১২:৩২ পি.এম
কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় মিয়ানমারের এক সেনাসদস্য এবং দুই পুলিশ সদস্যকে বিজিবি আটক করেছে।
সোমবার (২১ জুলাই) দুপুরে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
পরে তাদের কে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহানগর বিএনপির প্রস্তুতি সভা
আটকরা হলেন হেউন ডে টে (৩৮), কিয়াও নাইং (৩৫) ও থেইন জও (৩৩)। এর মধ্যে হেউন ডে টে মিয়ানমার সেনাবাহিনীর সদস্য এবং অপর দুজন দেশের পুলিশ সদস্য। তাদের বাড়ি হচ্ছে মিয়ানমারের ইয়াঙ্গুন ও মংডু এলাকায়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, ‘অনুপ্রবেশের অভিযোগে আটক তিন মিয়ানমার নাগরিককে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার সকালে তাদের কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন