০৩:১৯ পি.এম
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমানে ইরানে নেই, বলে দাবি করেছে একটি নিরাপত্তা সূত্র ইসরাইলের। এ তথ্যটি প্রকাশ পেয়েছে রোববার (১৯ জুলাই) সৌদি সংবাদমাধ্যম আল-হাদাথের এক প্রতিবেদনে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মোজতবা খামেনি দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ পান। কিন্তু দায়িত্ব নেওয়ার পর থেকে মোজতবা খামেনি এখনও জনসমক্ষে আসেননি। তিনি শুধু তার লিখিত বিবৃতির মাধ্যমেই দেশের গণমাধ্যমে উপস্থিত হয়েছেন।
আরও পড়ুন: এইচএসসির খাতা পুনর্মূল্যায়ন আবেদনের সময়সীমা বৃদ্ধি, ২ লাখ ৭৮ হাজার ৮৮২ শিক্ষার্থী আবেদন করেছেন
আল-হাদাথকে ওই ইসরাইলি সূত্র দাবি করেছে, মোজতবা খামেনির নামে প্রকাশিত বার্তাগুলো ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নতুন প্রধান আহমাদ বাহিদি এবং বাহিনীর অন্য সদস্যরা লিখছেন।
সূত্রটি আরও দাবি করেছে, ‘ইরানের অভ্যন্তরীণ বিভাজন এতটাই গভীর যে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অস্তিত্বের জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে।’
একই সূত্র দাবি করেছে, যদি ইরান ইসরাইলের বিরুদ্ধে হামলা চালায়, তবে যুক্তরাষ্ট্র চায় না তেল আবিব তেহরানে সামরিক হামলায় অংশ গ্রহণ করুক।
আল-হাদাথের এ তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এছাড়া, এ বিষয়ে ইরান বা যুক্তরাষ্ট্রেরও এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন: দেশি-বিদেশি ষড়যন্ত্র নস্যাৎ করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ধর্মমন্ত্রীর
তথ্যসূত্র: টাইমস অব ইসরাইল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন