরা হয়।

১. আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দিল্লি থেকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করা।

২. গণভোটে জনগণের দেওয়া ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার রায় বাস্তবায়ন করা।

৩. জুলাই গণহত্যা, শাপলা চত্বর ও পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপস্থিতিতে আয়োজিত এ সমাবেশে তিনি আরও উল্লেখ করেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফ প্রতিষ্ঠার লড়াইয়ে তরুণেরা সব রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ থাকবেন।

সমাবেশ শেষে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত এবং আন্দোলনকারীদের সুস্থতা ও নিরবচ্ছিন্ন পদযাত্রার জন্য বিশেষ দোয়া করা হয়।

দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে জাবের জানান, ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির প্রধান লক্ষ্য জনসমর্থন তৈরি করে সরকারকে সহযোগিতা করা। তবে তিনি সতর্ক করে বলেন, এ বিষয়ে কোনো টালবাহানা বা চক্রান্ত বরদাশত করা হবে না। কোনো চক্রান্ত হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথেই প্রতিরোধ গড়ে তোলা হবে।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের আরও জানান, দিনাজপুরের কর্মসূচি শেষ করে টেকনাফ অভিমুখে তাদের দীর্ঘ পদযাত্রা অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%