০৩:৫৪ পি.এম
রাজধানীর গুলিস্তানের মতিউর রহমান পার্কে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত রিয়াদ গাজী নামে এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে।
শুক্রবার (১০ জুলাই) ভোরে ঘটনার পর ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, শিশুটির বাবা-মা গুলিস্তানে হকারি করেন। বৃহস্পতিবার দিবাগত রাতে গুলিস্তান মতিউর রহমান পার্কের পাশে রাস্তা পার হওয়ার সময় শিশুটি মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তখন পার্কে রিয়াদ গাজী নামে ওই যুবক তাকে ধর্ষণের চেষ্টা করে।
আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৪ পয়েন্টে নাশকতার পরিকল্পনা আ.লীগের
এমন সময় স্থানীয়রা তাকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। এই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত রিয়াদের বাড়ি চাঁদপুর সদর উপজেলায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন