০৪:০৬ পি.এম
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় একটি অভিযান পরিচালনা করে ১১০ বোতল মাদকদ্রব্য কোরেক্স এবং ৩২ রাউন্ড গুলিসহ তুষার শেখ (২৮) নামে একজন যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে।
শনিবার (২৫ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে শ্রীনগর থানাধীন দেলভোগ দয়হাটা এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মদ কামরুল হাসান (পিপিএম) তার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। তাঁদের অভিযানে ভাড়াকৃত একটি বসতবাড়ির উঠান থেকে তুষার শেখকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: আজ সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না রংপুরের যেসব এলাকায়
গ্রেপ্তারকৃত তুষার শেখ দেলভোগ দয়হাটা এলাকার বাসিন্দা বলে পরিচিত।
এই অভিযানকালে তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১১০ বোতল ‘উইন কোরেক্স’ (ফেন্সিডিল জাতীয় মাদক) এবং ৩২ রাউন্ড পিতলের তৈরি কার্তুজ।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেন জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে। সেইসাথে, তার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কিনা, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার হলো পিস্তল ও ধারালো অস্ত্র
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন