ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

১২ বছরের সংসার ফেলে স্বামী লাপাত্তা, বিপাকে ভারতীয় নারী


১২ বছরের সংসার ফেলে স্বামী লাপাত্তা, বিপাকে ভারতীয় নারী

প্রেম করে ভিনদেশি যুবককে বিয়ের এক যুগ পর, তার হাত ধরেই বাংলাদেশে এসেছিলেন ভারতের এক নারী। কিন্তু অপরিচিত দেশে এসে স্বামীর প্রতারণার শিকার হয়ে বর্তমানে তিনি দিশেহারা। ঢাকায় স্বামী নিখোঁজ হওয়ার পর, সড়ক দুর্ঘটনায় আহত শিশুসন্তানকে নিয়ে তিনি এখন লালমনিরহাট সদর হাসপাতালের বিছানায় কাঁদছেন।

ভুক্তভোগী ওই নারীর নাম বিউটি বিবি। তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার দিনহাটা থানার বড় আতিয়াবাড়ি গ্রামের বাসিন্দা। বিউটির জীবনসঙ্গী হিসাবে তিনি ১২ বছর আগে ভারতে ইটের ভাটায় কাজের সুবাদে যাওয়া বাংলাদেশি যুবক আবু বক্করের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং পরে তারা বিয়ে করেন।

জানা যায়, প্রায় পাঁচ দিন আগে স্বামী আবু বক্করের সঙ্গে স্ত্রী ও সন্তান অবৈধপথে বাংলাদেশে প্রবেশ করেন। এরপর তারা রাজধানী ঢাকায় চলে যান। সেখানে একটি ভাড়া বাসায় ওঠার পরই স্বামী আবু বক্কর নিখোঁজ হন। দুই দিন পেরিয়ে গেলেও স্বামীর খোঁজ না মেলায় বাড়িওয়ালা বিউটি বিবিকে সন্তানসহ বাসা থেকে বের করে দেন। তখন নিরুপায় হয়ে মানুষের সহযোগিতায় বাসে চড়ে তিনি লালমনিরহাটের বড়বাড়ী এলাকায় এসে পৌঁছান।

আরও পড়ুন: পূর্বধলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর উদ্বোধন

বড়বাড়ী বাজারে এসে ঘটে আরেক মর্মান্তিক ঘটনা। শিশুসন্তান আব্দুল্লাহ একটি খেলনার জন্য বায়না ধরে বসে। কিন্তু ভিনদেশি এই নারীর কাছে বাংলাদেশের কোনো টাকা ছিল না এবং তিনি এখানকার কিছুই চেনেন না। খেলনা কিনে দিতে না পারায় অভিমানে শিশুটি হঠাৎ মহাসড়কের ওপর দৌড় দিলে একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে শিশু আব্দুল্লাহ ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। পরে স্থানীয় এক অটোরিকশাচালকের মানবিক সহায়তায় বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ৩টার দিকে তাদের লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালে শিশুটির চিকিৎসা চলছে।

অচেনা দেশে স্বজনহীন বিউটি বিবি কখনো বাংলা, কখনো বা হিন্দিতে কেঁদে কেঁদে তার প্রতারিত হওয়ার গল্প জানাচ্ছেন। তিনি জানান, ভিন্নদেশি ছেলের সঙ্গে সম্পর্ক হওয়ায় তার বাবা-মা এই বিয়ে মেনে নেননি। পশ্চিমবঙ্গের নির্বাচনের পর পরিস্থিতি ঘোলাটে হলে আবু বক্কর আর সেখানে থাকতে পারছিলেন না। তাই স্ত্রীকে আশ্বস্ত করেন যে, বাংলাদেশে তার পরিবার পাওয়া গেছে এবং তিনি দেশে ফিরতে চান। তবে কোন সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেছেন, তা নিশ্চিত করে বলতে পারছেন না বিউটি বিবি। তার কাছে ভারতের আধার কার্ড ছাড়া আর কোনো বৈধ পরিচয়পত্র নেই।

এ বিষয়ে লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজীব কুমার সাহা বলেন, ‘দুপুর ৩টার দিকে ওই নারী তার ছেলেকে নিয়ে হাসপাতালে আসেন। শিশুটির মাথায় আঘাত রয়েছে। আমরা তাকে স্বাস্থ্যসেবা দিয়ে মেডিকেলের তিনতলায় ভর্তি রেখেছি। পরে জানতে পারি তারা ভারতীয় নাগরিক। প্রথমদিকে শিশুটির অবস্থা আশঙ্কাজনক হলেও, বর্তমানে সে অনেকটাই সুস্থ।’

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ ইসলাম বলেন, ‘একজন ভারতীয় নারী তার সন্তানকে নিয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। আমরা সার্বিক বিষয়ে নজর রাখছি। ওই নারী ভারতের আধার কার্ড ছাড়া আর কোনো কাগজপত্র দেখাতে পারেননি। বিষয়টি পর্যবেক্ষণ করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরও পড়ুন: পুষ্টি ও গবেষণায় সহযোগিতা বাড়াতে বাকৃবি-নিউট্রিশন ইন্টারন্যাশনালের সমঝোতা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশ, উত্তরাঞ্চলের বঞ্চনা নিরসনের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৯:২৪ এম


রংপুরে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশ, উত্তরাঞ্চলের বঞ্চনা নিরসনের ঘোষণা

উত্তরাঞ্চলের বঞ্চনা নিরসন, গণভোটে রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনার দ্রুত রোডম্যাপ ঘোষণাসহ জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবির সাথে ঐক্যবদ্ধ আন্দোলনের ঘোষণা দিয়েছে ১১ দলীয় জোট। এসব দাবি আদায়ে তারা আগামী ১১ জুলাই রংপুরে বিভাগীয় সমাবেশের ডাক দিয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় রংপুর মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে জোটের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম বলেন, দেশের জনগণ দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে রাজনৈতিক অস্থিরতা, গণতান্ত্রিক অধিকার হরণ, দমন-পীড়ন ও বৈষম্যের শিকার হয়েছে। লোকজনের ঐক্যবদ্ধ আন্দোলন ও গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় জাতীয় নির্বাচন ও গণভোটে জনগণ তাদের সুস্পষ্ট মতামত প্রদান করেছে। কিন্তু জনগণের দেয়া সেই গণরায়ের বাস্তবায়নে এখনও প্রত্যাশিত অগ্রগতি দেখা যাচ্ছে না, যা সাধারণ মানুষের মধ্যে হতাশা ও অনিশ্চয়তা সৃষ্টি করেছে।

তিনি আরও বলেন, ‘গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে জনগণের মতামত ও রায়। জনগণ যে সিদ্ধান্ত দিয়েছে তা বাস্তবায়ন করা রাষ্ট্র ও সরকারের সাংবিধানিক, রাজনৈতিক এবং নৈতিক দায়িত্ব। জনগণের রায়কে উপেক্ষা করে কিংবা বাস্তবায়নে গড়িমসি করে একটি গণতন্ত্র কখনোই শক্তিশালী হতে পারে না।’

সংবাদ সম্মেলন থেকে বাংলাদেশিজ নাগরিক হত্যা ও পুশইন বন্ধে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করে কৃষক-শ্রমিকসহ সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবের দাবিও জানানো হয়।

এছাড়া সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, রংপুর মহানগর আমির এ টি এম আযম খান, রংপুর জেলা আমির ও রংপুর-৫ আসনের সংসদ সদস্য গোলাম রব্বানী, মহানগর সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল, জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক এবং মহানগর প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাওছার আলী উপস্থিত ছিলেন।

এছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রংপুর জেলা আহ্বায়ক আল মামুন, মহানগর সদস্য সচিব আব্দুল মালেক, বাংলাদেশ খেলাফত মজলিস রংপুর মহানগর সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক মুফতি নেয়ামতুল্লাহসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারাও এ সময় উপস্থিত ছিলেন।

আগামী ১১ জুলাই রংপুরে অনুষ্ঠেয় বিভাগীয় সমাবেশে সর্বস্তরের জনগণ, কৃষক, শ্রমিক, ছাত্র, যুবসমাজ, পেশাজীবী, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী এবং সচেতন নাগরিকদের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করার জন্য আহ্বান জানানো হয়। নেতারা আশাবাদী যে, এই সমাবেশ উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবিদাওয়া ও জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলোকে নতুনভাবে সামনে নিয়ে আসবে এবং জনগণের প্রত্যাশা বাস্তবায়নের আন্দোলনকে আরও বেগবান করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারীপুরে ১৫ কোটি টাকায় নির্মিত আধুনিক শিশু পার্ক, জুলাইয়ে উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৯:২৫ এম


মাদারীপুরে ১৫ কোটি টাকায় নির্মিত আধুনিক শিশু পার্ক, জুলাইয়ে উদ্বোধন

মাদারীপুরের শিবচরে সাড়ে ১৫ কোটি টাকা ব্যয়ে নদীর পাড়ে একটি অত্যাধুনিক পৌর শিশু পার্ক নির্মাণ করা হয়েছে। প্রকল্পের ৯৭ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। শিশুদের মানসিক বিকাশের পাশাপাশি এটি উপজেলাবাসীর বিনোদনের নতুন কেন্দ্র হিসেবে আগামী মাসে চালু হতে যাচ্ছে।

মাদারীপুরের শিবচর পৌরসভার বড় দোয়ালী এলাকায় ময়না কাটা নদীর পাড়ে ৫ একর জমির ওপর পার্কটি নির্মাণের কাজ চলছে। ২০২৩ সালের অক্টোবরে শিবচর পৌরসভার তত্ত্বাবধানে ১৫ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে এর নির্মাণ কাজ শুরু হয়েছিল। চলতি জুন মাসে প্রকল্পের মেয়াদ শেষ হচ্ছে। তাই শেষ মুহূর্তের কাজ জোরেশোরে সম্পন্ন করতে যেন দ্রুত কাজ করা হচ্ছে। এ ধরনের কোলাহল থেকে দূরে নির্মিত পার্কটি দর্শনার্থীদের প্রকৃতির স্নিগ্ধতা উপভোগের সুযোগ প্রদান করবে। পার্কটি চালু হলে স্থানীয় অনেকের কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে।

শিশু-কিশোর ও পরিবারের সদস্যদের বিনোদনের জন্য পার্কটিতে নাগরদোলা, জাম্পিং ক্যাঙ্গারু, বাম্পার কার, হ্যাপি সুুইং, বিশাল যান্ত্রিক দোলনা, লাইন ডি মুভি রাইডসহ ১৪টি আধুনিক রাইড থাকবে। রাজধানী ঢাকার বিজয় নগরের শরীফ অ্যান্ড সন্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই নির্মাণকাজটি বাস্তবায়ন করছে। পৌর কর্তৃপক্ষের তথ্যমতে, দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তার জন্য পার্কটিতে একাধিক নিরাপত্তাকর্মীর ব্যবস্থা থাকছে। এছাড়া সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা ও সিসিটিভি ক্যামেরাও থাকবে।

পার্কটি আনুষ্ঠানিক উদ্বোধন না হলেও, ইতোমধ্যে বাইরের শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সের মানুষ প্রতিদিন সেখানে ভিড় করছেন। ঘুরতে আসা দর্শনার্থী রুবিনা চৌধুরী জানান, ‘প্রত্যন্ত এলাকার জন্য এত সুন্দর পার্ক নির্মাণ হবে তা আগে বুঝতে পারিনি। এটি চালু হলে সপরিবারের ভ্রমণের জন্য আমাদের অপূর্ণ ক্রিয়াটি পূরণ হবে। তাই এটি দ্রুত চালুর দাবি জানাচ্ছি।’

দশম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থী রবিউল ইসলাম বলেন, ‘মাঝেমধ্যে বিকেল হতেই বন্ধুদের নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরতে বেরিয়ে পড়ি। পার্কটি চালু হলে এখানে আসব, আনন্দ করব।’

শিবচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল খায়ের খান বলেন, ‘শিবচর উপজেলায় বিনোদনের তেমন কোনো স্থান নেই। এই পৌর শিশু পার্ক চালু হলে উপজেলাবাসীর বিনোদনের খোরাক হবে। তাই এটি দ্রুত চালুর দাবি জানাচ্ছি। একই সঙ্গে প্রতিটি রাইডের ফি যেন সাধারণের নাগালের মধ্যে থাকে, সে ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।’

পার্কের নির্মাণকাজের অগ্রগতি সম্পর্কে শিবচর পৌরসভার প্রশাসক শাইখা সুলতানা বলেন, ‘ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন দিনরাত সমানতালে কাজ করছেন। কাজের মেয়াদ জুনে শেষ হবে এবং তার আগেই تمام কাজ সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী। এরপর পার্কটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা সম্ভব হবে।’

মাদারীপুরের জেলা প্রশাসক মিজ মর্জিনা আক্তার জানিয়েছেন, ‘এখন শেষ মুহূর্তের কার্যক্রম চলছে। শুধু বিদ্যুতের সংযোগ দেয়া বাকি রয়েছে। জুনের মধ্যে নির্মাণকাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। আর জুলাইয়ে এটি উদ্বোধনের পরিকল্পনা করছে পৌর কর্তৃপক্ষ। এ ব্যাপারে জেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৫ বছর মেয়াদি ট্রেজারি বন্ড রি-ইস্যুর নিলামের তারিখ নির্ধারিত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৯:২৬ এম


১৫ বছর মেয়াদি ট্রেজারি বন্ড রি-ইস্যুর নিলামের তারিখ নির্ধারিত

বাংলাদেশ ব্যাংকে ১৫ বছর মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড বিক্রির নিলাম আগামী মঙ্গলবার (২৩ জুন) অনুষ্ঠিত হবে, যা অবশিষ্ট ১৩.৭৬ বছরের জন্য রি-ইস্যু।

বৃহস্পতিবার (১৮ জুন) বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রদান করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকে মঙ্গলবার ১৫ বছর মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড বিক্রির নিলাম অনুষ্ঠিত হবে। নিলামে ২০২৫ সালের ২৭ মার্চ ১২ দশমিক ২৮ শতাংশ কুপন হারে ইস্যু করা ১৫ বছর মেয়াদি (আইএসআইএন নম্বর বিডি ০৯৪০৩৮১১৫৭) ১ হাজার ৫০০ কোটি টাকা অভিহিত (লিখিত) মূল্যের ট্রেজারি বন্ড রি-ইস্যু করা হবে।

এ বন্ডের মেয়াদ উত্তীর্ণ হবে ২০৪০ সালের ২৭ মার্চ। এছাড়া, ট্রেজারি বন্ডের রি-ইস্যু নিলাম প্রাইসভিত্তিক হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, নিলামে শুধুমাত্র সরকারি সিকিউরিটিজের প্রাইমারি ডিলারের ভূমিকায় নিয়োগ পাওয়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বিড দাখিল করতে পারবে। তবে অন্যান্য ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানও নিজেদের খাতে তাদের ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী গ্রাহকদের জন্য প্রাইমারি ডিলারের মাধ্যমে নিলামে বিড দাখিল করতে পারবে।

অভিহিত (লিখিত) মূল্যে প্রতি ১০০ টাকা মূল্যের বন্ড কিনতে কাঙ্ক্ষিত প্রাইস এবং বন্ড কেনার পরিমাণ উল্লেখ করে নিলামে অংশ নিতে হবে। বিড দাখিল করার সময় সকাল ১০ টা থেকে দুপুর ১২টার মধ্যে ইলেকট্রনিক প্রক্রিয়ায় বাংলাদেশ ব্যাংকে স্থাপিত এফএমআইয়ের মাধ্যমে দাখিল করতে হবে।

বিশেষ কোনো পরিস্থিতিতে প্রয়োজনে সংশ্লিষ্ট বিভাগের অনুমতি নিয়ে ম্যানুয়াল বিডস ইন সিলড কভারস পদ্ধতিতে বিড দাখিল করা যাবে।

এদিকে, নিলামে অংশগ্রহণের বিস্তারিত নির্দেশনা এরই মধ্যে প্রাইমারি ডিলারসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে বলে জানাচ্ছে বাংলাদেশ ব্যাংক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউইয়র্কের টাইমস স্কয়ারে হঠাৎ গোলাগুলি, আতঙ্কে দিগ্বিদিক ছুটলেন পর্যটকরা (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৯:২৮ এম


নিউইয়র্কের টাইমস স্কয়ারে হঠাৎ গোলাগুলি, আতঙ্কে দিগ্বিদিক ছুটলেন পর্যটকরা (ভিডিও)

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিখ্যাত টাইমস স্কয়ারে গুলির একটি ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে যাওয়ার পর, পর্যটক এবং পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড়াতে শুরু করেন।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে এ গুলির ঘটনা ঘটে। গুলিবর্ষণের পরপরই সন্দেহভাজন ব্যক্তিকে ধাওয়া শুরু করা হয়।

নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে যে, এ ঘটনায় একজন ব্যক্তি আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই বিষয়ে বিস্তারিত তথ্য এখনো দেওয়া হয়নি।

এঘটনার কিছুক্ষণ আগে, এনবিএ চ্যাম্পিয়ন নিউইয়র্ক নিক্সের বিজয় উদযাপন উপলক্ষে আয়োজিত একটি প্যারেডের কারণে লোয়ার ম্যানহাটনের সড়কগুলো জনসমাগমে পূর্ণ হয়ে গিয়েছিল। কর্মকর্তারা জানিয়েছেন যে, এই অনুষ্ঠানের জন্য প্রায় ১০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল।

নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) জানিয়েছে, বিশ্বকাপ উপলক্ষে টাইমস স্কয়ার এলাকায় স্বাভাবিকের চাইতে বেশি দর্শনার্থী উপস্থিত ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, গুলির শব্দ শোনা মাত্র টাইমস স্কয়ারে উপস্থিত মানুষজন আতঙ্কিত হয়ে নিরাপদ স্থানে দৌড়াতে শুরু করেন। পর্যটক ও আশপাশের লোকজনকে আশ্রয় খুঁজতে তৎপর হতে দেখা যায়।

ভিডিওতে আরও দেখা যায়, সন্দেহভাজনরা সড়ক ধরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে, এলাকায় টহলরত পুলিশ সদস্যরা তাদের ধাওয়া করতে থাকেন। গুলির ঘটনাটি একটি পার্ক করা পুলিশ গাড়ির মাত্র কয়েক মিটার দূরে ঘটে। এই ঘটনার সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য জানা যায়নি।

এর আগে, গত ১৬ জুন টাইমস স্কয়ারে আরেকটি গুলির ঘটনা হয়ে ছিল। ওই গুলির ঘটনা ঘটে, ৫৩ বছর পর এনবিএ শিরোপা জয়ের পর, নিউইয়র্ক নিক্স সমর্থকদের উদযাপনের সময়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%