১২:১৫ পি.এম
তিন মাসের ব্যবধানে কোটিপতির সংখ্যা বেড়েছে ২ হাজার ২০৯ জন। বাংলাদেশের ব্যাংকের পক্ষ থেকে প্রকাশিত এক প্রতিবেদনে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।
গেল ডিসেম্বর মাস শেষে এই ধরনের ব্যক্তি অ্যাকাউন্টের সংখ্যা ছিল ৩৮ হাজার ৪৩৬টি।
প্রতিবেদন থেকে জানা যায়, চলতি বছরের মার্চ মাসের শেষের দিকে ব্যাংকে ৫০ কোটি টাকার বেশি জমা আছে এমন গ্রাহকদের সংখ্যা ছিল মাত্র ১৫ জন। গেল বছরের একই সময়ে এ সংখ্যাটি ছিল ২২ জন। এমনকি গত বছরের ডিসেম্বরে এই সংখ্যা ১৩ জনে নেমে এলেও চলতি বছরের মার্চে ২ জন বেড়ে ১৫ জন হয়েছে।
আরও পড়ুন: দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী
এ ছাড়া ব্যাংক অ্যাকাউন্টে ১ কোটি টাকা বা তার বেশি অর্থ জমা আছে এমন গ্রাহকদের অ্যাকাউন্টসংখ্যা ৪০ হাজার ৬৪৫টি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন