শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
১২:২৭ এম
সৌদি আরবের রাজধানী রিয়াদের আর্থিক জেলায় হুথিদের হামলার ফলে একটি সুউচ্চ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌদি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, এই ঘটনার ফলে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রাজধানীতে বিকট বিস্ফোরণের আওয়াজ শোনা যাওয়ার কয়েক ঘণ্টা পর ভবনটির ক্ষতিগ্রস্ত হওয়ার খবর সামনে আসে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের প্রভাবে রিয়াদের সবচেয়ে উঁচু ভবনটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক বিবৃতিতে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার ফলে ভবনটির অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে, তবে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি।
যদিও কর্তৃপক্ষের বিবৃতিতে ক্ষতিগ্রস্ত ভবনটির নাম উল্লেখ করা হয়নি, তবে প্রকাশিত একটি ছবিতে রিয়াদের সবচেয়ে উঁচু ভবন হিসেবে পরিচিত পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) সদর দপ্তর রয়েছে বলে মনে করা হচ্ছে।
সূত্র: দ্য টাইমস অব ইসরাইল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩৪.৩৮ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
তবে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) পদ্ধতি অনুযায়ী, বাংলাদেশের নিট রিজার্ভ বর্তমানে ২৯.৫৭ বিলিয়ন মার্কিন ডলার।
আজ বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য তুলে ধরা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির গ্রামের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বাড়ির বিদ্যুতের মিটারের নিচে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় ঘরের ভেতরে ঘুমিয়ে ছিলেন তাঁর মা-বাবা। পাশের বাড়ির এক নারীর চিৎকারে বিষয়টি জানাজানি হলে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পান রাফির মা-বাবা।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
রাফির অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা তার গ্রামের বাড়িতে এ আগুন দেওয়ার চেষ্টা করেছে। বাড়িতে আগুন ছড়িয়ে দিয়ে মা-বাবাকে হত্যার উদ্দেশেই বিদ্যুতের মিটারের নিচে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
রাফি জানান, ঘটনার সময় তার মা-বাবা ঘুমিয়ে ছিলেন। পাশের বাড়ির এক নারী আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকারে পরিবারের সদস্যদের ঘুম ভাঙে। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিভিয়ে ফেলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন বাড়ির ভেতরে ছড়িয়ে পড়তে পারেনি।
বৃহস্পতিবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে রাফি ঘটনার বিবরণ তুলে ধরেন।
তিনি লেখেন, ‘রাত আনুমানিক ৩টায় আমার গ্রামের বাড়ি (নেত্রকোনায়) আওয়ামী সন্ত্রাসীরা আগুন দিয়েছিল। ঘরের কারেন্টের মিটারের ঠিক নিচে পেট্রল ঢেলে আগুন লাগিয়েছে। ভাগ্যক্রমে বাড়ির মানুষজন জেগে যাওয়ায় আল্লাহ আমার আব্বা-আম্মাকে বাঁচিয়েছেন।’
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, রাত সাড়ে ৩টার দিকে কে বা কারা বাড়িটিতে আগুন দেওয়ার চেষ্টা করে। পরিবারের সদস্যদের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন। এতে আগুন ছড়িয়ে পড়তে পারেনি। এ ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৮ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। বাংলাদেশি মুদ্রায় এই পরিমাণ প্রায় ৫ লাখ ৮৯ হাজার কোটি টাকা হয়ে দাঁড়িয়েছে।
পেন্টাগনের একজন কর্মকর্তা জানিয়েছেন, ১৩ নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের মোট ব্যয় ৪৮ দশমিক ৩ বিলিয়ন ডলার হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের উদ্ধৃতি দিয়ে এই তথ্য প্রকাশ করেছে। দেশটির আইনপ্রণেতাদের একটি শুনানিতে পেন্টাগনের উপ-কম্পট্রোলার আর্থার মিলার এই ব্যয়ের হিসাব উপস্থাপন করেন।
চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে। যুদ্ধের ব্যয় আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ দল আজ নেপালের বিমান ধরেছে চার জাতি জুনিয়র অনূর্ধ্ব-২০ বালক কাবাডি টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য। তারা আসন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভালো খেলে শিরোপা অর্জনের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে।
এই প্রতিযোগিতায় বাংলাদেশ ও স্বাগতিক নেপাল ছাড়াও আরও দুটি দল অংশ নিচ্ছে। টুর্নামেন্টে ভালো ফলাফল আশা করে বাংলাদেশ কাবাডি ফেডারেশন দীর্ঘদিন ধরে দলের খেলোয়াড়দের নিবিড় অনুশীলন করিয়েছে।
প্রস্তুতি ক্যাম্পে শারীরিক সক্ষমতা এবং খেলার কৌশল উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
দল ছাড়ার আগে কোচ এবং অধিনায়ক উভয়েই চ্যাম্পিয়ন হওয়ার আশাবাদ প্রকাশ করেছেন। তারা টুর্নামেন্টে নিজেদের সেরাটা দেওয়ার অঙ্গীকার করেছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, দলের প্রতিটি সদস্য শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ ফিট রয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আন্তর্জাতিক মঞ্চে দেশের পতাকা সমুন্নত রাখতে দলের সবাই দৃঢ়প্রতিজ্ঞ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ