০২:৪৯ পি.এম
স্পেনের দ্বিতীয় বিভাগের দল এলদেনসের মালিকানা অর্জনের প্রাথমিক চুক্তি লিওনেল মেসি আগেই সম্পন্ন করেছিলেন। এবার আনুষ্ঠানিক ঘোষণা এসেছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) এলদেনস এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে যে, ইন্টার মায়ামির তারকা মেসি স্প্যানিশ দ্বিতীয় বিভাগের ক্লাবটিকে আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণ করেছেন।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, "ক্লাব দেপোর্তিভো এলদেনসে আনুষ্ঠানিকভাবে লিও মেসির মাধ্যমে ক্লাবটি অধিগ্রহণের ঘোষণা দিচ্ছে। এর মাধ্যমে ক্লাবটির ১০০ বছরেরও বেশি পুরোনো ইতিহাসে একটি নতুন ও রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা হলো।"
আরও পড়ুন: বাংলাদেশ অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতোই মন্তব্য শুকরি কনরাডের
এছাড়া তারা বলেছে, "ক্রীড়া ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের সিডি এলদেনসের মালিক হিসেবে স্প্যানিশ পেশাদার ফুটবলে আগমন ক্লাবটির ক্রীড়াগত, প্রাতিষ্ঠানিক ও সামাজিক উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে একটি দীর্ঘমেয়াদী প্রকল্পের সূচনা করেছে।"
এলদেনসে বর্তমানে কলম্বিয়ান ইনভেস্টমেন্ট গ্রুপ গ্রুপো টিএইচ-এর মালিকানা রয়েছে। তাদের কলম্বিয়া ও সুইজারল্যান্ডে ক্লাবও রয়েছে। তবে চুক্তিটি এখনো স্পেনের জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
এলদেনসে মেসির মালিকানাধীন দ্বিতীয় ক্লাব। বার্সেলোনা ও আর্জেন্টিনার সাবেক ফরোয়ার্ড কর্নেলারও মালিকানা তিনি কিনেছেন। এই বছরের শুরুতে বার্সেলোনা শহরের পঞ্চম বিভাগীয় দলটি তিনি অধিগ্রহণ করেছিলেন।
মেসি এই প্রথমবার কোনো পেশাদার ক্লাবে বিনিয়োগ করলেন। কর্নেয়া এখনও আধা পেশাদার। দুই দলের মধ্যে তিনটি বিভাগের তফাত থাকায় অদূর ভবিষ্যতে দুটি ক্লাবের মালিকানা নিয়ে সমস্যা হওয়ার সম্ভাবনা কম।
আরও পড়ুন: বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের আগে ডিএমপির দর্শকদের জন্য নিরাপত্তা নির্দেশনা
এখন দেখার বিষয়, মেসি কর্নেয়ার সঙ্গে সম্পর্ক সীমিত করেন কি না। কারণ তিনি দুটি দলেরই সংখ্যাগরিষ্ঠ শেয়ারহোল্ডার। রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন সাধারণত একই শেয়ারহোল্ডারের দুটি দলকে একই বিভাগের খেলার অনুমতি দেয় না।
এলদেনসে ১৯২১ সালে প্রতিষ্ঠিত হয়। ইতিহাসের বেশিরভাগ সময় তারা স্প্যানিশ ফুটবলের শীর্ষ দুটি বিভাগের বাইরে ছিল। ১৯৬৪ সালের পর প্রথমবার ২০২৩ সালে তারা দ্বিতীয় বিভাগে উন্নীত হয়। পরে ২০২৫ সালে অবনমিত হয়ে তৃতীয় বিভাগে খেলছে। ক্লাবটি এলদা শহরের ৫৭৭৬ আসনের নুয়েভো পেপিকো আমাত স্টেডিয়ামে হোম ম্যাচ খেলে।
আরটিভি নিউজ/এসআর
আরও পড়ুন: সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় বাফুফেকে রোববার পর্যন্ত সময় দিল তিন সংগঠন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন