০৯:৩০ পি.এম
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া আগামী শুক্রবারের মধ্যেই প্রকাশিত হবে।
ভ্যান্স মার্কিন সংবাদমাধ্যম সিবিএসকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, ওয়াশিংটন এই দলিলটি আরো দ্রুত প্রকাশের জন্য চাপ দিচ্ছে।
কিন্তু মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা কাতার ও পাকিস্তানের আলোচকরা বলেছেন, ‘অল্প সময়ের জন্য পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ করা না করার অনুরোধ’ রয়েছে।
আরও পড়ুন: এইচএসসির খাতা পুনর্মূল্যায়ন আবেদনের সময়সীমা বৃদ্ধি, ২ লাখ ৭৮ হাজার ৮৮২ শিক্ষার্থী আবেদন করেছেন
ভ্যান্স বলেন, মার্কিন জনগণের জন্য এটি একটি ভালো চুক্তি হিসেবে অভিহিত করে জানিয়েছেন, ‘আমরা এটি আজই প্রকাশের জন্য চাপ দিচ্ছি, কারণ আমরা চাই মার্কিন জনগণ যেন জানতে পারে এই চুক্তিতে কী আছে।’
গণমাধ্যমে ফাঁস হওয়া খসড়া সম্পর্কে প্রতিবেদনগুলোর প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, চুক্তির বিষয়ে কিছু ‘বিকৃত তথ্য’ ছড়ানো হচ্ছে।
তিনি আরো স্পষ্ট করেন যে, এই চুক্তির ফলে হরমুজ প্রণালি ‘অবিলম্বে’ উন্মুক্ত হয়ে যাবে এবং এটি একটি কাঠামো হিসেবে কাজ করবে।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট আরো জানান, ‘ইরান যদি সন্ত্রাসী গোষ্ঠীগুলোতে অর্থায়ন বন্ধ করতে এবং পরমাণু অস্ত্র অর্জনের চেষ্টা থেকে সরে আসা বিষয়ে আমাদের চাহিদা পূরণ করে, তবেই তারা কিছু সুবিধা পাবে এবং বিশ্ব অর্থনীতিতে পুনরায় ফিরে আসার সুযোগ পাবে।’
আরও পড়ুন: টেকনাফে মানবপাচারকারীদের আস্তানা গুঁড়িয়ে দিল যৌথ বাহিনী
এখানে তিনি ইরানের অর্থনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার ইঙ্গিত দেন। ভ্যান্স দাবি করেন, ‘আমরা তাদের পরমাণু কর্মসূচি ধ্বংস করে দিয়েছি এবং প্রেসিডেন্ট ট্রাম্প এখন তাদের এমন প্রণোদনা দিতে চাইছেন যাতে তারা দীর্ঘ মেয়াদে আর সেই কর্মসূচি পুনর্গঠন করার চেষ্টা না করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন