০৩:৪৩ পি.এম
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে চারজন মারা গেছেন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সেখানে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ৯৭২ জন। এছাড়া, গত ১৫ মার্চ থেকে ১৪ আগস্ট পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা এক লক্ষ ৪১ হাজার ৪৮ জন হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৮৭ জন। আর গত ১৫ মার্চ থেকে ১৪ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৭ হাজার ৭৩০ জন হয়েছে। সেই সঙ্গে, গত ১৫ মার্চ থেকে ১৪ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ২২ হাজার ৯৭৪ জন। একই সময়ে, সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ১৮ হাজার ৫৪০ জন।
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে চারজন মারা গেছেন এবং গত ১৫ মার্চ থেকে ১৪ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে মোট ৭৯৫ জন শিশুর মৃত্যু ঘটেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ১৪ আগস্ট পর্যন্ত ৯৯ জনের মৃত্যু নিশ্চিত হামে হয়েছে।
আরও পড়ুন: নারীদের মানসিক স্বাস্থ্য সচেতনতায় উইমেন স্কোয়াডের বিশেষ সেশন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন