০৪:১৩ পি.এম
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীন সকল সরকারি কলেজ ও দপ্তরে ‘এনাম কমিটি’ দ্বারা সৃষ্ট বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সৃজিত পদসমূহ কম্পোজিশনে অন্তর্ভুক্তকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ লক্ষ্যে মাউশি অধিদপ্তর সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ও দপ্তরগুলোর কাছে তথ্য চেয়েছে।
আজ মাউশি অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: কুড়িয়ে পাওয়া টাকা ফেরাতে মাইকিং করছেন পোশাকশ্রমিক কবির মিয়া
আদেশে উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালের জাতীয়করণ বিধির আওতাভুক্ত কলেজসমূহ ব্যতীত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন সকল সরকারি কলেজ ও দপ্তরসমূহে এনাম কমিটির পর সৃষ্ট বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সৃজিত পদসমূহ কম্পোজিশনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এই লক্ষ্যে নির্ধারিত ছকের মোতাবেক তথ্য পূরণ করে আগামী ২১ জুলাই তারিখের মধ্যে [email protected] ই-মেইলে পাঠাতে নির্দেশ প্রদান করা হয়েছে।
আদেশে আরও বলা হয়েছে, এর আগে গত ১৬ মার্চ ক্যাডার কম্পোজিশনভুক্তকরণের জন্য চাহিত তথ্যাদি যে সকল সরকারি কলেজ ও দপ্তর এখনও প্রেরণ করেনি, তাদেরকেও আগামী ২১ জুলাইয়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রের হার্ডকপি মাউশি অধিদপ্তরের প্রথম ব্লকের ৫৩০ নম্বর কক্ষে উপ-পরিচালক (এইচআরএম) বরাবর সরাসরি পাঠাতে হবে।
আরও পড়ুন: পাবিপ্রবিতে পানির ট্যাপ চুরির অভিযোগে বৃদ্ধা আটক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন