০২:৫১ পি.এম
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন, সমাজের অধঃপতন এবং মাদকের প্রসার ঘটছে আদর্শ শিক্ষক ও শিক্ষার অভাবে।
শনিবার (১১ জুলাই) দুপুরে রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এই মন্তব্য করেন।
রিজভী বলেন, শিক্ষকদের উপযুক্ত প্রশিক্ষণ না থাকার কারণে কার্যকর এবং টেকসই শিক্ষা নিশ্চিত করা যাচ্ছে না। শিক্ষকদের মধ্যে ডেডিকেশন হারিয়ে যাচ্ছে, এবং এ কারণে শিক্ষাব্যবস্থা নিম্নগামী হয়ে পড়ছে বলেও তার মন্তব্য।
আরও পড়ুন: ডিসেম্বরে দেশে আসার সুযোগ নেই: নাহিদ ইসলাম
তিনি আরও বলেন, যদি শিক্ষকরা প্রাজ্ঞ ও অভিজ্ঞ না হন, তবে শিক্ষার্থীরা কোনোভাবেই আলোকিত হতে পারবে না। প্রধানমন্ত্রী হিসেবে শিক্ষার উৎকর্ষতা সাধন সরকারের অন্যতম প্রধান এজেন্ডার একটি উল্লেখ করে তিনি বলেন, অসাধু ঠিকাদাররা উদ্দেশ্যমূলকভাবে স্কুল ফিডিংয়ে নিম্নমানের খাবার সরবরাহ করছে। এই ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের তিনি মানবতার শত্রু হিসেবে অভিহিত করেন।
রিজভী অভিযোগ করেন, মাঠপর্যায়ে আমলাদের অবহেলার কারণে শিক্ষাখতে সরকারের ভালো উদ্যোগগুলো বিনষ্ট হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মানসম্পন্ন করার জন্য পদক দিয়ে পুরস্কৃত করার কথাও তিনি উল্লেখ করেন।
রিজভী ঘুষের বিনিময়ে স্কুল শিক্ষক নিয়োগের সমালোচনা করে বলেন, দক্ষ শিক্ষক ছাড়া শিক্ষার্থীরা আলোকিত হতে পারে না। তিনি আশ্বস্ত করেন যে মনিপুর হাইস্কুলকে আরও সমৃদ্ধ করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।
এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মন্তব্য করেন, অতীতে রাষ্ট্রের মতোই স্কুল কলেজেও স্বৈরাচারী আচরণ অব্যাহত ছিল।
আরও পড়ুন: চসিকের প্রতিটি ওয়ার্ডে ৮২টি খেলার মাঠ গড়ার উদ্যোগ : প্রশাসক
তিনি উল্লেখ করেন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সবাই এখন বিএনপি হয়ে গেছে। শিক্ষকদের বিএনপি হওয়ার দরকার নেই, শিক্ষকেরা যেন নিজেদের শিক্ষা হিসেবে এগিয়ে নেয়ার আহ্বান জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন