১২:১১ পি.এম
যুক্তরাষ্ট্রে চিকিৎসা গ্রহণ করতে ইচ্ছুক ভিসা আবেদনকারীদের জন্য কিছু নির্দেশনা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। তারা উল্লেখ করেছে, একজন বি-২ ভিসা আবেদনকারীর জন্য চিকিৎসা, এর সাথে সংশ্লিষ্ট সব খরচ এবং যুক্তরাষ্ট্রে চিকিৎসার জন্য যাওয়া-আসার জন্য ব্যয়ের সক্ষমতা প্রদর্শনের প্রমাণ দেওয়ার প্রয়োজন হবে।
শুক্রবার (২৫ জুলাই) ঢাকার মার্কিন দূতাবাস একটি বার্তায় এ তথ্য প্রকাশ করেছে।
দূতাবাস বলছে, কনস্যুলার কর্মকর্তারা প্রতিটি আবেদন সম্পূর্ণরূপে পর্যালোচনা করে নিশ্চিত হন যাতে যুক্তরাষ্ট্রে আবেদনকারী যে কাজের জন্য আবেদন করছে, তাতে আমেরিকার করদাতাদের ওপর কোনো আর্থিক বোঝা সৃষ্টি না হয়।
আরও পড়ুন: দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী
দূতাবাসের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে যে, মেডিক্যাল ভিসার আবেদনের জন্য চিকিৎসকের ব্যবস্থাপত্র এবং যুক্তরাষ্ট্রে চিকিৎসার প্রয়োজনীয়তার কারণ উল্লেখ করা আবশ্যক। পাশাপাশি একজন মার্কিন চিকিৎসকের সম্মতির প্রয়োজন যেখানে তিনি চিকিৎসার সম্ভাব্য সময় এবং খরচের বিষয়ে ধারণা প্রদান করবেন।
এছাড়াও, যুক্তরাষ্ট্রে চিকিৎসার জন্য প্রয়োজনীয় যাতায়াত খরচ, চিকিৎসার খরচ এবং বসবাসের খরচের জন্য সামর্থ্য থাকার প্রমাণ প্রদান করতেও হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন