ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

ওসমানী উদ্যান ১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে


ওসমানী উদ্যান ১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওসমানী উদ্যান দীর্ঘ দশ বছরের বন্ধ থাকার পর আগামী ১৯ অক্টোবর খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

নতুনভাবে উদ্যানটি সাজানোর কাজ সম্পন্ন করার পর ১৯ অক্টোবর সকালে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বোরবার (১১ অক্টোবর) বিকেলে উদ্যানের আধুনিকায়ন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভার আগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এসব তথ্য জানান।

আরও পড়ুন: বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজ তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিনি উল্লেখ করেন, উদ্যানটি উদ্বোধনের সঙ্গে সঙ্গে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। পাশাপাশি উদ্বোধন করা হবে জুলাই স্মৃতিস্তম্ভের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াত-শিবির জুলাইয়ের নাম খুলে মব করাচ্ছে: নুরুল হক নুর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫১ পি.এম


জামায়াত-শিবির জুলাইয়ের নাম খুলে মব করাচ্ছে: নুরুল হক নুর

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর অভিযোগ করেছেন যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির জুলাইয়ে নাম বিভিন্ন প্ল্যাটফর্ম খুলে মব করাচ্ছে। তার মতে, জামায়াত-শিবির এই কর্মকাণ্ডগুলো ৫ আগস্টের পর থেকে পরিচালনা করছে।

আজ রবিবার, তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে এই দাবি তুলে ধরেন। পোস্টের মাধ্যমে তিনি, বিশ্বকবি রবীন্দ্রনাথের ছবিতে চুনকালির মতো সাম্প্রদায়িক জামায়াতের অপকর্ম রুখে দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, "বিশ্বকবি রবীন্দ্রনাথের ছবিতে চুনকালির মতো সাম্প্রদায়িক জামাতি অপকর্ম রুখে দাঁড়ান। ৫ আগস্টের পর থেকে জামায়াত-শিবির জুলাইয়ে নাম বিভিন্ন প্ল্যাটফর্ম খুলে এসব মব ও সাম্প্রদায়িক কর্মকাণ্ড করাচ্ছে।"

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় গতকাল চারজনকে আটক করা হয়েছে। আজ রবিবার রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাদের গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

আটক হওয়া ব্যক্তিরা হলেন আ এন এম আয়াশ (২৯), মো. সাকিবুল হাসান (১৯), মো. সুজন মিয়া (১৮) ও মারজিয়া খন্দকার রিমি (২৭)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অ্যাস্টন ভিলার প্রস্তাবে নতুন সম্ভাবনা জাকারিয়া চৌধুরীর

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫৩ পি.এম


অ্যাস্টন ভিলার প্রস্তাবে নতুন সম্ভাবনা জাকারিয়া চৌধুরীর

লেস্টার সিটির একাডেমি ব্যবস্থায় বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফুটবলার জাকারিয়া চৌধুরী অ্যাস্টন ভিলার একাডেমিতে যোগ দেওয়ার প্রস্তাব পেয়েছেন বলে বিভিন্ন ফুটবলভিত্তিক প্ল্যাটফর্মে দাবি করা হয়েছে। তবে, ক্লাবের পক্ষ থেকে এখনো চুক্তি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে কিনা সে বিষয়ে কোনো ঘোষণা আসেনি।

ইংল্যান্ডের ফুটবলে বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফুটবলার জাকারিয়া চৌধুরীকে ঘিরে নতুন আগ্রহ সৃষ্টি হয়েছে। বিভিন্ন ফুটবলভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলার একাডেমি থেকে এই তরুণ উইঙ্গারকে প্রস্তাব দেওয়া হয়েছে। তার পূর্ববর্তী পথচলা ছিল লেস্টার সিটির একাডেমি ব্যবস্থা ও ইংল্যান্ডের গ্রাসরুট ফুটবল।

জাকারিয়া চৌধুরী মূলত রাইট উইঙ্গার হিসেবে খেলেন। স্থানীয় ইংলিশ ফুটবলের গ্রাসরুট পর্যায় থেকে উঠে এসে তিনি অ্যাইলস্টোন পার্কের মতো উন্নয়নমূলক সেটআপের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে। এরপর লেস্টার সিটির একাডেমি ব্যবস্থায় তার বিকাশ ঘটে। তরুণ বয়সে বল নিয়ন্ত্রণ, ড্রিবলিং ও গতির কারণে ফুটবল অনুসরণকারী বাংলাদেশি কমিউনিটিতে তাকে ‘লিটল ম্যাজিশিয়ান’ হিসেবেও অভিহিত করা হয়েছে।

সাম্প্রতিক দাবিগুলো অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবরে অ্যাস্টন ভিলা তাকে একাডেমিতে নেওয়ার জন্য প্রস্তাব দিয়েছে এবং চুক্তি-সংক্রান্ত কাগজপত্র চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। তবে, অ্যাস্টন ভিলার আনুষ্ঠানিক ঘোষণা বা নির্ভরযোগ্য মূলধারার সংবাদমাধ্যমের স্বাধীনভাবে যাচাই করা প্রতিবেদন এখনো পাওয়া যায়নি। তাই এটিকে আপাতত বিভিন্ন ফুটবলভিত্তিক সূত্রের দাবি হিসেবেই উপস্থাপন করা হচ্ছে, চূড়ান্ত চুক্তি হিসেবে নয়।

অ্যাস্টন ভিলায় যোগ দিতে পারলে জাকারিয়ার জন্য এটি হবে ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ পরবর্তী ধাপ। ইংল্যান্ডের একটি প্রিমিয়ার লিগ ক্লাবের একাডেমিতে তার উন্নয়নের সুযোগ তৈরি হবে এবং ধাপে ধাপে পেশাদার ফুটবলে যাওয়ার পথ আরও শক্ত হতে পারে। তবে, তার বয়স এখনো অল্প হওয়ায় ভবিষ্যৎ অগ্রগতি নির্ভর করবে একাডেমি পর্যায়ের পারফরম্যান্স, শারীরিক ও টেকনিক্যাল উন্নয়ন এবং নিয়মিত প্রতিযোগিতামূলক ফুটবলে সুযোগ পাওয়ার ওপর।

বাংলাদেশের দৃষ্টিকোণ থেকেও জাকারিয়াকে ঘিরে আগ্রহের বড় কারণ তার বংশপরিচয়। ইংল্যান্ডে বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার ভবিষ্যতে কোন দেশের হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলবেন, সেটিও সময়ের সঙ্গে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশি ফুটবলসংশ্লিষ্ট মহলের সঙ্গে তার পরিবারের যোগাযোগ রয়েছে এবং বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সম্ভাবনার বিষয়েও আগ্রহ রয়েছে।

তবে আপাতত সবচেয়ে গুরুত্বপূর্ণ অপেক্ষা অ্যাস্টন ভিলার আনুষ্ঠানিক ঘোষণা এবং চুক্তির প্রকৃতি নিয়ে। এটি পূর্ণাঙ্গ একাডেমি চুক্তি, ট্রায়াল, নাকি শুধু যোগদানের প্রস্তাব—তা নিশ্চিত হলে জাকারিয়ার নতুন অধ্যায়ের চিত্র আরও স্পষ্ট হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে আজান শুনতে পেয়েই মসজিদের মাইক বাজেয়াপ্ত করলেন পুলিশ সুপার, ইমাম গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫৩ পি.এম


ভারতে আজান শুনতে পেয়েই মসজিদের মাইক বাজেয়াপ্ত করলেন পুলিশ সুপার, ইমাম গ্রেপ্তার

উত্তরপ্রদেশের বিজনৌর জেলায় মসজিদের লাউডস্পিকার থেকে আজানের আওয়াজ শোনা যাওয়ার পর জেলা প্রশাসনের নির্দেশে এক মুসলিম ধর্মগুরুকে গ্রেপ্তার করা হয়েছে এবং মাইক বাজেয়াপ্ত করা হয়েছে।

একটি হিন্দি প্রতিবেদনে জানানো হয়েছে, জেলা ম্যাজিস্ট্রেট উমেশ প্রতাপ সিং এবং পুলিশ সুপার (এসপি) কৃষ্ণ কুমার বিষ্ণোই গত শনিবার ‘সমাধান দিবস’ নামক একটি গণ-অভিযোগ নিষ্পত্তি অনুষ্ঠানে যাওয়ার সময় মকবরা এলাকার একটি মসজিদ থেকে আজানের ধ্বনি শোনেন।

এরপর পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে স্থানীয় পুলিশকে ঘটনাস্থলে তলব করেন। পুলিশ মসজিদে লাগানো লাউডস্পিকারটি বাজেয়াপ্ত করে এবং মুহাম্মদ ফাইজানকে হেফাজতে নেয়।

পুলিশের অভিযোগ, লাউডস্পিকারটির আওয়াজ নির্ধারিত মাত্রার চেয়ে বেশি ছিল। সাব-ইন্সপেক্টর সৌরভ কুমার একটি অভিযোগ দায়ের করেন এবং তার ভিত্তিতে মুহাম্মদ ফাইজানের বিরুদ্ধে মামলা রুজু করা হয়।

স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ফাইজানকে শান্তিভঙ্গের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পরবর্তীতে তাকে সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে, মসজিদটিতে শব্দের ডেসিবেল মাত্রা কত ছিল বা কোনো কর্তৃপক্ষ ব্যবস্থা নেওয়ার আগে তা মেপে দেখেছিল কি না, সে বিষয়ে প্রতিবেদনে কিছু বলা হয়নি।

লাউডস্পিকার ব্যবহারের নিয়ম কার্যকর করার ক্ষেত্রে অবহেলার অভিযোগে এসপি বিট কনস্টেবল ললিত কুমারকে সাময়িক বরখাস্ত করেছেন।

এসপি বিষ্ণোই জানান, ধর্মীয় স্থানগুলোতে নির্ধারিত মাত্রার বেশি জোরে লাউডস্পিকার বাজাতে দেওয়া হবে না। তিনি আরও বলেন যে, ধর্মীয় নেতাদের আগেই সতর্ক করা হয়েছে এবং নিজ নিজ এলাকায় শব্দবিধি মানা হচ্ছে কি না তা নিশ্চিত করে বিট কনস্টেবলদের কাছ থেকে মুচলেকা বা হলফনামা নেওয়ার জন্য সব থানার ওসি-দের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, এর পরও যদি কোনো নিয়ম লঙ্ঘন করা হয়, তবে সংশ্লিষ্ট থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও) এবং বিট কনস্টেবল উভয়ের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ বিমান বাহিনীতে প্রভোস্ট সপ্তাহ-২০২৬ উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫৩ পি.এম


বাংলাদেশ বিমান বাহিনীতে প্রভোস্ট সপ্তাহ-২০২৬ উদ্বোধন

বাংলাদেশ বিমান বাহিনীতে প্রভোস্ট সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। রবিবার (১১ অক্টোবর) বিমান বাহিনী সদর দপ্তরে সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ খায়ের উল আফসার প্রধান অতিথি হিসেবে এই প্রভোস্ট সপ্তাহের উদ্বোধন করেন।

তিনি প্রভোস্ট পেশার বিমান সেনাদের নির্দেশনা প্রদান করেন যাতে তারা শৃঙ্খলা প্রয়োগের পাশাপাশি নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধি, দুর্ঘটনা প্রতিরোধ এবং সংকটকালে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বিমান বাহিনীর কার্যক্ষমতা ও সুনাম অক্ষুণ্ণ রাখতে সততা, নিরপেক্ষতা, সংযম ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনী, বাংলাদেশ পুলিশ, এসআরবি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিআরটিএ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ বিমান বাহিনীর প্রভোস্ট মার্শাল পরিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় বিমান বাহিনীর অভ্যন্তরীণ নিরাপত্তা, অপরাধ নিয়ন্ত্রণ, অনিয়ম প্রতিরোধ, শৃঙ্খলার মানোন্নয়ন, সচেতনতা বৃদ্ধি এবং প্রভোস্ট পেশার বিমানসেনাদের সততা, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা ও কর্মতৎপরতা বৃদ্ধির উদ্দেশ্যে ১১-১৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত বিমান বাহিনীর সকল ঘাঁটি ও ইউনিট এলাকায় প্রভোস্ট সপ্তাহ-২০২৬ একযোগে পালিত হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%