ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৭২ জন গ্রেফতার, দায়ের ৫৪ মামলা


রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৭২ জন গ্রেফতার, দায়ের ৫৪ মামলা

রাজধানীর গুলশান, রমনা, লালবাগসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত চব্বিশ ঘন্টায় পুলিশ মাদকসহ চার শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

ডিএমপি আজ রবিবার জানিয়েছে যে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, ‘পুলিশ কন্ট্রোলরুম থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে এই সংখ্যা প্রকাশ করা হয়েছে।’

আরও পড়ুন: মঞ্জু: ৫ আগস্টও এনে দিয়েছে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্তি

পুলিশ সূত্রে জানানো হয়েছে, গেল ২৪ ঘণ্টায় ৪৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং একই সময়ে মামলা হয়েছে ৫৪টি।

গ্রেপ্তারদের মধ্যে পুলিশের রমনা বিভাগ থেকে ৩০ জন, লালবাগ থেকে ২৭, ওয়ারি থেকে ৮৭, মতিঝিল থেকে ৫৪, তেজগাঁও থেকে ৫৮ এবং মিরপুর থেকে ১২১ জনকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া ডিএমপির গুলশান বিভাগের আওতায় ৪৫ জন এবং উত্তরা থেকে ৪৬ জনকেও গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা বিভাগের সদস্যরা ৪ জনকে গ্রেপ্তার করেছেন।

তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ইয়াবা, গাঁজা, হেরোইন, ফেন্সিডিল, মোবাইল ফোন, মোটরসাইকেল, সিএনজি, টায়ার, গাড়ির ব্যাটারি, ল্যাপটপ টেবিল এবং বিদেশি শাড়ি ও থ্রি পিস।

আরও পড়ুন: পলাতক আওয়ামী ফ্যাসিস্টরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: এমপি রানু

ডিএমপি জানায়, অভিযানে একজন ‘ভিকটিমকে উদ্ধার করা হয়েছে’ তবে পুলিশ ওই ব্যক্তির নাম ও পরিচয় প্রকাশ করেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইংল্যান্ডের কাছে হারের দায় নিজের কাঁধে নিলেন দেশ্যম

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৩:১৫ পি.এম


ইংল্যান্ডের কাছে হারের দায় নিজের কাঁধে নিলেন দেশ্যম

 ফিফা বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে হতাশাজনক হারের দায় নিজের কাঁধে নিয়েছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশ্যম।

তিনি স্বীকার করেছেন, বিরতির আগে দলের বাজে পারফরম্যান্সই শেষ পর্যন্ত পরাজয়ের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে, যদিও তার দল দ্বিতীয়ার্ধে অনেক ভালো খেলেছে।

ম্যাচের একপর্যায়ে ফ্রান্স ৪-০ গোলে পিছিয়ে পড়ে। এরপর দুর্দান্ত প্রত্যাবর্তনের চেষ্টা তারা করে এবং ব্যবধান কমিয়ে আনে। রোমাঞ্চকর লড়াইয়ে সমতায় ফেরারও হুমকি সৃষ্টি করে। তবে শেষ পর্যন্ত ইংল্যান্ড ৬-৪ গোলের জয় নিশ্চিত করে এবং তৃতীয় স্থান দখল করে।

হারের পর ম্যাচ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে দেশ্যম প্রথম ৪৫ মিনিটে দলের পারফরম্যান্সের তীব্র সমালোচনা করেছেন এবং এটিকেই ম্যাচের ফল নির্ধারণে সবচেয়ে বড় কারণ বলে উল্লেখ করেন। তিনি বলেন, “এটি একটি হার। আমরা ৪-০ গোলে পিছিয়ে ছিলাম। প্রথমার্ধে আমরা ভীষণ বাজে খেলেছি। তবে এরপর আমরা লড়াই করার মানসিকতা দেখিয়েছি এবং কিছু বিষয় ভালোও করেছি।”

ফরাসি কোচ স্বীকার করেছেন, বিরতির পর তার খেলোয়াড়রা ইতিবাচকভাবে ঘুরে দাঁড়িয়েছিল এবং অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের খুব কাছাকাছি পৌঁছেছিল। কিন্তু শেষ পর্যন্ত ইংল্যান্ড আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নেয়।

দেশ্যম বলেন, "৪-৪ সমতা ফেরানোর জন্য আমাদের দুটি সুযোগ ছিল। এরপর আমরা আরও আক্রমণাত্মক হয়ে উঠেছিলাম। আমরা আমাদের স্বাভাবিক খেলাটাই খেলার চেষ্টা করেছি।"

৫৭ বছর বয়সী এই কোচ ধীরগতির শুরুর দায়ও নিজের ওপর নেন। তার মতে, ম্যাচের জন্য দলকে আরও ভালোভাবে প্রস্তুত করা উচিত ছিল।

তিনি মন্তব্য করেন, "এটা আমারই দোষ। প্রথমার্ধের জন্য দলকে যেভাবে প্রস্তুত করা দরকার ছিল, আমি তা করতে পারিনি।" তবে দেশের ঘুরে দাঁড়ানোর মানসিকতা থেকে ইতিবাচক দিক খুঁজে পেলেও তিনি বলেন, এই হার মেনে নেওয়া কঠিন, "অন্তত আমরা লড়াই করে ফিরে আসার চেষ্টা করেছি, যদিও এই হার কষ্ট দিচ্ছে। অবশ্যই তৃতীয় স্থান নিয়ে টুর্নামেন্ট শেষ করতে পারলে আরও ভালো হতো।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার প্রতি সমর্থন জানালেন বেঞ্জামিন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৩:১৭ পি.এম


বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার প্রতি সমর্থন জানালেন বেঞ্জামিন নেতানিয়াহু

আন্তর্জাতিক ফুটবলের অন্যতম আকর্ষণীয় ম্যাচকে ঘিরে যখন উত্তেজনা তুঙ্গে রয়েছে, তখন মাঠের বাইরেও রাজনৈতিক সমীকরণ আলোচনায় আসছে। বিশ্বকাপ ফাইনালের আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রকাশ্যে আর্জেন্টিনার প্রতি সমর্থন জানিয়েছেন।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফাইনালে ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেনের বিরুদ্ধে মুখোমুখি হবে। সাম্প্রতিক সময়ে ফিলিস্তিন ও গাজা ইস্যুতে স্পেন ও ইসরায়েলের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের মাঝেই নেতানিয়াহুর এই অবস্থান নতুন আলোচনা সৃষ্টি করেছে। ফিলিস্তিনসহ আরব বিশ্বের বহু সমর্থক যেখানে স্পেনের পক্ষে অবস্থান নিয়েছেন, সেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী প্রকাশ্যে লিওনেল মেসিদের সমর্থন জানান।

ফাইনালের আগে ইসরায়েলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত রাব্বি শিমন অ্যাক্সেল ওয়াহনিশের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু। বৈঠককালে রাষ্ট্রদূত তাকে আর্জেন্টিনা জাতীয় দলের একটি জার্সি উপহার দেন। বৈঠকে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইরের পাঠানো একটি অডিও বার্তাও শোনানো হয়। সেখানে মিলেই জানান, "আপনি আমার বন্ধু, সব সময় আমাদের সমর্থন করেন। আমি জেনে খুব খুশি হয়েছি যে আপনি আমার কারণে আর্জেন্টিনাকে সমর্থন করছেন।"

এতে নেতানিয়াহুর জবাব ছিল, "হাভিয়ের, তুমি একজন সত্যিকারের বন্ধু। আমরা তোমার পাশে আছি এবং নানা ক্ষেত্রে আর্জেন্টিনাকে সমর্থন করছি, আগামীকালও করব। শুভকামনা।"

পরবর্তী সময়ে আর্জেন্টিনার প্রতি নিজের সমর্থন স্পষ্ট করে নেতানিয়াহু বলেন, "আমি যে আর্জেন্টিনার সমর্থক, বিষয়টি লুকাই না। আমার মনে হয়, ইসরায়েলের বেশিরভাগ নাগরিকও আর্জেন্টিনাকেই সমর্থন করছেন। শুভকামনা! ভামোস আর্জেন্টিনা।"

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে রোববার দিবাগত রাত ১টায় বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে আর্জেন্টিনা ও স্পেন মুখোমুখি হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোজতবা খামেনি ইরানে নেই, দাবি ইসরাইলি গোয়েন্দা সূত্রের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৩:১৯ পি.এম


মোজতবা খামেনি ইরানে নেই, দাবি ইসরাইলি গোয়েন্দা সূত্রের

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমানে ইরানে নেই, বলে দাবি করেছে একটি নিরাপত্তা সূত্র ইসরাইলের। এ তথ্যটি প্রকাশ পেয়েছে রোববার (১৯ জুলাই) সৌদি সংবাদমাধ্যম আল-হাদাথের এক প্রতিবেদনে।

 

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মোজতবা খামেনি দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ পান। কিন্তু দায়িত্ব নেওয়ার পর থেকে মোজতবা খামেনি এখনও জনসমক্ষে আসেননি। তিনি শুধু তার লিখিত বিবৃতির মাধ্যমেই দেশের গণমাধ্যমে উপস্থিত হয়েছেন।

আল-হাদাথকে ওই ইসরাইলি সূত্র দাবি করেছে, মোজতবা খামেনির নামে প্রকাশিত বার্তাগুলো ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নতুন প্রধান আহমাদ বাহিদি এবং বাহিনীর অন্য সদস্যরা লিখছেন।

সূত্রটি আরও দাবি করেছে, ‘ইরানের অভ্যন্তরীণ বিভাজন এতটাই গভীর যে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অস্তিত্বের জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে।’

একই সূত্র দাবি করেছে, যদি ইরান ইসরাইলের বিরুদ্ধে হামলা চালায়, তবে যুক্তরাষ্ট্র চায় না তেল আবিব তেহরানে সামরিক হামলায় অংশ গ্রহণ করুক।

আল-হাদাথের এ তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এছাড়া, এ বিষয়ে ইরান বা যুক্তরাষ্ট্রেরও এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তথ্যসূত্র: টাইমস অব ইসরাইল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাট ক্রোকের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৩:২১ পি.এম


সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাট ক্রোকের নির্দেশ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের গুলশান এলাকার দুটি ফ্ল্যাট দুর্নীতি দমন কমিশন (দুদক) জানিয়েছে যে, তারা বুঝে নিয়েছে। গত বছর ডিসেম্বরে অন্যান্য সম্পদের সাথে এই ফ্ল্যাট দুটি জব্দ করার জন্য আদালত নির্দেশ দিয়েছিল।

রবিবার সকাল ১০টায়, দুদকের উপপরিচালক মশিউর রহমানের নেতৃত্বে একটি জয়েন্ট টাস্ক ফোর্স গুলশান ২-এর ফ্ল্যাটটিতে এসে পৌঁছায়। পরে, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ফ্ল্যাট দুটি খোলা হয়।

দুদক সূত্র জানায়, এই ফ্ল্যাট দুটির আনুমানিক বাজারমূল্য ১৮ কোটি টাকা, এবং এটি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের অবৈধ সম্পদের একটি অংশ হিসেবে গণ্য করা হচ্ছে। তবে দুদক টিম ধারণা করছে যে, ফ্ল্যাটটি থেকে মূল্যবান আসবাবপত্র বা অন্যান্য সম্পদ পূর্বেই সরিয়ে নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%