ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং
কুমিল্লা

আদালতে আত্মসমর্পণ করতে গিয়ে কারাগারে আ. লীগ নেতা


আদালতে আত্মসমর্পণ করতে গিয়ে কারাগারে আ. লীগ নেতা

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় হত‍্যা ও হত‍্যাচেষ্টার অভিযোগে দায়ের করা পৃথক দুটি মামলায় আদালতে আত্মসমর্পণের পর আওয়ামী লীগ নেতা মো. জসীম উদ্দিন সরকারকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত।

সোমবার (২২ জুন) দুপুরের দিকে কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪ নম্বর আমলী আদালতে হাজির হয়ে বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ৪ আগস্ট গুলিবিদ্ধ হয়ে নিহত সেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রাজ্জাক রুবেল হত্যার মামলায় ১০ নম্বর এজাহার নামীয় এবং আবুবকর হত্যাচেষ্টার মামলায় ৭২ নম্বর এজাহারভুক্ত আসামি হিসেবে জামিনের আবেদন করেন।

আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সায়মা শরীফ নিশাত শুনানির পর তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

হত‍্যা ও হত‍্যাচেষ্টার অভিযোগে দায়ের করা দুটি মামলায় আসামি মো. জসীম উদ্দিন সরকার, দেবীদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের রাজামেহার গ্রামের মৃত মোহাম্মদ আলী সরকারের পুত্রমাত্র। তিনি রাজামেহার ইউনিয়ন আওয়ামী লীগের এক প্রভাবশালী সদস্য এবং একই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি বৈষম‍্যবিরোধী ছাত্র-গণঅভ্যুত্থানের সময় থেকে আত্মগোপনে ছিলেন।

সোমবার আদালতে হাজির হয়ে ওই হত‍্যা ও হত্যাচেষ্টার অভিযোগে পৃথক ২ মামলায় জামিনের আবেদনটি জমা দিয়ে আত্মসমর্পণ করেন, কিন্তু আদালত তার জামিন আবেদনটি নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ব্যবস্থা করেন। দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ‘বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যার মামলার আসামি আদালতে আত্মসমর্পণ করতে গিয়ে আটক হওয়ার বিষয়ে জানা নেই। আদালতে খোঁজ নিয়ে জানাব।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিংগাইরে স্কুলছাত্রী হত্যা : প্রধান শিক্ষকসহ আটক ৭

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৩:১৯ পি.এম


সিংগাইরে স্কুলছাত্রী হত্যা : প্রধান শিক্ষকসহ আটক ৭

মারিহা মাহি (১৪) নামে এক স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার হওয়ার পর প্রধান শিক্ষকসহ সাতজন আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের সিঙ্গাইরে, যেখানে নিখোঁজ হওয়ার ছয় দিন পর ওই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে।

গত রবিবার (২১ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চন্দননগর এলাকার একটি কাঠ বাগান থেকে ঝুলন্ত অবস্থায় ওই স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। মারা যাওয়া স্কুলছাত্রীর বাড়ি সিঙ্গাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের চর লক্ষীপুর গ্রামে। সে ছিল স্থানীয় সাহরাইল উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

আত্কৃতদের মধ্যে রয়েছে- উপজেলার কানাইনগর গ্রামের রাজিব (ছদ্মনাম), তার বোন আয়েশা আক্তার (২১), রুমা আক্তার (৩৫), শাহরাইল গ্রামের মৃত ছালাম খানের ছেলে মাসুদ হোসেন (৩৫), আবুল হোসেনের ছেলে রাসেল হোসেন (২৫), বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম (৬০) এবং আইসিটি শিক্ষক ইয়াকুব মোল্লা (৩৫)।

নিহত ছাত্রীর পরিবারের সদস্যরা ও থানার সূত্রে জানা গেছে, গত ১০ জুন সাহরাইল উচ্চ বিদ্যালয়ের মধ্যাহ্ন বিরতির সময় দশম শ্রেণির ছাত্র রাজিব এবং অষ্টম শ্রেণির ছাত্রী মারিহার বিরুদ্ধে আপত্তিকর আচরণের অভিযোগ ওঠে। পরবর্তীতে বিষয়টি সবার মধ্যে জানাজানি হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ গত ১৫ জুন ওই দুই শিক্ষার্থীর অভিভাবকদের ডেকে মুচলেকা নিয়েছিল। এরপর উভয় শিক্ষার্থীকে বাধ্যতামূলক স্থানান্তর সনদ (টিসি) দেওয়া হয়।

টিসি দেওয়ার পর রাজিব বাড়িতে ফিরে গেলেও মারিহা আর বাসায় ফিরেনি। এ ঘটনার পর থেকে সে নিখোঁজ ছিল। আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজির পরেও তার সন্ধান মেলেনি। নিখোঁজ ছাত্রীর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

রবিবার (২২ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার চন্দননগর কবরস্থানের পাশে একটি কাঠ বাগানে স্থানীয়রা তার অর্ধগলিত খণ্ডিত মরদেহ দেখতে পান। মরদেহের পাশে তাঁর ব্যবহার করা স্কুল ব্যাগ ও জুতা ছিল। মরদেহের ওপরের অংশ একটি গাছের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ছিল এবং কোমরের নিচের অংশ মাটিতে ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি নিখোঁজ স্কুলছাত্রী মারিহা বলে শনাক্ত করেন তার পরিবার। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

থানা পুলিশের ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, ‘মরদেহের একটি অংশ ঝুলন্ত অবস্থায় ছিল এবং অন্য অংশ নিচে পড়ে ছিল। ময়নাতদন্তের পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় নাম উল্লেখ করে ১২ জন এবং অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ করেছেন নিহত ছাত্রীর মা কামরুন্নাহার। তাদের মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সাতজনকে আটক করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘তাদের কাছে ঘটনার রহস্য উদ্ঘাটনসহ বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। যদি তাদের মধ্যে কেউ নিরাপদ থাকে, তাহলে জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লক্ষ্মীপুরে কর মেলা, পরিশোধে মিলবে ১০ শতাংশ ছাড়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৩:২১ পি.এম


লক্ষ্মীপুরে কর মেলা, পরিশোধে মিলবে ১০ শতাংশ ছাড়

লক্ষ্মীপুরে ৪ দিনের জন্য পৌর হোল্ডিং কর মেলার আয়োজন করা হয়েছে। এতে যারা বকেয়া ও চলতি কর পরিশোধ করবেন, তাদের জন্য থাকছে ১০ শতাংশ ছাড়।

সোমবার (২২ জুন) দুপুরে জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান পৌরসভা কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন।

এ সময় লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন মোহাম্মদ আবু হাসান শাহীন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও লক্ষ্মীপুর পৌর প্রশাসক সম্রাট খীসা উপস্থিত ছিলেন।

সহকারী কর আদায়কারক (ভারপ্রাপ্ত) সাইফুল্লাহ জানিয়েছেন, বৃহস্পতিবার পর্যন্ত সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত মেলায় হোল্ডিং কর সংগ্রহ করা হবে। মেলায় এসে যিনি কর পরিশোধ করবেন, তাকে 10 শতাংশ ছাড় দেওয়া হবে।

পৌর প্রশাসক সম্রাট খীসা বলেন, 'পৌর কর মেলা শুরু হয়ে গেছে। এটি বৃহস্পতিবার পর্যন্ত চলবে। পৌরবাসীদের দ্রুত কর পরিশোধ করার জন্য আহ্বান জানাই। কর পরিশোধে মিলবে বিশেষ সুবিধা। আসুন পৌর কর পরিশোধ করুন এবং পৌরসভার উন্নয়নে অংশীদার হোন।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৬ রাত যান চলাচলে নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৩:২৩ পি.এম


৬ রাত যান চলাচলে নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেল

নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজের জন্য কর্ণফুলী টানেলে আগামী ২৫ জুন থেকে ৩০ জুন পর্যন্ত রাতে যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপিত হবে। এই সময়ে টানেলের একটি টিউব ব্যবহার করে উভয়মুখী যান চলাচল পরিচালিত হবে।

সোমবার (২২ জুন) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদারের সই করা একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রতিদিন রাত ১১টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এই সময় প্রয়োজন অনুযায়ী পতেঙ্গা থেকে আনোয়ারা অথবা আনোয়ারা থেকে পতেঙ্গা অভিমুখী একটি টিউব দিয়ে ট্রাফিক ডাইভারসনের মাধ্যমে উভয় দিকের যান চলাচল অব্যাহত রাখা হবে।

সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, কাজ চলাকালে যানবাহনের চাপের উপর নির্ভর করে টানেলের উভয় প্রান্তে যাত্রী ও যানবাহনের জন্য ৫ মিনিট থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

রক্ষণাবেক্ষণ কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য এই সময়ে টানেল ব্যবহারকারী চালক ও যাত্রীদের সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পদপিষ্ট কাণ্ডে আদালতে হাজিরা এড়ালেন আল্লু অর্জুন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৩:২৫ পি.এম


পদপিষ্ট কাণ্ডে আদালতে হাজিরা এড়ালেন আল্লু অর্জুন

হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২: দ্য রুল’-এর বিশেষ প্রদর্শনী নিয়ে ঘটে যাওয়া পদপিষ্টের ঘটনায় দায়ের করা মামলার শুনানিতে সোমবার আল্লু অর্জুন সশরীরে আদালতে হাজির হননি। তবে আদালতের অনুমতি নিয়ে তিনি ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে অংশগ্রহণ করেন।

সপ্তাহের প্রথম কার্যদিবসে মামলার শুনানির জন্য আদালত আল্লু অর্জুনকে আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছিল। কিন্তু অভিনেতার আইনজীবী আদালতকে জানান, নতুন একটি সিনেমার শুটিংয়ের কাজে বর্তমানে তিনি মুম্বাইয়ে অবস্থান করছেন। এই কারণেই তিনি ব্যক্তিগতভাবে আদালতে উপস্থিত হওয়া সম্ভব হয়নি।

আইনজীবীর দাবি অনুযায়ী, আগেই এ বিষয়ে আদালতের কাছে আবেদন জানানো হয়েছিল। সেই আবেদনের ভিত্তিতে আদালতের অনুমতি নিয়ে আল্লু অর্জুন অনলাইন মাধ্যমে শুনানিতে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২: দ্য রুল’-এর বিশেষ প্রদর্শনীকে ঘিরে ব্যাপক জনসমাগম হয়। আল্লু অর্জুনকে একনজর দেখার আশা নিয়ে হাজারো ভক্ত থিয়েটারের বাইরে ভিড় করেন। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেখানে হুড়োহুড়ি ও পদপিষ্টের ঘটনা ঘটে।

দুর্ঘটনায় রেবতী নামে এক নারী নিহত হন এবং তার ছেলে গুরুতর আহত হয়। এই ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

তদন্ত শেষে হায়দরাবাদ পুলিশ এ ঘটনায় মোট ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে। অভিযোগে বলা হয়েছে, অনুষ্ঠান আয়োজনের জন্য প্রয়োজনীয় অনুমতি, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং জনসমাগমের নিয়ন্ত্রণে একাধিক গাফিলতি ছিল। নিরাপত্তাবিধি যথাযথভাবে অনুসরণ না করায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ডিসেম্বরে এই মামলায় আল্লু অর্জুনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে তেলঙ্গানা হাই কোর্ট তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। পরবর্তীতে নিয়মিত জামিনও পান এই অভিনেতা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%