০১:২৭ পি.এম
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অব রাঙ্গামাটি জেলা পর্যায়ে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণের আয়োজন করেছে। সংগঠনটির ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শনিবার সকাল ১১টায় রাঙ্গামাটি চেম্বার অব কমার্সের হলরুমে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ বিতরণ অনুষ্ঠানটি আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট-৩ ট্রেজারার, সাবেক সভাপতি আলী বাবর, এপেক্স ক্লাব অব রাঙ্গামাটি।
এপেক্স ক্লাবের সভাপতি শাব্বির আহমদের সভাপতিত্বে এবং সেক্রেটারী এন্ড ডিনার নোটিশ এডিটর এপে. বদিউল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব রাঙ্গামাটির প্রতিষ্ঠাতা সভাপতি এপে. নিজাম উদ্দিন, সাবেক সভাপতি এপে. আবুল মনসুর ওবায়দুল্লাহ, এপে. শামীম জাহাঙ্গীর, সাবেক সভাপতি এপে. শাশ্বত চাকমা রিংকু, সহসভাপতি শাহিদা আক্তার এবং সহসভাপতি এপে. নেছার আহমেদ সহ আরও অনেকেই।
এই অনুষ্ঠানে জেলার বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে চাল, ডাল, আলু, পিয়াজসহ নানা রকমের নিত্য প্রয়োজনীয় দ্রব্য।
আরও পড়ুন: শেরপুরে জমিজমা বিরোধে ভাতিজাদের হামলায় চাচা নিহত, অভিযুক্তের বাড়িতে আগুন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন