০৬:২৪ পি.এম
প্রবীণ রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।
এক শোক বার্তায় তিনি উল্লেখ করেন, ‘তোফায়েল আহমেদের মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গনের জন্য একটি অপূরণীয় ক্ষতি।
তিনি ছিলেন বাংলাদেশের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র। স্বাধীনতা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক সংগ্রামে তার গুরুত্বপূর্ণ অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’
আরও পড়ুন: সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত সাতজনই চকরিয়ার বাসিন্দা
শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘দীর্ঘ রাজনৈতিক জীবনে তোফায়েল আহমেদ দেশ, জনগণ এবং গণতন্ত্রের প্রতি তার অঙ্গীকার ও নিষ্ঠার স্বাক্ষর রেখে গেছেন।’
তিনি আরো উল্লেখ করেন, ‘রাজনীতিতে মত ও পথের ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে তোফায়েল আহমেদের অবদান, রাজনৈতিক প্রজ্ঞা এবং নেতৃত্বগুণ সবার কাছে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।
তিনি ছিলেন একজন অভিজ্ঞ সংসদ সদস্য, দক্ষ সংগঠক এবং দেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ।’
আরো পড়ুন: মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদের প্রয়াণ।
আরও পড়ুন: পাবিপ্রবিতে পানির ট্যাপ চুরির অভিযোগে বৃদ্ধা আটক
জাতীয় পার্টির মহাসচিব মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করেন।
তিনি পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ী এবং তার অসংখ্য অনুসারীর প্রতি গভীর সমবেদনা জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন