০৯:৩৪ পি.এম
রোহিত শর্মা ২২ বছরের পুরনো একটি রেকর্ড ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৯২ রানের ইনিংস খেলে তিনি দ্রুততম ১০ হাজার রানের মাইলফলকে পৌঁছেছেন। ওপেনার হিসেবে লিটল মাস্টার টেন্ডুলকারের রেকর্ড ভেঙে হিটম্যান এই কৃতিত্ব অর্জন করেন।
রোহিতের এই মাইলফলকে পৌঁছাতে ২০২ ম্যাচের প্রয়োজন হয়েছে। শচীন টেন্ডুলকারের জন্য এটি ছিল ২১৪ ম্যাচ, অর্থাৎ রোহিত ১২ ম্যাচ কম খেলেই এই রেকর্ড গড়েছেন। এক দিনের ক্রিকেটে ওপেনার হিসেবে ১০ হাজার রান করার ক্ষেত্রে রোহিত এখন চতুর্থ ব্যাটার।
রোহিতের আগে এই তালিকায় ছিলেন শচীন টেন্ডুলকার, ক্রিস গেইল এবং সনৎ জয়সূরিয়া। ওপেনার হিসেবে সবচেয়ে বেশি রান এখনও ভারতীয় ব্যাটিং মাস্টার শচীনের, যার রান ১৫ হাজার ৩১০, যা তিনি ৩৪০ ইনিংসে করেছেন। জয়সূরিয়ার ৩৮৩ ইনিংসে রান ১২ হাজার ৭৪০ এবং গেইলের ২৭৪ ইনিংসে রান ১০ হাজার ১৭৯।
আরও পড়ুন: স্যান্ডপেপার কাণ্ডে তদন্তের নামে তথ্য গোপনের অভিযোগ, ওয়ার্নারের ক্রিকেট অস্ট্রেলিয়াকে তোপ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন