০২:৫০ পি.এম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে হোয়াটসঅ্যাপে হুমকি প্রদান এবং অর্থ দাবি করার অভিযোগে একজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশের বিশেষ টিম।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর তারিখে জবি উপাচার্যের পরিচয় ব্যবহার করে একাধিক ব্যক্তির হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করা হয়। এই সময় তাদেরকে হুমকি দেওয়া হয় এবং অর্থ দাবি করা হয় বলে অভিযোগ করা হয়েছে। উপাচার্য বিষয়টি জানার পর কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগের পর ঘটনাটি তদন্তে নামেন কোতোয়ালি থানা পুলিশ। এক পর্যায়ে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করে পুলিশের বিশেষ টিম। পরে গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ, মাথা চাড়া দিয়ে উঠতে না পারে
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম আরটিভিকে জানান, "প্রাথমিকভাবে আমরা একজনকে আটক করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষ হলে এ ঘটনায় আরও কারা জড়িত, সে বিষয়ে জানা যাবে। তদন্তের স্বার্থে আপাতত আটক ব্যক্তির নাম প্রকাশ করা হচ্ছে না।"
তিনি আরও বলেন, "জিজ্ঞাসাবাদ আগামীকাল বা পরশুর মধ্যে শেষ হতে পারে। এরপর পুরো বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানা যাবে। পরবর্তীতে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন