ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

টানা সপ্তম রাতেও ইরানে মার্কিন হামলা, নিহত ৩


টানা সপ্তম রাতেও ইরানে মার্কিন হামলা, নিহত ৩

ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনাকে লক্ষ্য করে টানা সপ্তম রাতের মতো বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শুক্রবার (১৭ জুলাই) রাতে অভিযানে যুদ্ধবিমান, ড্রোন এবং যুদ্ধজাহাজ ব্যবহার করে ইরানের নজরদারি কেন্দ্র, সামরিক সরবরাহ অবকাঠামো, ভূগর্ভস্থ অস্ত্রাগার এবং সামুদ্রিক সক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে আঘাত হানা হয়েছে।

সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার (১৭ জুলাই) ইস্টার্ন টাইম রাত ৯টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৭টা ৩০ মিনিটে) হামলা শেষ হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘সর্বাধিনায়কের (প্রেসিডেন্ট ট্রাম্প) নির্দেশে সেন্টকম ইরানকে জবাবদিহি করতে বাধ্য করার পাশাপাশি ইরানের বন্দরগুলোর বিরুদ্ধে নৌ অবরোধ পুরোপুরি কার্যকর রেখেছে।’

 

আরও পড়ুন: নিউইয়র্ক টাইমস: ইরানের বিরুদ্ধে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র-ইসরাইল

সেন্টকমের দাবি, এসব হামলার উদ্দেশ্য ছিল ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা এবং আঞ্চলিক নৌ চলাচলের জন্য হুমকি হিসেবে বিবেচিত অবকাঠামো ধ্বংস করা।

 

ইরানি ও আন্তর্জাতিক বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, হামলার লক্ষ্যবস্তু ছিল দক্ষিণাঞ্চলের জাস্ক, সিরিক, বুশেহর ও বন্দর আব্বাস শহর। এছাড়া কেশম দ্বীপ, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আহভাজ এবং মধ্যাঞ্চলের ইয়াজদ শহরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

 

আরও পড়ুন: চিনা স্যাটেলাইটে ধরা পড়লো ইরান ঘিরে ৩ মার্কিন রণতরী

অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হরমোজগান প্রদেশে চালানো হামলায় অন্তত তিনজন নিহত এবং আরও আটজন আহত হয়েছেন। প্রদেশটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটা হরমুজ প্রণালির তীরবর্তী এলাকায় অবস্থিত।

 

 

হামলার পর দেশটির বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানা গেছে। তবে নিহতদের পরিচয় বা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ বিবরণ এখনো প্রকাশ করেনি ইরানি কর্তৃপক্ষ।

আরও পড়ুন: পতেঙ্গায় শিশু সোহাগ হত্যা: ইমাম হোসেনের মৃত্যুদণ্ড

 

এদিকে অভিযানের ভিডিও প্রকাশ করেছে মার্কিন সামরিক বাহিনী। এতে দেখা যায়, ইউএসএস বক্সার অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট জাহাজ থেকে মেরিন কোরের এফ-৩৫বি লাইটনিং-টু যুদ্ধবিমান উড্ডয়ন করছে। তবে অভিযানের সময় যুদ্ধজাহাজটি কোথায় অবস্থান করছিল, সে-বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি পেন্টাগন। 

 

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত আরও গভীর হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে সাম্প্রতিক উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক নৌবাণিজ্যের ওপর নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

আরও পড়ুন: আ.লীগ ও অন্তর্বর্তী সরকারের আমলের অনিয়ম-দুর্নীতির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি

 

পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কার মধ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি মোজতবার জ্যেষ্ঠ উপদেষ্টা মোহসেন রেজাঈ। বলেন, যুক্তরাষ্ট্র আরও দুই থেকে তিন দিন হামলা চালিয়ে গেলে ‘পূর্ণমাত্রার আক্রমণাত্মক পর্যায়ে’ প্রবেশ করবে ইরান। তখন শুধু পাল্টা হামলাতেই সীমাবদ্ধ থাকবে না তেহরান। আক্রমণ থেকে কোনো রাজনৈতিক সীমান্তই নিরাপদ থাকবে না।

 

 

আরও পড়ুন: ব্রিটিশদের ৭৪ শতাংশ যুক্তরাষ্ট্রকে বিশ্বশান্তির জন্য বড় হুমকি মনে করেন

ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের পক্ষ থেকে জানানো হয়েছে, বেসামরিক অবকাঠামোর ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

 

জাতিসংঘের ভাষ্য, এই সংকটের কোনো সামরিক সমাধান নেই; সংলাপ ও কূটনীতিই একমাত্র পথ। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও যুদ্ধবিরতি পুনর্বহাল এবং আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন। তার মতে, যুদ্ধবিরতি বজায় থাকলে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়া এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর সুযোগ তৈরি হবে।

আরও পড়ুন: সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতা নেওয়াজ আলী সর্দারের ইন্তেকাল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক সেবনের পর এইচএসসি পরীক্ষার্থীকে ব্ল্যাকমেইল, এরপর যা ঘটল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৮:৪৮ এম


মাদক সেবনের পর এইচএসসি পরীক্ষার্থীকে ব্ল্যাকমেইল, এরপর যা ঘটল

রাজধানীর ভাটারায় একটি বাসায় আটকে রেখে এক এইচএসসি পরীক্ষার্থীকে মাদক সেবনের ভিডিও ধারণের মাধ্যমে ব্ল্যাকমেইল করার অভিযোগে তিনজনকে পুলিশ আটক করেছে। আটককৃত তিনজনের মধ্যে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।

শুক্রবার (১৭ জুলাই) রাতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই তিনজনকে আটক করে।

আটককৃতদের মধ্যে সাকিব, ওয়াসিদ ও জিল রয়েছেন। ওয়াসিদ ও সাকিব বন্ধুত্বের সম্পর্কের কারণে একে অপরের সহপাঠী এবং উভয়েই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। জিল বর্তমানে এইচএসসি পরীক্ষার্থী।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানানো হয়েছে, ওই রাতে বারান্দা থেকে চিৎকারের শব্দ শুনে ভবনের নিচে থাকা লোকজন সেখান থেকে আটকে রাখা বিষয়টি বুঝতে পারে। পরে তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করে পুলিশকে অবগত করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করে।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, কিছুদিন আগে অভিযুক্ত ওয়াসিদের সঙ্গে এইচএসসি পরীক্ষার্থী জিলের পরিচয় হয়। তাদের মধ্যে সখ্যতা গড়ে ওঠে, এবং জিল শুক্রবার সকালে ওয়াসিদের সঙ্গে বাসায় যায়। সেখানে তারা মাদক সেবন করেন। পরবর্তীতে অভিযুক্তরা জিলের মাদক সেবনের ভিডিও ধারণ করে এবং তার কাছে টাকা দাবি করেন।

ওসি আরো বলেন, ঘটনার সাথে জড়িত তিনজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। সুনির্দিষ্ট অভিযোগ প্রাপ্ত হলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে সোনার ভরির বর্তমান দাম কত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫১ এম


দেশে সোনার ভরির বর্তমান দাম কত

দেশে সোনার দাম সবশেষ সমন্বয়ের মাধ্যমে আরো কমানো হয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী, আজ শনিবার (১৮ জুলাই) দেশের বাজারে সবশেষ সমন্বয়কৃত দামেই সোনার বিক্রি চলছে।

সবশেষ মঙ্গলবার (১৪ জুলাই) সকালে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে সোনার দাম কমানোর কথা জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেই দিন ভরিতে সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ার কারণে সার্বিক পরিস্থিতি হিসেব করে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। তাছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকায় বেচাকেনা হচ্ছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এ দাম দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর থাকবে।

তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ীর মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কার বিক্রয়ের দাম সাথে ভ্যাট যুক্ত রয়েছে, তাই গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেয়া যাবে না। এছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের পূর্বের নিয়ম অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উগ্রবাদী পোস্টের জেরে সিঙ্গাপুরে দুই বাংলাদেশির ওয়ার্ক পারমিট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫৬ এম


উগ্রবাদী পোস্টের জেরে সিঙ্গাপুরে দুই বাংলাদেশির ওয়ার্ক পারমিট বাতিল

সামাজিক যোগাযোগমাধ্যমে উগ্রবাদ-সংশ্লিষ্ট পোস্ট প্রকাশ করার অভিযোগের পরিণামে সিঙ্গাপুর দুই বাংলাদেশির কাজের অনুমতি (ওয়ার্ক পারমিট) বাতিল করেছে। তদন্তের পর তাদের বাংলাদেশে ফেরা দেওয়া হয়েছে।

ওই দুই বাংলাদেশির নাম হলো রিশাদ তায়ানী ও সাহেদুল ইসলাম। তদন্ত কার্যক্রম শেষ হওয়ার পরে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয় গত ৮ জুলাই। বৃহস্পতিবার (১৭ জুলাই) দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ (আইএসডি) এই তথ্য প্রকাশ করেছে। বিষয়টি জানায় সিএনএ।

বাংলাদেশে ফিরে আসার পর, একই দিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানার পুলিশ তাদের গ্রেফতার করে। পরদিন তারা আদালতে হাজির হলে বিচারক তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আইএসডি জানায়, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাদের ওয়ার্ক পারমিট বাতিল করা হয়েছে। তবে তদন্তে তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি, যেমনটি সংস্থাটি জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাষণ প্রচার না করায় এনবিসি-এবিসির লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫৮ এম


ভাষণ প্রচার না করায় এনবিসি-এবিসির লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার আবারও এবিসি ও এনবিসি-এর সম্প্রচার লাইসেন্স বাতিলের হুমকি দিয়েছেন। কারণ, এই নেটওয়ার্ক দুটি ট্রাম্পের নির্বাচন সংক্রান্ত একটি ভাষণ সরাসরি প্রচারের জন্য তাদের নির্ধারিত অনুষ্ঠানসূচি পরিবর্তন করেনি।

যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন ইতোমধ্যে বিভিন্ন সম্প্রচার প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। অভিযোগ হলো, তাদের কিছু কার্যক্রম জনস্বার্থ-সংক্রান্ত সম্প্রচার নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এসব তদন্তের ফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক কার্যক্রমেও বড় ধরনের প্রভাব পড়তে পারে।

ট্রাম্প বলেছেন, 'খুবই বিরল একটি সিদ্ধান্তে ভুয়া সংবাদমাধ্যম এনবিসি ও এবিসি ভাষণটি সম্প্রচার করবে না বলে জানিয়েছে। তারা জানত ভাষণটি কী বিষয়ে। এ ধরনের আচরণের জন্য তাদের লাইসেন্স বাতিল হওয়া উচিত।'

হোয়াইট হাউস এক্স অ্যাকাউন্টে একটি পোস্টে সিএনএনের সমালোচনা করেছে। কারণ, এই চ্যানেলও ভাষণটি সরাসরি সম্প্রচার করেনি।

প্রধান সম্প্রচার নেটওয়ার্কগুলোর মধ্যে কেবল সিবিএস ও ফক্স ট্রাম্পের ভাষণ সম্প্রচারের জন্য তাদের নির্ধারিত প্রাইমটাইম অনুষ্ঠানসূচি পরিবর্তন করেছিল।

ফক্স এবং ফক্স নিউজ চ্যানেল ভাষণটি শুরু থেকে শেষ পর্যন্ত সরাসরি সম্প্রচার করেছে। অন্যদিকে, সিবিএস বিশেষ সংবাদ সম্প্রচারের অংশ হিসেবে ভাষণের কিছু অংশ সরাসরি সম্প্রচার করেছে।

এমএস নাও পুরো ভাষণটি সরাসরি সম্প্রচার না করলেও, তাদের নিয়মিত সংবাদ অনুষ্ঠানের অংশ হিসেবে তাৎক্ষণিকভাবে ভাষণের কিছু গুরুত্বপূর্ণ অংশ প্রচার করেছে।

এবিসি, এনবিসি এবং সিএনএন তাদের প্রচলিত টেলিভিশন সম্প্রচারে ভাষণটি সরাসরি দেখায়নি। তবে, এবিসি ও এনবিসি তাদের স্ট্রিমিং প্ল্যাটফর্মে ভাষণটির সম্প্রচার করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%