প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লার দেবীদ্বার উপজেলায় হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা পৃথক দুটি মামলায় আদালতে আত্মসমর্পণের পর আওয়ামী লীগ নেতা মো. জসীম উদ্দিন সরকারকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত।
সোমবার (২২ জুন) দুপুরের দিকে কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪ নম্বর আমলী আদালতে হাজির হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ৪ আগস্ট গুলিবিদ্ধ হয়ে নিহত সেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রাজ্জাক রুবেল হত্যার মামলায় ১০ নম্বর এজাহার নামীয় এবং আবুবকর হত্যাচেষ্টার মামলায় ৭২ নম্বর এজাহারভুক্ত আসামি হিসেবে জামিনের আবেদন করেন।
আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সায়মা শরীফ নিশাত শুনানির পর তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা দুটি মামলায় আসামি মো. জসীম উদ্দিন সরকার, দেবীদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের রাজামেহার গ্রামের মৃত মোহাম্মদ আলী সরকারের পুত্রমাত্র। তিনি রাজামেহার ইউনিয়ন আওয়ামী লীগের এক প্রভাবশালী সদস্য এবং একই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র-গণঅভ্যুত্থানের সময় থেকে আত্মগোপনে ছিলেন।
সোমবার আদালতে হাজির হয়ে ওই হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে পৃথক ২ মামলায় জামিনের আবেদনটি জমা দিয়ে আত্মসমর্পণ করেন, কিন্তু আদালত তার জামিন আবেদনটি নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ব্যবস্থা করেন। দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যার মামলার আসামি আদালতে আত্মসমর্পণ করতে গিয়ে আটক হওয়ার বিষয়ে জানা নেই। আদালতে খোঁজ নিয়ে জানাব।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন