০৪:৩৮ পি.এম
রাঙ্গামাটি, ৮ আগস্ট ২০২৬; পার্বত্য চট্টগ্রামের সব সম্প্রদায়ের মানুষের সাংবিধানিক অধিকার, জননিরাপত্তা ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য রাঙ্গামাটিতে পিসিএনপি (পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ) এর নতুন কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার সকালে রাঙ্গামাটি পৌরসভার নিকটে মৃধা ভবনের তৃতীয় তলায় স্থাপিত এই নতুন কেন্দ্রীয় কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পিসিএনপির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং ইসলামিক সেন্টারের চেয়ারম্যান এ্যাড. মোক্তার আহমেদ।
আরও পড়ুন: নারায়ণগঞ্জ মহানগর এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন সাবেক এমপিকন্যা শাহীনা ইসলাম মুক্তি
সভায় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, পিসিএনপি কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো শাহজালাল রানা, হেফাজতে ইসলামের জেলা সভাপতি মাওলানা শরিয়ত উল্লাহ, জেলা আসবাবপত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুস শুক্কুর, পিসিএনপি জেলা সভাপতি আবু বক্কর সিদ্দিক, পিসিএনপি বান্দরবান জেলা সভাপতি মাওলানা আবুল কালাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ পাহাড়ে বসবাসকারী বাঙালিসহ সকল সাধারণ মানুষের সাংবিধানিক অধিকার রক্ষা, সমান সুযোগ নিশ্চিতকরণ এবং নাগরিক নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। বক্তারা আশা প্রকাশ করেন যে, নতুন কেন্দ্রীয় কার্যালয় চালুর মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন