০২:৩২ পি.এম
সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জানিয়েছেন, অসুস্থতার কারণে নিকট ভবিষ্যতে তিনি বিদেশ যাচ্ছেন না।
আজ রবিবার বাংলাদেশ প্রতিদিনের সাথে আলাপকালে তিনি বলেন, "এখন আমার হাঁটাচলা করতে খুব কষ্ট হয়। পা অবশ হয়ে যাওয়ার কারণে সীমিত পরিসরে চলাফেরা করতে পারি। এজন্য আপাতত বাইরে কোথাও যাওয়ার চিন্তাভাবনা করছি না।"
তিনি নিজেকে অনেক অসুস্থ দাবি করে বলেন, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। তিনি বলেন, "সমস্যা বোধ করলেই গুলশানের বাসায় নিজস্ব বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা নেন।"
আরও পড়ুন: সমবায় আন্দোলনকে যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির
যখন পরীক্ষার প্রয়োজন হয়, তখন সাবেক রাষ্ট্রপতিকে সিএমএইচে যেতে হচ্ছে। উল্লেখ করা প্রয়োজন, বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসায় আসার পর এ পর্যন্ত একবার সিএমএইচে গিয়ে চিকিৎসা নিতে হয়েছে তাকে।
সাবেক রাষ্ট্রপতি জানান, বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের ওপর নির্ভর করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন