০৯:৫১ পি.এম
লাইসেন্স নবায়ন ছাড়া ফার্মেসি পরিচালনা, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে মাদারীপুরের কালকিনিতে তিনটি ফার্মেসিকে মোট ৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১৫ জুলাই) সকালে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের বিভিন্ন ওষুধের দোকানে নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন: কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি আশেক উল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান
অভিযানে হালনাগাদ লাইসেন্স না থাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের অভিযোগে হাসপাতাল গেট এলাকার শিকদার ফার্মেসিকে ৪ হাজার টাকা, এম. হাসান ফার্মেসিকে ৩ হাজার টাকা এবং আরাফাত ফার্মেসিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল।
তিনি বলেন, “কিছু অসাধু বিক্রেতা মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করে সাধারণ মানুষকে প্রতারিত করছে। এসব ওষুধ সেবনে মানুষের স্বাস্থ্যঝুঁকি তৈরি হওয়ার পাশাপাশি প্রাণহানির আশঙ্কাও থাকে। তাই জনস্বার্থে নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন ওষুধের দোকানগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে তিনটি ফার্মেসিকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানকালে কালকিনি উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ইকরাম হোসেন এবং আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ফটিকছড়িতে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক জিসান নিহত, আহত ৪
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন