০৯:২৯ পি.এম
আগামী ২ জুলাই শুরু হতে চলা এইচএসসি ও সমমানের পরীক্ষাকে কেন্দ্র করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা তিনটি আলাদা জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বুধবার (১৭ জুন) বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এই নির্দেশনায় পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ পদ্ধতি, ব্যবহারের জন্য অনুমোদিত ক্যালকুলেটর ও হাতঘড়ির তালিকা এবং জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য সার্বক্ষণিক একটি কন্ট্রোল রুম চালুর বিষয়টি উল্লেখ করা হয়েছে।
পরীক্ষার সময় যে কোনো সমস্যা, তথ্য আদান-প্রদান বা জরুরি অভিযোগ জানাতে ঢাকা শিক্ষা বোর্ড শিক্ষার্থী, অভিভাবক ও কেন্দ্র সংশ্লিষ্টদের জন্য একটি বিশেষ কন্ট্রোল রুম বা নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে। যে কোনো প্রয়োজনে নিচের নম্বর ও ই-মেইলে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে:
আরও পড়ুন: এইচএসসির খাতা পুনর্মূল্যায়ন আবেদনের সময়সীমা বৃদ্ধি, ২ লাখ ৭৮ হাজার ৮৮২ শিক্ষার্থী আবেদন করেছেন
টেলিফোন নম্বর: ০২-২২৩৩৬৯৮১৫
মোবাইল নম্বর: ০১৫৫০৪১১২০৩, ০১৭১৪৯৯৪০৭৩, ০১৭৫৬১০৩১৫২
ই-মেইল ঠিকানা: [email protected]
বোর্ড কর্তৃক অনুমোদিত ৮টি সায়েন্টিফিক ক্যালকুলেটরের তালিকা
আরও পড়ুন: টেকনাফে মানবপাচারকারীদের আস্তানা গুঁড়িয়ে দিল যৌথ বাহিনী
পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং যে কোনো ধরনের জালিয়াতি রোধে পরীক্ষাকেন্দ্রে ব্যবহারের জন্য সায়েন্টিফিক ক্যালকুলেটরের নির্দিষ্ট মডেল নির্ধারণ করেছে বোর্ড। বিজ্ঞপ্তির নির্দেশনার অনুযায়ী, পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটরের পাশাপাশি শুধুমাত্র ৮টি মডেলের নন-প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে: Fx-82MS, Fx-100MS, Fx-570MS, Fx-991MS, Fx-991ES, Fx-991Ex, Fx-991ES Plus, Fx-991CW।
ঘড়ি ব্যবহারের নিয়ম
পরীক্ষা কক্ষে সময় দেখার জন্য পরীক্ষার্থীরা কোনো ধরনের ডিজিটাল বা স্মার্টওয়াচ ব্যবহার করতে পারবে না। কেবল সনাতন পদ্ধতির কাঁটাযুক্ত (নন-প্রোগ্রামেবল) হাতঘড়ি ব্যবহার করার অনুমতি দেয়া হয়েছে।
যানজট এড়াতে কেন্দ্রের গেট সাড়ে ৮টায় খোলা হবে
আরও পড়ুন: ধর্মমন্ত্রীর আহ্বান: দেশি-বিদেশি ষড়যন্ত্র নস্যাৎ করতে ঐক্যবদ্ধ থাকুন
এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের দুর্ভোগ ও কেন্দ্রের আশপাশের রাস্তাঘাটে তীব্র যানজট এড়াতে সকাল সাড়ে ৮টা থেকেই পরীক্ষার্থীদের কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশের অনুমতি দেয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর সই করা এক আদেশে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের এই ব্যবস্থা নেয়ায় নির্দেশ দেয়া হয়েছে। তবে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ ও প্রশ্নপত্র বিতরণের পূর্ববর্তী নিয়মাবলি অপরিবর্তিত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন