০১:১৬ এম
ময়মনসিংহের নান্দাইল উপজেলার উদীয়মান নারী ফুটবলারদের জাতীয় সংসদ ভবন ঘুরে দেখার স্বপ্ন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি পূরণ করেছেন।
নান্দাইলের এই খুদে নারী ফুটবলারদের আয়োজিত সংসদ ভবন ঘুরে দেখার আবদার ছিল। বিষয়টি জানার পর তথ্য প্রতিমন্ত্রী তার কার্যালয়ের কর্মকর্তাদের প্রতি ত্বরিত নির্দেশনা প্রদান করেন। প্রতিমন্ত্রীর বিশেষ উদ্যোগ ও ব্যবস্থাপনার মাধ্যমে নান্দাইলের এই ‘সূর্যকন্যারা’ আজ দেশের সর্বোচ্চ আইনসভা জাতীয় সংসদ ভবনের ভেতরে প্রবেশ ও ঘুরে দেখার ঐতিহাসিক সুযোগ লাভ করেন।
সংসদ ভবন পরিদর্শনের অভিজ্ঞতায় নান্দাইলের এই নারী ফুটবলারদের মুখে আনন্দের উচ্ছ্বাস ধরা পড়েছিল। উপস্থিত ক্রীড়ানুরাগীরা জানান, প্রতিমন্ত্রীর আন্তরিকতা, দ্রুত পদক্ষেপ এবং অনুপ্রেরণা প্রত্যন্ত অঞ্চলের মেয়েদের পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্নে আরও দূরপ্রসারী প্রভাব ফেলবে।
আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৪ পয়েন্টে নাশকতার পরিকল্পনা আ.লীগের
নারী ফুটবলারদের এই স্বপ্ন পূরণের অনন্য উদ্যোগের জন্য তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীকে তাঁদের পক্ষ থেকে গভীর ধন্যবাদ ও অন্তহীন কৃতজ্ঞতা জানানো হয়েছে।
প্রসঙ্গত, প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (বালিকা) গত ৪ জুন জয়ী হয় ময়মনসিংহ বিভাগের নান্দাইল উপজেলার আচারগাঁও উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ঢাকার মিরপুরে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে আচারগাঁও উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলের ব্যবধানে রংপুর বিভাগের লালমনিরহাট জেলার পেকুরগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
জাতীয় পর্যায়ের প্রথম রাউন্ডে লালমনিরহাট জেলা দলকে হারিয়ে নান্দাইল উপজেলা দল সেমিফাইনালে স্থান করে নেয়।
আরও পড়ুন: রাজধানীতে আবারও যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন