০৪:৪০ পি.এম
সারাদেশে উদ্ভূত উদ্বেগজনক পরিস্থিতি এবং সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাবলির প্রেক্ষিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) মানববন্ধন ও মৌন মিছিল কর্মসূচি পালিত হয়েছে।
শান্তিপূর্ণ প্রতিবাদ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শনিবার (২৮ নভেম্বর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনের পরে অনুষ্ঠিত মৌন মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক দিয়ে স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবন প্রদিক্ষণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।
আরও পড়ুন: কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণের তারিখ ঘোষণা
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর, উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান উপস্থিত থেকে এ শান্তিপূর্ণ প্রতিবাদ ও সচেতনতামূলক কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন।
মৌন মিছিল শেষে যবিপ্রবি উপাচার্য দেশে বিরাজমান অনাকাঙ্ক্ষিত ও উদ্বেগজনক পরিস্থিতি নিরসনে সকলকে ঐক্যবদ্ধ ও সচেতন থাকার আহ্বান জানান এবং একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, দপ্তরপ্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: সংস্কৃতিমন্ত্রী: পলাতক শক্তি দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন