০৫:০২ পি.এম
নারায়ণগঞ্জে রথযাত্রা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন রথযাত্রা উৎসবকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করার জন্য হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিনিধিদের সঙ্গে বিশেষ মতবিনিময় ও আলোচনা সভা ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: ফটিকছড়িতে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক জিসান নিহত, আহত ৪
শনিবার (১১ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে জেলা পুলিশের সম্মেলন কক্ষে এই গুরুত্বপূর্ণ মতবিনিয় ও সভার আয়োজন করা হয়।
সভায় রথযাত্রা উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, শোভাযাত্রার নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ, স্বেচ্ছাসেবকদের ভূমিকা এবং সংশ্লিষ্ট সকলের মধ্যে পারস্পরিক সমন্বয়ের বিষয়গুলো বিস্তারিত আলোচনার ক্ষেত্রে এসেছে।
এসময় সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী উল্লেখ করেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বাংলাদেশের অন্যতম ঐতিহ্য। রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।
সেইসঙ্গে তিনি সকলকে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার পাশাপাশি গুজবে কান না দিয়ে প্রয়োজনে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার জন্য আহ্বান জানান।
আরও পড়ুন: বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও ড্রেন পরিষ্কার কার্যক্রম
আলোচনা সভায় হিন্দুধর্মীয় নেতৃবৃন্দ ও আয়োজক কমিটির প্রতিনিধিরা রথযাত্রা উপলক্ষে বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য জেলা পুলিশের গৃহীত উদ্যোগের প্রশংসা করেন।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটির নারায়ণগঞ্জ জেলার সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, নারায়ণগঞ্জ মহানগরের পূজা উদযাপন কমিটির সভাপতি বিষ্ণু পদ সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস ও তিলোত্তমা দাস, গোপাল জিউর মন্দিরের সভাপতি পরিতোষ কান্তি সাহা ও বলদেব জিউর মন্দিরের সভাপতি জয় কে চৌধুরী বাপ্পি প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন