ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

নাটকীয়তার ম্যাচে ৯০ মিনিটের পর দুই গোল দিয়ে হার এড়াল পিএসজি


নাটকীয়তার ম্যাচে ৯০ মিনিটের পর দুই গোল দিয়ে হার এড়াল পিএসজি

খেলার শেষ মুহূর্তের উত্তেজনা একে বলা হয়! ৯০ মিনিট পর্যন্ত ২ গোলে পিছিয়ে থেকে হারের আশঙ্কায় ছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। কিন্তু যোগ করা সময়ে ঘটে যাওয়া অবিশ্বাস্য দুই গোল যেন পুরো ম্যাচের চিত্রই পাল্টে দিল।

 

শেষ বাঁশির আগে অধিনায়ক মার্কিনিয়োসের হেডে লিলেকে ২-২ ব্যবধানে রুখে দেয় বর্তমান ফরাসি ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।

আরও পড়ুন: বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজ তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

লিলের মাঠ স্তাদ পিয়ের-মোরায়তে ম্যাচের শুরু থেকেই লড়াইটি বেশ জমে উঠেছিল। শুরুতেই আশরাফ হাকিমির একটি প্রচেষ্টা পোস্টে লেগে ফিরে আসলে প্যারিসিয়ানদের লিড নেওয়া সম্ভব হয়নি। বরং ২৪ মিনিটে অলিভিয়ের জিরুর চোখধাঁধানো রিভার্স পাস থেকে জোরালো শটে লিলেকে এগিয়ে দেন আইসল্যান্ডের মিডফিল্ডার হাকোন হারাল্ডসন।

 

দ্বিতীয় অর্ধে পিএসজির হয়ে খভিচা কাভারেস্খেইয়া ও নবাগত মিকা গটস মাঠে নামলেও তাদের কার্যকরী ভূমিকা ছিল না। ৮৪ মিনিটে নটিংহ্যাম ফরেস্ট থেকে ধার নেওয়া দিলাইনে বাকওয়ার দুর্দান্ত কার্লিং শটে ২-০ ব্যবধানে এগিয়ে জয় অনেকটাই নিশ্চিত করে ফেলে স্বাগতিকরা।

তবে লুইস এনরিকের শিষ্যরা হার মানতে নারাজ! ৯০ মিনিট শেষের পর যোগ করা সময়ের প্রথম মিনিটে ভিতিনিয়ার দৃষ্টিনন্দন এক দূরপাল্লার শট প্রাণ ফেরায় পিএসজি শিবিরে। এরপর ম্যাচের একদম শেষ মুহূর্তে এই পর্তুগিজের ক্রস থেকে গোল বারের উঁচুতে লাফিয়ে দারুণ এক হেডে বল জালে জড়ান অধিনায়ক মার্কিনিয়োস।

আরও পড়ুন: আদাবরে তিনটি ককটেল বিস্ফোরণ, স্বাভাবিক আইন শৃঙ্খলা

 

লিলের গ্যালারি স্তব্ধ হয়ে যায়, অন্যদিকে পিএসজি উল্লাসে মেতে ওঠে।

নতুন কোচ দাভিদ আনচেলত্তির অধীনে শেষ মুহূর্তের এই গোল লিলের জন্য নিঃসন্দেহে এক চরম নির্মম অভিজ্ঞতা। ব্রাজিল জাতীয় দলের সঙ্গে মার্কিনিয়োসের কাজ করার অভিজ্ঞতা থাকা এই ইতালিয়ান কোচের জয় উদযাপনের জন্য গ্যালারিতে উপস্থিত ছিলেন তার বাবা ও ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।

ম্যাচ শেষে স্বস্তির হাসি নিয়ে পিএসজি দলপতি মার্কিনিয়োস বলেন, ‘পিএসজির বিপক্ষে ম্যাচ কখনোই শেষ বাঁশি বাজার আগে শেষ হয় না। আমাদের মূল ইতিবাচক দিক হলো আমাদের মানসিকতা, পিছিয়ে পড়েও ফিরে আসার এই ক্ষমতা সামনের দীর্ঘ মৌসুমের জন্য ভালো বার্তা দিচ্ছে।

আরও পড়ুন: শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঢাকা-বগুড়া মহাসড়কে আগুন লাগানো

 

চলতি লিগ ওয়ানে এখনও জয়ের মুখ না দেখলেও এটি পিএসজির টানা দ্বিতীয় ম্যাচ যেখানে তারা দুই গোলে পিছিয়ে থেকে রোমাঞ্চকর প্রত্যাবর্তন ঘটালো। এর আগের ম্যাচে রেনের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও স্প্যানিশ ফরোয়ার্ড ফেরান তোরেসের জোড়া গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছিল তারা।

চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখার মিশনের আগে দলের এই লড়াকু মনোভাব কোচ লুইস এনরিকেকে বেশ স্বস্তি দিচ্ছে। তিনি জানান, ‘মৌসুমের এই শুরুতেই আমরা ১০০ শতাংশ ফর্মে পৌঁছে গেলে তা বরং ঝুঁকিপূর্ণ হতো।

আরও পড়ুন: মানিকগঞ্জে ৯ ককটেল বিস্ফোরণ, পুলিশ আটক করেছে ২ জন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন সংস্থায় চীনা হ্যাকিং, হামলার পরিধি নিয়ে নতুন তথ্য দিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৫৮ এম


মার্কিন সংস্থায় চীনা হ্যাকিং, হামলার পরিধি নিয়ে নতুন তথ্য দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের বেশ কিছু সরকারি সংস্থা চীনা হ্যাকারদের দ্বারা হ্যাক হওয়ার বিষয়টি মার্কিন বিচার বিভাগ পূর্বে যে বক্তব্য দিয়েছিল, সেটি সংশোধন করেছে। নতুনভাবে প্রকাশিত বিবৃতিতে তারা উল্লেখ করেছে যে, সরকারি সংস্থাগুলো প্রকৃতপক্ষে হ্যাকারদের আক্রমণের শিকার বা ক্ষতিগ্রস্ত হয়নি, বরং তারা হ্যাকারদের ‘লক্ষ্যবস্তু’ (টার্গেট) হিসেবে ছিল।

 

শুক্রবার (২৮ আগস্ট) মার্কিন বিচার বিভাগ এক

জানায়, তাদের পূর্বের প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যের ভুল উপস্থাপন ছিল। আসলে চীনা রাষ্ট্র-পৃষ্ঠপোষক হ্যাকিং গোষ্ঠী ‘কিউটিএফওয়াই’-এর লক্ষ্যবস্তু হিসেবে মার্কিন সিনেট, ফেডারেল রিজার্ভ, নাসা এবং জ্বালানি বিভাগের মতো বেশ কিছু স্পর্শকাতর প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত ছিল। তবে সব সংস্থা হ্যাকিংয়ের শিকার হয়নি; হাতে গোনা কয়েকটি সংস্থায় তারা অনুপ্রবেশ করতে সক্ষম হয়েছিল। উদাহরণস্বরূপ, নাসার সিস্টেমে প্রবেশের চেষ্টা ব্যর্থ হয়েছে কারণ সেখানে প্যাচ আপডেট ছিল।

 

এই সংশোধনের ফলে মার্কিন প্রতিষ্ঠানে চীনা সাইবার-গুপ্তচরবৃত্তির মাধ্যমে ক্ষতির যে বিশাল পরিধি আগে ধারণা করা হচ্ছিল, তা অনেকটাই হ্রাস পেয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বড় ভাইয়ের ঘুষিতে ছোট ভাইয়ের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

১০:০৮ এম


বড় ভাইয়ের ঘুষিতে ছোট ভাইয়ের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জমি নিয়ে বিরোধের কারণে বড় ভাইয়ের মারাত্মক ঘুষির আঘাতে আবু তাহের মিয়া (৬১) নামে একজন ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কসবা পশ্চিম ইউনিয়নের আকছিনা পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আবু তাহের মিয়া ওই এলাকার মৃত রোসমত আলী ও মৃত চানমুন নেছার সন্তান।

পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার জমি নিয়ে বড় ভাই বজলু মিয়ার সঙ্গে আবু তাহের মিয়ার মধ্যে দীর্ঘ সময় ধরে কথা-কাটাকাটি চলছিল। একপর্যায়ে বজলু মিয়া তার ছোট ভাই আবু তাহের মিয়াকে ঘুষি মারেন। এই আঘাতে আবু তাহের মিয়া মাথা ঘুরিয়ে পড়ে যান এবং বমি করতে থাকেন।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আবু তাহের মিয়াকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর খবর পেয়ে কসবা-আখাউড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব এবং কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদসহ পুলিশের একটি দল রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ সময় পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংখ্যা গণনা করতে পারেন না তারা সুতারিয়া! নিজের বিশেষ একটি সমস্যার কথা জানালেন অভিনেত্রী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

১০:১১ এম


সংখ্যা গণনা করতে পারেন না তারা  সুতারিয়া! নিজের বিশেষ একটি  সমস্যার কথা জানালেন অভিনেত্রী

তারা জানিয়েছেন, রিয়্যাল এস্টেট-এ বিনিয়োগ করতে তাঁর ভাল লাগে। তবে টাকাপয়সা সামলানোর গাণিতিক দিকগুলি বুঝতে তাঁকে প্রায়ই বাবার সাহায্য নিতে হয়।

সংখ্যা সংক্রান্ত যে কোনও গণনা নাকি পারেন না তারা সুতারিয়া। এই রোগের নাম ‘ডিসক্যালকুলিয়া’। এর ফলে সংখ্যা বোঝা এবং হিসাব-নিকাশের কাজ করতে অসুবিধা হয়। অভিনেত্রী নিজেই জানিয়েছেন, তাঁর এই সমস্যা রয়েছে।

বর্তমানে যশের ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর দ্য গ্রোন-আপস’ ছবিতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। নিজের আর্থিক বিষয় এবং বিনিয়োগ নিয়ে কথা বলতে গিয়ে এই সমস্যার কথা জানান তারা। তিনি জানিয়েছেন, রিয়্যাল এস্টেট-এ বিনিয়োগ করতে তাঁর ভাল লাগে। তবে টাকাপয়সা সামলানোর গাণিতিক দিকগুলি বুঝতে তাঁকে প্রায়ই বাবার সাহায্য নিতে হয়।

সাক্ষাৎকারে তারা বলেন, “আমি ভাগ্যবান যে আমার বাবা আমার আর্থিক বিষয়গুলি সামলাতে সাহায্য করেন। একজন মহিলা হিসাবে নিজের ব্যাঙ্কের কাজ, প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে সব কিছু জানা খুব জরুরি। আমি যতটা সম্ভব বোঝার চেষ্টা করি। কিন্তু আমার একটি সমস্যা রয়েছে। অঙ্ক শেখার ক্ষেত্রে আমার সমস্যা হয়। একে ডিসক্যালকুলিয়া বলা হয়। আমি চেষ্টা করি, কিন্তু বেশির ভাগ সময়েই কোনও না কোনও ভুল করে ফেলি। তাই আমাকে কারও না কারও সাহায্য নিতে হয়।”

ডিসক্যালকুলিয়াকে অনেক সময়ে কথ্য ভাষায় ‘গণিতের ডিসলেক্সিয়া’ও বলা হয়। যদিও দুটি সমস্যা এক নয়। ডিসক্যালকুলিয়া হল একটি নির্দিষ্ট ধরনের শেখার সমস্যা। এর ফলে অঙ্ক এবং সংখ্যা-ভিত্তিক বিষয় বোঝা, শেখা এবং হিসাব করা কঠিন হয়ে উঠতে পারে।

বিনিয়োগের বিষয়ে প্রশ্ন করা হলে তারা সুতারিয়া বলেন, “আমার বিনিয়োগের ধরন বিভিন্ন রকমের। আমি এখনও শিখছি। আমার বন্ধুদের সঙ্গে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করি। ওদের এই বিষয়ে সবচেয়ে ভাল ধারণা রয়েছে। আমার বাড়ি খুব ভাল লাগে এবং জমিবাড়িতে বিনিয়োগ করতেও ভালবাসি।”

গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’ ছবিতে অভিনয় করেছেন তারা। ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন যশ, নয়নতারা, কিয়ারা আডবাণী, হুমা কুরেশি এবং রুক্মিণী বসন্ত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার বাতাস অস্বাস্থ্যকর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

১০:১৫ এম


বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার বাতাস অস্বাস্থ্যকর

জলবায়ু পরিবর্তন এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের কারণে বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই প্রেক্ষাপটে, ১৮১ স্কোর নিয়ে বায়ুদূষণের শীর্ষে অবস্থান করছে ভারতের দিল্লি।

এই বাতাসের মান নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে, বায়ুমান স্কোর ১০২ নিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকা তালিকার ১১ নম্বরে রয়েছে। ঢাকার বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হচ্ছে।

শনিবার (২৯ আগস্ট) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এই তথ্য প্রকাশিত হয়েছে।

 

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, ভারতের দিল্লির পরবর্তী অবস্থানে রয়েছে মালয়েশিয়ার কুচিং শহর, যার বায়ুমান স্কোর ১৬৯। এই বাতাসের মানও ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হচ্ছে। তালিকার তৃতীয় স্থানে রয়েছে মালয়েশিয়ার আরেকটি শহর, কুয়ালালামপুর, যার বায়ুমান স্কোর ১৬৮।

 

এছাড়া, বাহরাইনের রাজধানী ও বৃহত্তম শহর মানামা, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, কাতারের দোহা এবং পাকিস্তানের লাহোরের মতো শহরগুলোও দূষণের দিক থেকে উপরের দিকে অবস্থান করছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ হিসেবে গণ্য হয়। ৫১ থেকে ১০০ হলে বায়ুর মান ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে ধরা হয়। আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত হয়।

 

অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এছাড়া, স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে ধরা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%