০৩:০৭ পি.এম
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য (এমপি) ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার দেশকে ধ্বংসস্তূপ করে গেছে।
এজন্য, বর্তমানে গ্যাস ও বিদ্যুৎ নিয়ে সাময়িক সমস্যা দেখা দিয়েছে। এই সংকট সমাধানে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছেন। তবে সমস্যা রাতারাতি দূর করা সম্ভব নয়। এ কারণে, সমাধানের জন্য সবাইকে ধৈর্যধারণ করতে হবে।
শনিবার (২২ আগস্ট) বিকালে বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের নিদারাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: শেরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য রেলি জেলা জাসাস,
তিনি আরও বলেন, বিএনপি সরকার লুটপাটের জন্য আসেনি, মানুষের ভাগ্য উন্নয়নের জন্য এসেছে। বর্তমান সরকার গঠনের ছয় মাস যেতে না যেতেই নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে কাজ শুরু করেছে।
খালেদ হোসেন মাহবুব শ্যামল আরো বলেন, সরকারের নির্বাচনি ইশতেহার ছিল কৃষকের ১০ হাজার টাকা কৃষিঋণ সুদ মওকুফ করা, যা ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। সরকার কৃষিকার্ড করতে যাচ্ছে। এর মাধ্যমে কৃষক ভাইয়েরা ন্যায্যমূল্যে সার, কীটনাশকসহ সব জিনিস সহজলভ্য মূল্যে পাবেন।
এমপি বলেন, বর্তমান সরকার ভাগ্য উন্নয়নের জন্য দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ফ্যামিলি কার্ড বাস্তবায়নের দিকেও এগোচ্ছে। ইতোমধ্যে তথ্য সংগ্রহের জন্য জনবল নিয়োগ করা হয়েছে। তারা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে।
হরষপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মান্নানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি নেতা অ্যাডভোকেট ইমাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সহ-সভাপতি এ.বি.এম. মমিমুল হক, অ্যাডভোকেট আনিছুর রহমান মঞ্জু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার লুৎফর রহমান, উপজেলা প্রকৌশলী মো. আশিকুর রহমান ভূঞা।
আরও পড়ুন: বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ পালিত
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু হানিফ। স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদ সদস্য মো. নাছির উদ্দিন।
এছাড়া, জেলা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন পেশার মানুষেরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন