১২:২৪ পি.এম
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, তারা সোমবার রাতে ইরানের বিরুদ্ধে একটি নতুন সামরিক অভিযানের কাজ শেষ করেছে। এই অভিযানে ইরানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা করা হয়েছে।
সামরিক বাহিনী জানায়, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে ইরানের হামলা চালানোর সক্ষমতা দুর্বল করে দেওয়ার উদ্দেশ্যেই এই হামলা পরিচালিত হয়েছে।
খবরটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে এসেছে।
আরও পড়ুন: মাদকচক্রের বিরুদ্ধে প্রতিবাদ করায় আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি বার্তায় জানায়, মার্কিন বাহিনী ইরানের সামরিক কমান্ড সেন্টার, নৌ-সামরিক সক্ষমতার বিভিন্ন স্থাপনা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছে।
সেন্টকমের বক্তব্য অনুযায়ী, এসব হামলার লক্ষ্য ছিল হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর ক্ষেত্রে ইরানের সক্ষমতা দুর্বল করিয়ে দেওয়া।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন