ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

কফি পান করার ৫টি সম্ভাব্য স্বাস্থ্য উপকারিতা


কফি পান করার ৫টি সম্ভাব্য স্বাস্থ্য উপকারিতা

বিশ্বের অন্যতম জনপ্রিয় পানীয় হিসেবে কফির অবস্থান সুপ্রতিষ্ঠিত। অনেকেই দিনের শুরুতে এক কাপ কফি পান করে ঘুমের ভাব দূর করে সতেজতা অর্জন করেন এবং মনোযোগ বৃদ্ধি করেন। কফিতে বিদ্যমান ক্যাফেইন শুধুমাত্র তাৎক্ষণিক শক্তি প্রদান করে না, বরং নিয়মিত ও পরিমিত কফি পানের মাধ্যমে বেশ কিছু সম্ভাব্য স্বাস্থ্য উপকারিতার সঙ্গেও সম্পর্কযুক্ত। আসুন সেগুলো সম্পর্কে বিস্তারিত জানি—

১. শরীরে শক্তি জোগায়

ক্যাফেইন কফির প্রধান উপাদান, যা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে উদ্দীপিত করে। এর ফলে ক্লান্তি কমানোর পাশাপাশি শরীর ও মনের কার্যক্ষমতা সাময়িকভাবে বৃদ্ধি পেতে পারে। ক্যাফেইন মস্তিষ্কের অ্যাডেনোসিন রিসেপ্টরকে বাধাগ্রস্ত করে এবং ডোপামিনসহ কিছু নিউরোট্রান্সমিটারের কার্যক্রমে প্রভাব ফেলে।

আরও পড়ুন: ৬ নভেম্বর: ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

একটি গবেষণায় দেখা গেছে, ক্যাফেইন গ্রহণের পর সাইক্লিংয়ের মতো ব্যায়ামের সময় অংশগ্রহণকারীদের ক্লান্তি অনুভব করতে তুলনামূলকভাবে বেশি সময় লেগেছে এবং তারা কম ক্লান্তিও অনুভব করেছেন।

২. টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমাতে পারে

নিয়মিত কফি পান এবং দীর্ঘমেয়াদে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমানোর মধ্যে সম্পর্কের কথা বেশ কিছু গবেষণায় উঠে এসেছে। ৩০টি গবেষণার একটি পর্যালোচনায় দেখা যায়, প্রতিদিন অতিরিক্ত এক কাপ কফি পান করলে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি প্রায় ৬ শতাংশ কমার সম্ভাবনা রয়েছে।

গবেষকদের মতে, কফি অগ্ন্যাশয়ের বিটা কোষের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সাহায্য করে। এই কোষগুলো রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ইনসুলিন তৈরি করে।

আরও পড়ুন: সেন্টমার্টিনে পর্যটকে প্রাণ ফিরেছে, দ্বীপবাসী স্বস্তিতে

৩. মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক হতে পারে

কফি ও মস্তিষ্কের স্বাস্থ্যের সম্পর্ক নিয়ে গবেষণার ফলাফল একেবারে একমুখী নয়। তবে কিছু গবেষণায় দেখা গেছে, নিয়মিত ক্যাফেইন গ্রহণ আলঝেইমার ও পারকিনসনসহ কয়েকটি নিউরোডিজেনারেটিভ রোগের ঝুঁকি কমানোর সঙ্গে সম্পর্কিত হতে পারে।

১৩টি গবেষণার একটি পর্যালোচনায় নিয়মিত ক্যাফেইন গ্রহণকারীদের মধ্যে পারকিনসন রোগের ঝুঁকি তুলনামূলকভাবে কম পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। কিছু গবেষণায় আবার দেখা গেছে, ক্যাফেইন গ্রহণকারীদের ক্ষেত্রে রোগটির অগ্রগতিও তুলনামূলক ধীর হতে পারে।

এ ছাড়া পরিমিত কফি পানের সঙ্গে ডিমেনশিয়া ও অন্যান্য কিছু মস্তিষ্কসংক্রান্ত সমস্যার ঝুঁকি কমার সম্ভাবনার কথাও বিভিন্ন গবেষণায় উঠে এসেছে।

আরও পড়ুন: শাকসবজিতে লুকিয়ে থাকে বিপদ, সতর্কতা প্রয়োজন

৪. ওজন নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে

কিছু গবেষণা বলছে, কফি শরীরে চর্বি জমার প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে এবং অন্ত্রের স্বাস্থ্যের জন্যও উপকারী হতে পারে। এসব কারণে ওজন নিয়ন্ত্রণে কফির কিছু ভূমিকা থাকার সম্ভাবনা রয়েছে।

১২টি গবেষণার একটি পর্যালোচনায় বেশি কফি পান এবং শরীরের চর্বির পরিমাণ কম থাকার মধ্যে একটি সম্পর্ক পাওয়া গেছে, বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে। অন্য একটি গবেষণায় নারীদের মধ্যে কফি পানের পরিমাণ বাড়ার সঙ্গে শরীরের চর্বি কমার সম্পর্ক দেখা গেছে।

এ ছাড়া প্রতিদিন এক থেকে দুই কাপ কফি পানকারীদের শারীরিকভাবে সক্রিয় থাকার সম্ভাবনাও এক কাপের কম কফি পানকারীদের তুলনায় বেশি বলে একটি গবেষণায় উঠে এসেছে। তবে এসব ক্ষেত্রে কফিই সরাসরি কারণ কি না, তা নিশ্চিত হতে আরও গবেষণা প্রয়োজন।

আরও পড়ুন: রান্নাঘর পরিপাটি রাখার ৫টি কার্যকর কৌশল

৫. বিষণ্ণতা কমাতে সহায়ক হতে পারে

কফি পানের সঙ্গে বিষণ্ণতার ঝুঁকি কমানোর সম্পর্কও কিছু গবেষণায় পাওয়া গেছে। ১৪ হাজারের বেশি শিক্ষার্থীর ওপর পরিচালিত একটি গবেষণায় দেখা যায়, প্রতিদিন অন্তত চার কাপ কফি পানকারীদের মধ্যে বিষণ্ণতার হার প্রতিদিন মাত্র এক কাপ কফি পানকারীদের তুলনায় কম ছিল।

তবে কফি সরাসরি বিষণ্ণতা কমায়—এমন সিদ্ধান্তে পৌঁছানোর আগে আরও গবেষণার প্রয়োজন রয়েছে। তাই কফিকে কোনো মানসিক স্বাস্থ্য সমস্যার চিকিৎসার বিকল্প হিসেবে দেখা উচিত নয়।

আরও পড়ুন: আইসিসিবিতে শুরু হয়েছে বারভিডার গাড়ি প্রদর্শনী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুরে বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ট্রফি ও লোগো উন্মোচন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

১২:১৯ এম


দিনাজপুরে বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ট্রফি ও লোগো উন্মোচন

দিনাজপুর, ২ অক্টোবর, ২০২৬ : দিনাজপুর বিরামপুর উপজেলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফুটবল টুর্নামেন্টের ট্রফি ও লোগো মোড়ক উন্মোচন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

আজ সন্ধায় দিনাজপুর বিরামপুর উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিতে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে মন্ত্রী এই টুর্নামেন্টের ট্রফি ও লোগো মোড়ক উন্মোচন করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে উল্লেখ করেন, "দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতি ও স্বরণে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।" তিনি আরও বলেন, দীর্ঘ ৪০ বছর পর দিনাজপুর-৬ আসন গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে পুনরায় বিএনপি জয়যুক্ত হয়ে আসনটি ফিরে পেয়েছে।

আজ বিরামপুরে এই ফুটবল টুর্নামেন্টের খেলার মাঠ কার্যালয় থেকে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ২৬টি দলের মাঝে ফুটবলসহ যাবতীয় ক্রীড়া সামগ্রী আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, "তরুণ প্রজন্মকে মাদক ও ডিজিটাল আসক্তি থেকে দূরে রেখে, শারীরিক ও মানসিক গঠনে উদ্বুদ্ধ করতেই এই বৃহৎ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।"

তিনি জানান, দিনাজপুর-৬ আসনের ৪টি উপজেলা থেকে বাছাইকৃত মোট ২৬টি ফুটবল দল এই টুর্নামেন্টে অংশ নিবে। এই ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে বিরামপুরসহ দিনাজপুর জেলা জুড়ে যুবসমাজ ও ক্রীড়ামোদীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এমপিসহ বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে তিনি ঘোষণা দেন।

দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমানের নেতৃত্বে টুর্নামেন্ট পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্য হিসেবে সহযোগী অধ্যাপক আলহাজ্ব মুশফিকুর রহমান, সহকারী অধ্যাপক মো. আনোয়ারুল হাবিব রিটন ও আনোয়ারুল ইসলাম রুবেল, দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরামের আহবায়ক মোরশেদ মানিকসহ মিডিয়া কর্মীগণ যুক্ত রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আখতারুজ্জামান জামায়াতের আওয়ামিলীগ বিষয়ক সম্পাদক : আবু হানিফ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

১২:২০ এম


আখতারুজ্জামান জামায়াতের আওয়ামিলীগ বিষয়ক সম্পাদক : আবু হানিফ

গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ মন্তব্য করেছেন যে, আখতারুজ্জামান জামায়াতের আওয়ামিলীগ বিষয়ক সম্পাদক।

তিনি এই মন্তব্যটি শুক্রবার (২ অক্টোবর) রাতে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে প্রকাশ করেন।

আবু হানিফ তার পোস্টে উল্লেখ করেন, ‘বিমানবন্দরে যাত্রী হয়রানি একটি পুরোনো সমস্যা। এই সমস্যা সমাধানে সরকারের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। গত বৃহস্পতিবার বিমানবন্দরে জামায়াত নেতা আখতারুজ্জামান যে আচরণ প্রদর্শন করেছেন, তা প্রতিবাদের ভাষা হতে পারে না। তার আচরণ ছিল অত্যন্ত উগ্র, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সেদিনের যাত্রী হয়রানির ঘটনায় জড়িত দুই কর্মকর্তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করেছে, এজন্য সরকারকে ধন্যবাদ। একইসাথে, বিমানবন্দরে ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে উগ্র আচরণ এবং সরকারি কাজে বাধা দেওয়ার জন্য আখতারুজ্জামানকেও আটক করেছে ডিবি।

আখতারুজ্জামান জুলাই মাসের গণঅভ্যুত্থানের আন্দোলনকে রাজাকারদের আন্দোলন বলে উল্লেখ করেছিলেন। তার বক্তব্যের ধরন বরাবরই উগ্র। তখনকার ভিডিওগুলো দেখলে বিষয়টি স্পষ্ট হবে। জুলাই মাসের গণঅভ্যুত্থানকে রাজাকারদের আন্দোলন বলা সেই আওয়ামী বয়ানকারী আখতারুজ্জামান জামায়াতে যোগ দেওয়ার পর মনে হচ্ছে পবিত্র হয়ে গেছেন, যদিও জামায়াতের নীতি এমন যে যত খারাপ লোকই হোক, তাদের দলে যোগ দিলে সব কিছু জায়েজ। আখতারুজ্জামান জামায়াতের আমীরের হাত ধরে দলে যোগ দিয়ে জামায়াতের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রোগ্রামে সামনের সারিতে বসে গুরুত্বপূর্ণ বক্তব্য দিতেন।

আখতারুজ্জামানকে আটকের পর জামায়াত বিভিন্ন স্থানে তার মুক্তির দাবিতে প্রোগ্রাম করেছে। তবে একটি ইন্টারেস্টিং বিষয় হলো, নিরপেক্ষ জামাতিরা প্রশ্ন তুলছে, মিডিয়া কিভাবে আখতারুজ্জামানকে জামায়াতের নেতা বলে অভিহিত করছে।

সবশেষে তিনি বলেন, আখতারুজ্জামানের জুলাই আন্দোলনের সময়ের বক্তব্য এবং বিভিন্ন সময়ের বক্তব্যগুলো ভালোভাবে খেয়াল করলে বোঝা যাবে, আখতারুজ্জামান হচ্ছেন জামায়াতের আওয়ামিলীগ বিষয়ক সম্পাদক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যাত্রাবাড়ী থানার বিশেষ অভিযানে গ্রেফতার ২০ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

১২:২০ এম


যাত্রাবাড়ী থানার বিশেষ অভিযানে গ্রেফতার ২০ জন

ঢাকা, ২ অক্টোবর, ২০২৬ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত থাকার সন্দেহে ২০ জনকে গ্রেফতার করেছে।

আজ ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধ প্রবণ এলাকা লক্ষ্য করে অভিযান চালানো হয় এবং সেখান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- মো. রাকিব (১৯), মো. সিফাত (২৬), মো. শাওন (২০), মো. রায়হান (২০), রূপা আক্তার (৩০), জীবন (২৮), মো. রিয়াজ (৩০), সম্রাট (৩০), মো. হাসান (২৬), মো. নাজমুল হোসেন (৩২), পারভেজ (২৫), মো. সবুজ (২৩), মো. ইমন (২০), মো. শাওন (২২), মো. রমজান (২৮), মো. জায়েদ (১৯), মো. সাজ্জাদ (১৯), মো. রাজিব হোসেন (১৮), কামরুল (৩২) এবং আলী আহাম্মদ শেখ। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের সহায়তায় সরকার : তথ্যপ্রযুক্তি মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

১২:২১ এম


জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের সহায়তায় সরকার : তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ঢাকা, ২ অক্টোবর, ২০২৬ : সরকার জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের সঠিক চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে তাদের স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে সার্বিক সহযোগিতা প্রদান করছে, এমনটি জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

মন্ত্রী বলেন, "উপযুক্ত চিকিৎসা সুবিধা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিয়ে এসব শিশুর মুখে হাসি ফোটানো আমাদের সামাজিক ও জাতীয় দায়িত্ব।"

আজ রাজধানীর শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক দাতব্য প্রতিষ্ঠান ‘স্মাইল ট্রেন আমেরিকা’র সহযোগিতায় আয়োজিত ‘নিউ লাইফ হসপিটাল ক্লেফট প্রজেক্ট’ ও ‘চাইল্ড হেলথ্ অ্যাওয়ারনেস ফাউন্ডেশন’ এর উদ্যোগে ‘বিশ্ব হাসি দিবস-২০২৬’ উদযাপনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। দিবসটির উপলক্ষে সফল অস্ত্রোপচারের মাধ্যমে সুস্থ হওয়া শিশুদের নিয়ে এক মিলনমেলা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

তথ্যপ্রযুক্তি মন্ত্রী আরও বলেন, "হাসি একটি সার্বজনীন ভাষা। বিশেষ করে একটি শিশুর মুখের হাসি তার পরিবার ও পুরো সমাজকে আনন্দিত করে। একটি সুস্থ ও হাসিখুশি শিশিই আগামী দিনের সমৃদ্ধ জাতি গড়ে তুলবে। তাই শিশুদের সুস্থতা, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।"

তিনি উল্লেখ করেন, শিশুদের স্বাস্থ্যসেবা আরও সহজ, সাশ্রয়ী ও দ্রুত করার ক্ষেত্রে প্রযুক্তি ও উদ্ভাবন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। টেলিমেডিসিন ও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিশুরাও এখন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাচ্ছে। মন্ত্রী বলেন, "প্রযুক্তির এই সুফল প্রতিটি শিশুর কাছে পৌঁছে দিতে সরকার কাজ করছে।"

চিকিৎসকদের অবদানের প্রশংসা করে মন্ত্রী বলেন, "আজ এখানে ঠোঁট ও তালু কাটা শিশুদের চিকিৎসার মাধ্যমে মুখে হাসি ফিরিয়ে দেওয়ার যে মানবিক উদ্যোগ দেখলাম, তা অত্যন্ত প্রশংসনীয়। ড. বিজয় দাসসহ সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা যে সেবা দিচ্ছেন, তা শুধু চিকিৎসাসেবা নয়- এটি শিশু ও তাদের পরিবারগুলোতে নতুন আনন্দ ফিরিয়ে দেওয়ার একটি মহৎ উদ্যোগ।"

এ ধরনের সামাজিক ও মানবিক কাজে দেশের বিত্তবান ব্যক্তি, বেসরকারি প্রতিষ্ঠানসহ সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ফকির মাহবুব আনাম বলেন, "শিশুদের জন্য আমরা যে সময়, শ্রম, মেধা ও অর্থ বিনিয়োগ করব, সেটিই হবে দেশের ভবিষ্যতের প্রকৃত বিনিয়োগ। আসুন, সবাই মিলে প্রতিটি শিশুর সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করি।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এবং স্মাইল ট্রেন (বাংলাদেশ ও নেপাল)-এর প্রোগ্রাম ডিরেক্টর এ বি এম মোবাশ্বের হোসেন। বক্তারা জন্মগত ত্রুটিমুক্ত সমাজ গঠনে সচেতনতা সৃষ্টি এবং বিনামূল্যে অস্ত্রোপচার কার্যক্রম আরও বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন।

চাইল্ড হেলথ্ অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও নির্বাহী প্রধান অধ্যাপক ডা. বিজয় কৃষ্ণ দাসের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. শামীম আরা খান চৌধুরী, বিশ্ব হাসি দিবস-২০২৬ উদযাপন কমিটির সদস্য সচিব ডা. আসলামুল ইসলাম রুদ্র এবং নিউ লাইফ হাসপাতাল (প্রা.) লি.-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আসাদুজ্জামান।

অনুষ্ঠানে সফল অস্ত্রোপচারে সুস্থ হয়ে ওঠা শিশু ও তাদের অভিভাবকদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%