০৪:১০ পি.এম
মিসিসিপি অঙ্গরাজ্যের উপকূলে একটি বিমান বিধ্বস্ত হয়ে দুই শিশুসহ মোট ছয়জনের মৃত্যু হয়েছে। মার্কিন কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার এই দুর্ঘটনাটি ঘটেছে।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, ‘সেসনা ২১০’ মডেলের বিমানটি নিউ অরলিন্স থেকে ফ্লোরিডার ফোর্ট মায়ার্সের উদ্দেশ্যে যাত্রা করছিল। স্থানীয় সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে (২১:৪৫ জিএমটি) বিমানটির এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর পর বিমানটি মেক্সিকো উপসাগরের প্যাসকাগৌলা ও হর্ন আইল্যান্ডের মাঝামাঝি এলাকায় বিধ্বস্ত হয়।
কোস্ট গার্ডের মুখপাত্র হুয়ান রস জানিয়েছেন, ডুবুরিরা বিমানের মূল কাঠামো থেকে চারজন প্রাপ্তবয়স্ক এবং ৮ ও ১০ বছর বয়সী দুই শিশুর মরদেহ উদ্ধার করেছেন।
আরও পড়ুন: ইরানের বিরুদ্ধে একতরফা হামলার যৌক্তিকতা নেই: লিবারম্যান
উদ্ধারকারীরা দীর্ঘ সময় ধরে তল্লাশি চালানোর পর প্রথমে পানিতে ভাসমান অবস্থায় তিনটি লাইফ জ্যাকেট, একটি লাইফ র্যাফট এবং বিমানের কেবিন খুঁজে পান।
কোস্ট গার্ডের উদ্ধার অভিযানের সমন্বয়ক কমান্ডার ট্রেভর ব্লাউন্ট মন্তব্য করেছেন, “যদিও এটি আমাদের কারও প্রত্যাশিত পরিণতি নয়, তবুও বিভিন্ন সংস্থার শক্তিশালী সমন্বয়ের কারণে আমরা দ্রুত বিমানের আরোহীদের অবস্থান শনাক্ত করতে পেরেছি এবং তাদের পরিবারকে চূড়ান্ত তথ্য জানাতে সক্ষম হয়েছি—এ জন্য আমরা কৃতজ্ঞ।” সূত্র: বিবিসি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন