ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের টেকসই পেশাগত উন্নয়ন ব্যবস্থা গড়তে কাজ করছে ইউজিসি


বিশ্ববিদ্যালয় শিক্ষকদের টেকসই পেশাগত উন্নয়ন ব্যবস্থা গড়তে কাজ করছে ইউজিসি

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য টেকসই পেশাগত উন্নয়ন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

ইউজিসির উদ্যোগে ১৫ মাস্টার ট্রেইনার তৈরির মাধ্যমে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের টেকসই পেশাগত উন্নয়ন কার্যক্রমের সূচনা হলো। প্রথম ধাপে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৫ জন জ্যেষ্ঠ শিক্ষককে ‘মাস্টার ট্রেইনার’ হিসেবে প্রস্তুত করা হয়েছে। ভবিষ্যতে, এই মাস্টার ট্রেইনাররা আরও প্রশিক্ষক তৈরি করবেন এবং দেশে হাজার হাজার বিশ্ববিদ্যালয় শিক্ষকের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

হায়ার এডুকেশন অ্যাকসেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় কক্সবাজারের একটি হোটেলে আয়োজিত সিনিয়র ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভলপমেন্ট প্রোগ্রামের ‘ট্রেনিং অব ট্রেইনার্স (টিওটি)’–এর প্রথম ব্যাচের সনদ প্রদান অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়। ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ অনুষ্ঠানে বক্তৃতা করেন।

আরও পড়ুন: রাজধানীতে আবারও যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড

তিনি বলেন, "উচ্চশিক্ষার গুণগতমান নিশ্চিত করতে দক্ষ ও দূরদর্শী একাডেমিক নেতৃত্ব গড়ে তোলার বিকল্প নেই।" তিনি আরো বলেছিলেন, "এই কর্মসূচি শুধু একটি প্রশিক্ষণের সমাপ্তি নয়; বরং দেশের উচ্চশিক্ষায় একাডেমিক নেতৃত্ব বিকাশের নতুন যাত্রার সূচনা।" আজ যারা মাস্টার ট্রেইনার হিসেবে সনদ পেলেন, তারা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে পেশাগত উন্নয়ন, মানসম্মত পাঠদান, গবেষণা নেতৃত্ব, সুশাসন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে অবদান রাখবেন।

মামুন আহমেদ আরো বলেন, হিট প্রকল্পের পরবর্তী ধাপে আরও জাতীয় পর্যায়ের প্রশিক্ষক তৈরি করা হবে। মাস্টার ট্রেইনার এবং ন্যাশনাল ট্রেইনারদের মাধ্যমে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষক আধুনিক শিক্ষাদান পদ্ধতি, মান নিশ্চিতকরণ, গবেষণা নেতৃত্ব, পাঠ্যক্রম উন্নয়ন এবং শিল্প-একাডেমিয়া সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ পাবেন।

তিনি বলেন, বিদেশি সহায়তার ওপর দীর্ঘমেয়াদি নির্ভরশীল না থেকে দেশেই দক্ষ প্রশিক্ষক তৈরির মাধ্যমে একটি স্বনির্ভর শিক্ষক উন্নয়ন ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। এর ফলে বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের সক্ষমতা দিয়েই ভবিষ্যতের নেতৃত্ব তৈরি করতে পারবে।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস, হিট প্রকল্পের প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান, অ্যাডভান্স এইচইর পরামর্শক ড. বেন ব্রাবন, দেশীয় পরামর্শক, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৫ জন মাস্টার ট্রেইনার এবং হিট প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: প্রাণনাশের শঙ্কায় ভুগছেন ড. মোশাররফের পুত্রবধূ নাইমা

১০ দিনব্যাপী এই প্রশিক্ষণে কৌশলগত সুশাসন, মান নিশ্চিতকরণ, আন্তর্জাতিকীকরণ, পাঠ্যক্রম উন্নয়ন, শিক্ষাদান ও মূল্যায়ন, গবেষণা নেতৃত্ব এবং শিল্প-একাডেমিয়া সহযোগিতাসহ উচ্চশিক্ষার ছয়টি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাপানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিতে সই করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৮:১৩ পি.এম


জাপানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিতে সই করল ভারত

ভারত জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সই করেছে। জাপানের প্রধানমন্ত্রী সানা তাকাইচির ভারত সফরের সময় এই নতুন প্রতিরক্ষা চুক্তিটি স্বাক্ষরিত হয়।

চুক্তির আওতায় দুই দেশ নৌবাহিনীর জন্য ইউনিকর্ন রেডিও অ্যান্টেনা প্রযুক্তির উন্নয়নে যৌথভাবে কাজ করবে।

বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং জাপানের প্রধানমন্ত্রী সানা তাকাইচির মধ্যে বৈঠকের পরে এ বিষয়ে ঘোষণা করা হয়েছে। মোদি বলেছেন, "এই প্রকল্প দুই দেশের প্রতিরক্ষা প্রযুক্তি অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।" তিনি বলেন, "এতে সামুদ্রিক নিরাপত্তা ও আঞ্চলিক শান্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী সানা তাকাইচির বৈঠকের কথা উল্লেখ করে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, এই বৈঠকে প্রতিরক্ষা, অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ, সেমিকন্ডাক্টরের জন্য স্থিতিস্থাপক সরবরাহ শৃঙ্খল জোরদার এবং গুরুত্বপূর্ণ প্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

সানা তাকাইচি ১৬তম ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে প্রথমবারের মতো সফরে এসেছেন। মোদি তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন এবং জাপানি প্রধানমন্ত্রীর প্রশংসা করে তাকাইচিকে ‘জনপ্রিয় নেত্রী’ হিসেবে অভিহিত করেন। তিনি তাকাইচিকে নিজের ‘ছোট বোন’ বলেও সম্বোধন করেন।

ভারতের প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, “ভারতের প্রবৃদ্ধির গল্পে জাপান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আজ প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে আমরা আমাদের বৈশ্বিক কৌশলগত অংশীদারত্বের একটি নতুন অধ্যায় শুরু করছি।”

সংবাদ সম্মেলনে মোদি আরও জানান, ভারত এবং জাপান কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষেত্রে সহযোগিতার জন্য গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে এবং তিনি এই প্রযুক্তি খাতের অংশীদারিত্বকে দ্বিপক্ষীয় সহযোগিতার ‘সবচেয়ে শক্তিশালী স্তম্ভ’ বলে অভিহিত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভিসা পলিসি-২০২৬ প্রণয়নে অর্থমন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৮:১৫ পি.এম


ভিসা পলিসি-২০২৬ প্রণয়নে অর্থমন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠন

 সরকারের পক্ষ থেকে বিদেশিদের জন্য ভিসা পলিসি সহজ করার উদ্দেশ্যে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে ভিসা পলিসি-২০২৬ সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও গ্রহণ করা হয়েছে। মন্ত্রিসভার ১১তম বৈঠকে এসব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

মন্ত্রিসভা বৈঠকের পরে আজ সন্ধ্যায় সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘২০০৬ সালে গঠিত ভিসা পলিসি সহজ করার লক্ষ্যে সরকার উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্দেশ্যে অর্থমন্ত্রীকে সভাপতি করে একটি মন্ত্রিপরিষদ কমিটি গঠন করা হয়েছে’ বলেও উল্লেখ করেন।

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে আসা সহজ করতে সরকারের প্রচেষ্টা এবং উদ্যোগের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, বিদেশিরা যখন এখানে বিনিয়োগ করবেন, আমাদের জন্য এটি লাভজনক হবে। এজন্যও ভিসা পলিসি সহজ করা অত্যন্ত জরুরি। এসব বিষয় নিয়ে সার্বিকভাবে ৫টি আলাদা আলোচনা হয়েছে, কিন্তু এ পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি বলেও তিনি জানান।

এদিকে, ভিসা পলিসি-২০২৬ প্রণয়নে প্রধান উদ্যোক্তা হিসেবে কাজ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রিপরিষদ বিভাগ জানাচ্ছে, এই নীতির লক্ষ্য ও উদ্দেশ্য হলো, বিদেশিদের জন্য বাংলাদেশে আগমন ও প্রস্থানকে সহজ ও সুশৃঙ্খল করা; বিদেশি বিনিয়োগ, ব্যবসা ও দক্ষ মানবসম্পদ আকৃষ্ট করা; পর্যটন ও আতিথেয়তা খাতকে উৎসাহিত করা; প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর নিশ্চিত করা; জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা; পারস্পরিকতা নীতির ভিত্তিতে আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থাপনা করা এবং আধুনিক ও সেবামুখী অভিবাসন কাঠামো গড়ে তোলা।

২০০৬ সালে জারিকৃত ভিসা নীতিমালা সংশোধন করে ভিসা পলিসি ২০২৬-এর খসড়া পরিমার্জনের জন্য অর্থমন্ত্রীকে সভাপতি করে একটি মন্ত্রিসভা-কমিটি গঠন করা হয়েছে।

এই কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূমিকম্পের আটদিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার নিরাপত্তা রক্ষী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৮:২৩ পি.এম


ভূমিকম্পের আটদিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার নিরাপত্তা রক্ষী

ভেনিজুয়েলার ভয়াবহ ভূমিকম্পের আট দিন পর নয়তলা একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। লা গুয়াইরায় ধসে পড়া একটি শপিং মলের পার্কিং এলাকার ২৯ ফুট গভীর ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছিলেন ৪৪ বছর বয়সী হারনান আলবার্তো গিল ফ্লোরেস। তিনি ওই ভবনে নিরাপত্তা রক্ষী হিসেবে কর্মরত ছিলেন।

উদ্ধার অভিযানের আগে ওই ব্যক্তির স্ত্রী উসবিমার গঞ্জালেস সিএনএন-কে জানান, ভূমিকম্পের পর তিনি ‘অত্যন্ত বেদনার দিন’ পার করেছেন। কারণ তিনি ভেবেছিলেন তার স্বামী হয়তো আর বেঁচে নেই। তিনি বলেন, কিন্তু যখন জানতে পারলাম, তিনি বেঁচে আছেন, তখন যেন আশার আলো দেখতে পেলাম। তিনি একজন বীরের মতো পরিস্থিতি মোকাবিলা করছিলেন। তিনি আরও জানান, বাড়িতে তার সন্তানরা তার বাবার রয়েছেন।

চিলি ফায়ার ডিপার্টমেন্টের পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, কংক্রিট ও ধ্বংসস্তূপের স্তরের মাঝখানের একটি ছোট ফাঁক দিয়ে ওই ব্যক্তির আঙুল নড়ছে। জরুরি উদ্ধারকারী দল জানিয়েছে, তারা গিলের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছিল। এ সময় তাকে পানি, খাবার ও ওষুধ সরবরাহ করছিল। এছাড়াও একটি পাইপ ও সিরিঞ্জের মাধ্যমে তার কাছে তরল খাবার ও ওষুধ পৌঁছে দেওয়া হচ্ছিল। উদ্ধারের একটি প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ধ্বংসস্তূপের ভেতর থেকে গিলের মাথা ও কাঁধের কিছু অংশ বেরিয়ে আছে। তাকে মাস্ক পরা অবস্থায় এবং একটি চোখ রক্তবর্ণ বা লালচে হয়ে থাকতেও দেখা যায়।

জাতিসংঘের দুর্যোগ মূল্যায়ন ও সমন্বয় দলের সদস্য সেবাস্টিয়ান মোকোরকার সিএনএন-কে বলেন, ভূমিকম্পের সাত দিন পর কাউকে জীবিত উদ্ধার করাটা কেবলই এক ‘অলৌকিক ঘটনা’। জীবিতদের খুঁজে পাওয়ার জন্য তথাকথিত ‘গোল্ডেন উইন্ডো’ বা সর্বোত্তম সময়সীমা সাধারণত তিন দিনের হয়ে থাকে। এরপর পানির উৎস ছাড়া বেঁচে থাকার সম্ভাবনা দ্রুত কমে যায়।

কোস্টা রিকার রেড ক্রসের তথ্যমতে, রবিবার প্রথমবার উদ্ধারকারীদের জানানো হয় যে ‘গালেরিয়াস প্লায়া গ্রান্দে’ শপিং মলের ধ্বংসস্তূপের নিচে কেউ হয়তো এখনো জীবিত থাকতে পারেন। চিলি ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, রাডার-সোনার এবং শব্দ শনাক্তকারী যন্ত্র ব্যবহার করে উদ্ধারকারী দলগুলো সেখানে একজন জীবিত ব্যক্তির উপস্থিতি নিশ্চিত করতে সক্ষম হয়। এরপর বেশ কয়েক জন উদ্ধারকারী ও বিশেষজ্ঞরা তিন দিন ধরে ধ্বংসস্তূপের মধ্য দিয়ে একটি নিরাপদ পথ তৈরি করতে এবং গিলকে জীবন রক্ষাকারী সহায়তা প্রদান করতে কাজ করেছেন। কোস্টা রিকার রেড ক্রস ফেসবুকে এক পোস্টে জানিয়েছে, হার্নান গিল চিকিৎসাগতভাবে স্থিতিশীল অবস্থায় আছেন।

এদিকে স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ভয়াবহ ভূকম্পে এখন পর্যন্ত ২ হাজার ২৯৫ জন মৃত্যুবরণ করেছেন। কিন্তু ধারণা করা হচ্ছে, হতাহতের প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রূপগঞ্জে প্রজেক্ট প্রদর্শনী ও সমাবর্তন উৎসব অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৮:২৫ পি.এম


রূপগঞ্জে প্রজেক্ট প্রদর্শনী ও সমাবর্তন উৎসব অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (NIET) কর্তৃক আয়োজিত প্রজেক্ট প্রদর্শনী ও সমাবর্তন উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরের সময় উপজেলার তারাব পৌরসভার রূপসী এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে এই প্রজেক্ট প্রদর্শনী ও সমাবর্তন উৎসবের আয়োজন করা হয়।

এই সময় কারিগরি প্রতিষ্ঠানের মেলায় প্রদর্শিত প্রকল্পগুলোর মধ্যে অনুরূপ হার্ডওয়্যার ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রকল্পগুলো শিক্ষার্থীদের উদ্ভাবনশীলতার সক্ষমতাকে তুলে ধরতে সহায়তা করে এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির শতাধিক গ্র্যাজুয়েটদের সংবর্ধনা প্রদান করা হয়।

ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির অধ্যাপক অ্যাডভোকেট উম্মে সালমা সভাপতির দায়িত্ব পালন করেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলামিস্ট ফোরাম অব বাংলাদেশের মহাসচিব লায়ন মীর আব্দুল আলীম। এতে ইঞ্জিনিয়ার মোসাদ্দেক হোসেন পান্নুও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%