ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণার পর ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা


হরমুজ প্রণালি বন্ধ ঘোষণার পর ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা

হরমুজ প্রণালি এলাকায় চলাচলকারী একটি জাহাজে ইরানের হামলার পর যুক্তরাষ্ট্রের বাহিনী দেশটির বিভিন্ন স্থানে নতুনভাবে বিমান হামলা চালিয়েছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) তথ্য অনুযায়ী, একটি জাহাজ নিজেদের অবস্থান শনাক্তকরণের ব্যবস্থা বন্ধ করে সামুদ্রিক নিরাপত্তা বিঘ্নিত করেছিল এবং সেখানেই হামলা চালিয়ে সেটিকে থামানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, বেশ কয়েকটি জাহাজ ‘অননুমোদিত পথ’ দিয়ে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করে এবং সতর্কবার্তা উপেক্ষা করে।

আরও পড়ুন: টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে আহত সেনাসদস্য মো. তিতাস শেখের মৃত্যু

আইআরজিসি জানিয়েছে, ‘পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত’ এবং ‘এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের অবসান না হওয়া পর্যন্ত’ হরমুজ প্রণালি অঙ্গীকারবদ্ধভাবে বন্ধ থাকবে।

এদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, আইআরজিসি বাহিনী সাইপ্রাসের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজে হামলা করার পর ইরানে নতুন হামলা চালানোর কার্যক্রম শুরু হয়েছে।

এতদিনে, চলতি সপ্তাহে তিনটি বাণিজ্যিক তেলবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছিল, যার ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হয়।

সেন্টকমের দাবী, হামলায় জাহাজটির ইঞ্জিন কক্ষ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জাহাজটি এখন আর যাত্রা চালিয়ে যেতে পারছে না। এ ছাড়া, জাহাজের এক বেসামরিক নাবিক নিখোঁজ রয়েছেন বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন: টেকনাফে মানবপাচারকারী চক্রের সঙ্গে যৌথ বাহিনীর গুলি বিনিময়ে সেনাসদস্য আহত

এক্সে প্রকাশিত এক বিবৃতিতে সেন্টকম বলেছে, ‘বাণিজ্যিক জাহাজে আগের হামলার জন্য জবাবদিহির পরও সমঝোতা স্মারক মেনে চলার আরেকটি সুযোগ ইরানকে দেয়া হয়েছিল। কিন্তু তারা আবারও তা করতে ব্যর্থ হয়েছে।’

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ওই বিবৃতি শেয়ার করে মন্তব্য করেছেন, ‘ইরান ভুল সিদ্ধান্ত নিয়েছে। এখন তার মূল্য দিতে হবে।’ রোববার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, অনুমোদিত নৌপথের বাইরে চলাচলের চেষ্টা করা একটি জাহাজের দিকে নৌবাহিনীর ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের নির্দেশ দেয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করা হয়েছে।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, বারবার সতর্কবার্তা উপেক্ষা করায়, জাহাজটিকে সতর্কতামূলক গুলি করে থামানো হয়েছে। আইআরজিসি স্থানীয়ভাবে সতর্ক করে দিয়েছে, হরমুজ প্রণালি বন্ধ রাখার বিষয়ে যুক্তরাষ্ট্র যদি কোনো প্রকার ‘আগ্রাসন’ চালাতে চেষ্টা করে, তবে তার ‘কঠোর জবাব’ দেয়া হবে এবং এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক ঘাঁটিগুলোও লক্ষ্যবস্তু করা হবে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল একযোগে ইরানে বিমান হামলা শুরু করার পর থেকে উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়েছে। এই সংঘাত বৈশ্বিক জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে। যুদ্ধের অবসান করার লক্ষ্যে বেশ কিছু দেশের পাশাপাশি ওমানও মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে।

আরও পড়ুন: ইউরোপজুড়ে আবারও উড়োজাহাজে বোমা হামলার হুমকি, নেপথ্যে ই-মেইল

যুদ্ধ শুরু হওয়ার আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় পাঁচ ভাগের এক ভাগ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হতো। তবে, এই নৌপথে ইরানের অবরোধের কারণে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে, যা বিশ্বব্যাপী মূল্যস্ফীতি চাপ বাড়িয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন গতকাল (১১ জুলাই) জানায়, হরমুজ প্রণালি নিয়ে ওমান একটি খসড়া প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবে ওমানের জলসীমার দক্ষিণ করিডর দিয়ে অবাধ নৌচলাচলের বিষয় উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, ইরানের জলসীমার উত্তর করিডর দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে আগে থেকে ইরানের অনুমোদন নিতে হবে, কিন্তু এ জন্য কোনো টোল দিতে হবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্ত্রীর মান ভাঙানো থেকে চাকরির প্রত্যাশা, কী মিলেনি শাহজালালের দানবাক্সে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩৪ এম


স্ত্রীর মান ভাঙানো থেকে চাকরির প্রত্যাশা, কী মিলেনি শাহজালালের দানবাক্সে

১৮ দিন পরে দ্বিতীয়বারের মতো হযরত শাহজালাল (রহ.) এর মাজারে দানের ডেগ ও বাক্স খুলে পাওয়া গেছে ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা। এর সাথে মিলেছে স্বর্ণলঙ্কার ও বৈদেশিক মূদ্রা। শনিবার সকাল সাড়ে ১১টা থেকে শুরু করে প্রায় ৭ ঘণ্টা ধরে চলেছে টাকা গণনার কাজ। তবে দানের টাকা ও স্বর্ণালঙ্কার ছাপিয়ে উপস্থিত লোকজনের মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ ছিল বাক্সে পাওয়া চিঠিগুলোতে।

দানবাক্সে ফেলা চিঠিগুলোর মধ্যে একটির উদ্দেশ্য ছিল প্রধানমন্ত্রী বরাবর, আবার অন্যটি ছিল বাণিজ্যমন্ত্রীর উদ্দেশ্যে লেখা। শাহজালাল (রহ.)-কে উছিলা করে মহান আল্লাহ’র কাছে লেখা চিঠিও পাওয়া গেছে দানবাক্সে। এসব চিঠিতে মাজারের স্বচ্ছতা নিশ্চিত করা, মোতাওয়াল্লী-খাদেমদের লুটপাট বন্ধ করার দাবি ছিল। আবার কোনোটিতে স্বামী-স্ত্রীর মধ্যে মনমালিন্য দূর হয়ে দাম্পত্য জীবনে সুখী হওয়ার আকুতিও ছিল।

নগরের দরগাহ মহল্লার একটি শুভাকাঙ্ক্ষীর লেখা চিঠিতে, প্রধানমন্ত্রীর কাছে সাবেক জেলা প্রশাসক সারওয়ার আলমকে সিলেটে ফিরিয়ে দেওয়ার দাবি ছিল। অন্য একটি চিঠিতে প্রধানমন্ত্রীর কাছে হযরত শাহজালাল (রহ.) ছাড়াও হযরত শাহপরাণ ও হযরত বোরহান উদ্দিন (রহ.) এর মাজারের আয়-ব্যয়ের হিসাবের স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

হযরত শাহজালালের মতো হযরত শাহপরাণ (রহ.) এর মাজারেও প্রশাসনের হস্তক্ষেপ ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করার জন্য আরও কয়েকটি চিঠি মিলেছে।

দানবাক্সে পাওয়া চিরকুটগুলোর মধ্যে একটি চিঠিতে উসমান হাদী হত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। চিঠির সাথে আরো কিছু প্রশ্নপত্রও পাওয়া গেছে, যা আরবি ও ইংরেজিতে লেখা ছিল।

একটি চিঠিতে থাকা একটি বেকার যুবকের চাকরি না পাওয়ার আর্তনাদ দেখা যায়। সেই চিঠিতে তিনি হযরত শাহজালাল (রহ.) এর ওছিলায় একটি চাকরির ব্যবস্থা করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা জানান।

আরেকটি চিঠি লিখেছেন আমিনুল নামে একজন ব্যক্তি, যিনি তার স্ত্রী মুন্নির সঙ্গে মনমালিন্য দূর করে দাম্পত্য জীবনে সুখী হবার জন্য দানবাক্সে চিঠি দিয়েছেন।

এছাড়া, সিলেটের কালাপাথর খেলার মাঠ দখলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাণিজ্যমন্ত্রী ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লেখা চিঠিও দানবাক্সে পাওয়া গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিংবদন্তি কণ্ঠশিল্পী এস জানকী মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩৬ এম


কিংবদন্তি কণ্ঠশিল্পী এস জানকী মারা গেছেন

ভারতীয় সংগীতজগতের কিংবদন্তি প্লেব্যাক গায়িকা এস জানকীর সোনালি অধ্যায়ের অবসান ঘটল। তিনি বার্ধক্যজনিত নানাবিধ অসুস্থতার কারণে ৮৮ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন।

হাসপাতাল সূত্রের খবরে জানা গেছে, শেষ সময়ে তার পাশে পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আজই তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

প্রখ্যাত ও প্রবীণ এই গায়িকা গত রাতে তীব্র শ্বাসকষ্ট শুরু হলে মহীসূরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সংগীতপ্রেমীদের কাঁদিয়ে বিদায় নেন এই সুরসম্রাজ্ঞী। এই কিংবদন্তি সংগীতশিল্পীর প্রয়াণের খবরে দক্ষিণ ভারতের চলচ্চিত্র অঙ্গনসহ গোটা দেশের সাংস্কৃতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

কণ্ঠের অভাবনীয় বৈচিত্র্য এবং যেকোনো আবেগকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলার জাদুকরি ক্ষমতার জন্য শ্রোতাদের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন।

দীর্ঘ ছয় দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত কর্মজীবনে তিনি প্রায় ২০টি ভিন্ন ভারতীয় ভাষায় গান গেয়েছেন। তবে কন্নড়, তামিল, তেলেগু এবং মালয়ালম ভাষার চলচ্চিত্রেই তার অবদান ছিল সবচেয়ে বেশি।

চলচ্চিত্র, ব্যক্তিগত অ্যালবাম, টেলিভিশন ও রেডিও মিলিয়ে প্রায় ৪৮ হাজারেরও বেশি গান রেকর্ড করে ভারতীয় সংগীতজগতে এক অনন্য ও প্রায় দুর্ভেদ্য রেকর্ড গড়ে গেছেন তিনি।

দক্ষিণী ভাষার পাশাপাশি হিন্দি, ওড়িয়া, তুলু, উর্দু, পাঞ্জাবি এবং বাংলা ভাষাতেও তার কণ্ঠের জাদু মুগ্ধ করেছে শ্রোতাদের।

বহু প্রজন্মের মানুষের শৈশব ও যৌবনের স্মৃতির সঙ্গে মিশে থাকা এই কণ্ঠশিল্পীর প্রয়াণকে ভারতীয় সংগীতের একটি অপূরণীয় ক্ষতি হিসেবে দেখছেন বিশিষ্টজনরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনার বিপক্ষে সমতায় ফিরল সুইজারল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩৯ এম


আর্জেন্টিনার বিপক্ষে সমতায় ফিরল সুইজারল্যান্ড

আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের মধ্যে লড়াই জমে উঠেছে। প্রথমার্ধে পিছিয়ে থাকা সুইজারল্যান্ড দ্বিতীয়ার্ধে এসে খোলস ছেড়ে বেরিয়ে এসে একের পর এক আক্রমণ করতে থাকে। এর ফলস্বরূপ, ম্যাচের ৬৭ মিনিটে ড্যান এনদোয়ের গোলে তারা ১-১ ব্যবধানে সমতায় ফিরতে সক্ষম হয়।

বিরতির পর গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে মুরাত ইয়াকিনের দল। ম্যাচের ৫০ মিনিটে তারা একটি দারুণ সুযোগ তৈরি করে, কিন্তু সে সুযোগটি কাজে লাগাতে ব্যর্থ হয়। এরপর ৬৫ মিনিটে বাঁ দিক থেকে আসা আরেকটি বিপজ্জনক ক্রস থেকে এনদোয়ের হেড দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।

সুইজারল্যান্ড ক্রমাগত আক্রমণ চালিয়ে যাচ্ছিল এবং অবশেষে তারা সফল হয় ৬৭ মিনিটে। মাঝমাঠ থেকে বল পায়ে নিয়ে গোছানো আক্রমণে আর্জেন্টিনার রক্ষণভাগ ভেঙে বক্সে ঢুকে পড়েন এনদোয়ে। এমি মার্তিনেজকে পরাস্ত করে বল জালে প্রবেশ করিয়ে আনন্দে মেতে ওঠে পুরো সুইজারল্যান্ড শিবির।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৪ ঘণ্টায় ঢাকায় ৯৭ মিলিমিটার বৃষ্টি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৮:৪৬ এম


২৪ ঘণ্টায় ঢাকায় ৯৭ মিলিমিটার বৃষ্টি

রাজধানী ঢাকায় গত কয়েকদিন ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টি ঝরেছে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রবিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে, ভোর থেকেই রাজধানী ঢাকায় ঝুম বৃষ্টি হচ্ছে। এর ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যাতায়াতে বিঘ্ন ঘটছে। আবহাওয়া অফিস জানিয়েছে, দুপুর পর্যন্ত এই ধরনের বৃষ্টি ঝরতে পারে।

সংস্থাটি জানায়, আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। পাশাপাশি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%