ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

এআইয়ের দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী


এআইয়ের দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সঠিকভাবে বোঝা এবং দীর্ঘমেয়াদি কীভাবে কার্যকর ও দায়িত্বশীলভাবে ব্যবহার করা যায়, এটিই এখন বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শনিবার (২৫ জুলাই) প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত গ্লোবাল কনফারেন্স এআই লিডারশিপ অ্যান্ড ফ্ল্যাগশিপ প্রেস্টিজ অ্যাওয়ার্ড-২০২৬ এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার জ্ঞান না থাকলে যে কোনো সময় সেটি বুমেরাং হয়ে যেতে পারে। এদিকে, কৃত্রিম বুদ্ধিমত্তাকে বন্ধু হিসেবে নেওয়ার কথাও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন: ফ্যাসিস্টের দোসরদের কোনো ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী নূর

তিনি বলেন, দীর্ঘদিন ধরে মানবজাতিই সভ্যতার উন্নয়ন এবং কখনো কখনো তার অবক্ষয়ের জন্য দায়ী ছিল। কিন্তু বর্তমানে সভ্যতার পথচলায় মানুষ একা নয়, মানুষের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই অস্বীকার করে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয় : প্রতিরক্ষা উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৩:৫৩ পি.এম


জুলাই অস্বীকার করে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয় : প্রতিরক্ষা উপদেষ্টা

ব্রিগেডিয়ার জেনারেল (অব) ড. এ কে এম শামছুল ইসলাম জানিয়েছেন যে, "জুলাইকে অবহেলা ও অস্বীকার করে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।"

তিনি এই কথা বলেন শনিবার (২৫ জুলাই) দুপুরে রাওয়া হেলমেট হলে, যেখানে জুলাই স্মৃতি ফাউন্ডেশন ও রাওয়ার যৌথ উদ্যোগে ফিরে দেখা জুলাই অভ্যুত্থান-২০২৪ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা চলে আসে।

প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, "আধিপত্যবাদের পতনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় জুলাই অভ্যুত্থান অগ্রণী ভূমিকা পালন করেছে।" তিনি আরও জানান, "জুলাই আন্দোলনের মাধ্যমে জাতির ভাগ্যের পরিবর্তন হয়েছে।"

তিনি উল্লেখ করেন, "জুলাই আন্দোলনে সশস্ত্র বাহিনী দেশপ্রেমের অনন্য নজির স্থাপন করেছে।"

এ সময় তিনি আহ্বান জানান যে, "জুলাইকে রাজনৈতিক ও ব্যক্তিগতভাবে ব্যবহার না করে দেশের কল্যাণে কাজ করে যাওয়ার।"

তিনি এই ছাড়া বলেন, বর্তমান সরকার মেজর সিনহা হত্যা ও বিডিআর হত্যার বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই শহীদ পরিবার, আহত জুলাইযোদ্ধা, সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাওয়ার কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে হুথিরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৩:৫৮ পি.এম


সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে হুথিরা

সৌদি আরবের জিজান শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা।

এর আগে শুক্রবার ইয়েমেনের হোদেইদা বন্দরনগরী এবং কাছাকাছি কামারান দ্বীপে হুথি-সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায় সৌদি আরব। হুথিরা দাবি করেছে, এই হামলা এর জবাব হিসেবে করা হয়েছে।

শনিবার ভোরে, হুথিরা আনসারুল্লাহ মিডিয়া টেলিগ্রামে দাবি করে যে, তাদের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র সৌদি আরবের জিজান শহরে আঘাত হেনেছে এবং এতে কয়েকটি স্থানে আগুন লেগেছে। হামলার পর, সৌদি কর্তৃপক্ষ জিজান প্রদেশে জরুরি সতর্কতা জারি করে। তবে হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।

শুক্রবার সৌদি আরব ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী হোদেইদা এবং নিকটবর্তী কামারান দ্বীপে হুথি অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায়। ওই হামলাকে ‘বিপজ্জনক উসকানি’ আখ্যা দিয়ে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছিল হুথি গোষ্ঠী।

শনিবার হামলার পর টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে আনসারুল্লাহ মিডিয়া জানায়, “হোদেইদা ও কামারান দ্বীপে বেসামরিক স্থাপনায় সৌদি আগ্রাসন অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করেছে। সাম্প্রতিক এসব অপরাধের জবাব অবশ্যই দেওয়া হবে।”

অন্যদিকে, সৌদি কর্তৃপক্ষ এ বিষয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টানা দ্বিতীয় দিনে আরেকটি ড্রোন ভূপাতিত করল রোমানিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৪:০২ পি.এম


টানা দ্বিতীয় দিনে আরেকটি ড্রোন ভূপাতিত করল রোমানিয়া

ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর এটি দ্বিতীয়বারের মতো দেশটি কোনো ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইউক্রেন সীমান্তবর্তী ন্যাটোভুক্ত দেশ রোমানিয়ার আকাশসীমায় ২০২২ সাল থেকে একাধিকবার ড্রোন প্রবেশের ঘটনা ঘটছে। এর মধ্যে কয়েকটি ড্রোন দেশটির ভূখণ্ডেও আছড়ে পড়েছে।

গত শুক্রবার রাজধানী বুখারেস্ট থেকে প্রায় ১১৪ কিলোমিটার (৭০ মাইল) দূরে প্রথমবারের মতো একটি ড্রোন ভূপাতিত করে দেশটির সশস্ত্র বাহিনী।

প্রতিরক্ষামন্ত্রী রাডু মিরুতা জানান, শনিবার স্থানীয় সময় সকাল ৮টা ৩৪ মিনিটে (০৫৩৪ জিএমটি) রোমানিয়ার আকাশসীমায় ‘অবৈধভাবে প্রবেশ করা’ আরেকটি ড্রোন ভূপাতিত করা হয়।

তিনি আরও বলেন, ইউক্রেন সীমান্তের কাছে দানিউব ব-দ্বীপে স্ফান্তু গেওর্গে থেকে ৯.৬ কিলোমিটার (ছয় মাইল) পশ্চিমে ড্রোনটি গুলি করে ভূপাতিত করা হয়।

ফেসবুকে দেওয়া এক পোস্টে মিরুতা জানান, ‘সকাল ৮টা ২২ মিনিটে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রাডারে ড্রোনটি আমাদের আকাশসীমায় প্রবেশ করলে তা শনাক্ত হয়। কয়েক মিনিট পর রোমানিয়ার একটি এফ-১৬ যুদ্ধবিমান সেটিতে আঘাত হানে।’

ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রোমানিয়ার আকাশসীমায় অনেকবার ড্রোন প্রবেশের ঘটনা শনাক্ত হয়েছে।

গত মে মাসে একটি ড্রোন দেশটির একটি আবাসিক ভবনে আছড়ে পড়লে দুইজন আহত হন। এ ঘটনায় রাশিয়াকে দায়ী করে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন নিন্দা জানায় এবং ভবিষ্যতে এ ধরনের অনুপ্রবেশ থেকে বিরত থাকার সতর্কবার্তা দেয়।

২০২৫ সালে রোমানিয়ার পার্লামেন্ট একটি আইন পাস করে, যাতে ওই আইনে দেশটির আকাশসীমা লঙ্ঘনকারী ড্রোন ভূপাতিত করার অনুমতি দেওয়া হয়।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন শুক্রবার এক্সে লিখেছেন, ‘আমাদের পূর্ব সীমান্তে প্রতিরক্ষা ও প্রতিরোধ সক্ষমতা জোরদার করা সর্বোচ্চ অগ্রাধিকারগুলোর একটি।’ তিনি রোমানিয়ার সামরিক বাহিনীর ভূয়সী প্রশংসা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড গুলিসহ তুষার আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৪:০৬ পি.এম


১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড গুলিসহ তুষার আটক

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় একটি অভিযান পরিচালনা করে ১১০ বোতল মাদকদ্রব্য কোরেক্স এবং ৩২ রাউন্ড গুলিসহ তুষার শেখ (২৮) নামে একজন যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে।

শনিবার (২৫ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে শ্রীনগর থানাধীন দেলভোগ দয়হাটা এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মদ কামরুল হাসান (পিপিএম) তার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। তাঁদের অভিযানে ভাড়াকৃত একটি বসতবাড়ির উঠান থেকে তুষার শেখকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত তুষার শেখ দেলভোগ দয়হাটা এলাকার বাসিন্দা বলে পরিচিত।

এই অভিযানকালে তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১১০ বোতল ‘উইন কোরেক্স’ (ফেন্সিডিল জাতীয় মাদক) এবং ৩২ রাউন্ড পিতলের তৈরি কার্তুজ।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেন জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে। সেইসাথে, তার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কিনা, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%