ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

চাটমোহরে বড়াল নদের ব্রিজের সংযোগ সড়ক ধসে পড়েছে


চাটমোহরে বড়াল নদের ব্রিজের সংযোগ সড়ক ধসে পড়েছে

পাবনার চাটমোহর উপজেলা সদর এবং বিলচলন ইউনিয়নের দোলং গ্রামের সঙ্গে বোঁথর গ্রামের সংযোগ স্থাপনকারী বড়াল নদীর উপর নির্মিত ব্রিজটি বর্তমানে ঝুঁকির মুখে পড়েছে। ব্রিজের উভয় পাশের সংযোগ সড়ক (ঢাল) ধসে গিয়ে গর্ত সৃষ্টি হয়েছে।

ফলে, ঝুঁকি নিয়ে যানবাহন এবং মানুষ চলাচল করছে। বৃষ্টির কারণে এই সংযোগ সড়কটি ভেঙে নদীর মধ্যে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এর ফলে, চাটমোহর উপজেলা সদরের সঙ্গে বোঁথর গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে। ব্রিজ ও সড়কের অবস্থা অত্যন্ত বিপজ্জনক।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ

এলাকাবাসী যে কোন সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন।

চাটমোহর উপজেলা কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির দপ্তর সম্পাদক এবং বোঁথর গ্রামের বাসিন্দা আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম জানিয়েছেন, "ব্রিজের দু’পাশেই ভাঙন দেখা দিয়েছে। এটি দ্রুত সংস্কারের প্রয়োজন।

চলাচলে সমস্যা হচ্ছে।" তিনি আরও বলেন, বোঁথর ও দোলং গ্রামের বাসিন্দারা জরুরি ভিত্তিতে ব্রিজের উভয় পাশের সংযোগ (ঢাল) সড়ক মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে চাটমোহর উপজেলা প্রকৌশলী মোঃ ইজাজুল আলম বলেছেন, "বিষয়টি আমার জানা নেই।

আমি দ্রুতই খোঁজ নিয়ে এ ব্যাপারে পদক্ষেপ নেবো।"

আরও পড়ুন: কুমিল্লায় বিশেষ অভিযানে ৯৮ আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেফতার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাটমোহরের কলেজে নবীণ বরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:২০ পি.এম


চাটমোহরের কলেজে নবীণ বরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

পাবনার চাটমোহর উপজেলার বিভিন্ন কলেজে নতুন শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও নবীণ বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে চাটমোহর সরকারি কলেজে অধ্যক্ষ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

একই দিন সকালে চাটমোহর মহিলা ডিগ্রী কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মোতাহার আলীর সভাপতিত্বে ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও নবীণ বরণ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি, বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং কলেজ গভর্নিং বডির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।

অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যক্ষ আঃ রহিম কালু, অধ্যাপক খলিল উদ্দিন হায়দার খান শান্ত, আঃ কুদ্দুস আলো, নুরুল করিম খান আরজ, আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক খুরশিদ আলম মিলন, মোখলেসুর রহমান বিদ্যুৎ, শেখ মোঃ জিয়ারুল হক সিন্টু, ফুলচাদ হোসেন শামীম প্রমুখ।

এছাড়া প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রী কলেজ, মির্জাপুর ডিগ্রী কলেজ, ছাইকোলা ডিগ্রী কলেজ, হরিপুর দূর্গাদাস স্কুল এন্ড কলেজ এবং হান্ডিয়াল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাচোলে জলবায়ু পরিবর্তন ও আদিবাসী অধিকার নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:২০ পি.এম


নাচোলে জলবায়ু পরিবর্তন ও আদিবাসী অধিকার নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা করার জন্য এবং প্রান্তিক আদিবাসী জনগণের পরিবেশগত মানবাধিকার ও ভূমি অধিকার সুরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশ-এর আর্থিক সহায়তায় এনএজিআর এনগেজ কর্তৃক বাস্তবায়িত প্রকল্পের বিষয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা, গণমাধ্যমকর্মী, বিভিন্ন এনজিও প্রতিনিধিরা, চাঁপাইনবাবগঞ্জের ঝিলিম ইউনিয়ন, নাচোল ইউনিয়ন এবং নেজামপুর ইউনিয়নের ২৭টি ওয়ার্ডের স্টেকহোল্ডারগণ অংশগ্রহণ করেন।

২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় নাচোল উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই কর্মশালার সভাপতিত্ব করেন বেসরকারি উন্নয়ন ও সেবামূলক সংস্থা ‘ন্যাশনাল এজেন্সী ফর গ্রিন রিভ্যুলেশন’ (এনএজিআর এনগেজ)-এর নির্বাহীবোর্ডের সম্মানিত ট্রেজারার হিঙগু মর্মূর। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস কর্মশালায় বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন।

কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থার নির্বাহী পরিচালক স্টেফান সরেণ, এবং এটি পরিচালনা করেন সংস্থার কমিউনিটি কো-অর্ডিনেটর ফিলিপ হেমব্রম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তানোরে আইএফআইসি ব্যাংকের আর্থিক স্বাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:২১ পি.এম


তানোরে আইএফআইসি ব্যাংকের আর্থিক স্বাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত

রাজশাহী জেলার তানোরের মুন্ডমালা হাট উপশাখা আইএফআইসি ব্যাংকের উদ্যোগে আর্থিক স্বাক্ষরতা শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে মুন্ডমালা কামিল মাদ্রাসার সেমিনার কক্ষে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ব্রাঞ্চ শাখা ব্যবস্থাপক রবিউল ইসলাম।

সেমিনারটি মুন্ডমালা কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আব্দুল্লাহ আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্ডমালা বাজার বনিক সমিতির সভাপতি হাবিবুর রহমান, আইএফআইসি ব্যাংক রাজশাহী ব্রাঞ্চের সোহানুল রহমান এবং অপূর্ব কুমার সরকার। এছাড়া মুন্ডমালা হাট উপশাখার ইনচার্জ আরিফিন, ক্যাশিয়ার অনিক, মুন্ডমালা কামিল মাদ্রাসার শিক্ষক মোফাস্সের মাহাতাব আহম্মেদ, আব্দুল মালেক, ব্যবসায়ী তরিকুল ইসলাম, ব্যবসায়ী বাবলুসহ শিক্ষক, শিক্ষার্থী এবং কৃষকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের অনুমোদনপ্রাপ্ত সকল ঋণ সুবিধাসহ কৃষির উন্নয়নে ৩ হাজার কোটি টাকার কৃষি খাতে প্রদত্ত বিশেষ পুনঃ অর্থায়নে আইএফআইসি ব্যাংক মুন্ডমালা উপশাখার মাধ্যমে ৭ পার্সেন্ট হারে কৃষকদের মাঝে বিশেষ কৃষি ঋণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। সেমিনারে জানানো হয় যে, সকল প্রকার ঋণ সুবিধাসহ সহজ শর্তে কৃষকরা কৃষি ঋণ পাবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:২১ পি.এম


ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার উন্নয়ন পরিকল্পনা এবং নগর অবকাঠামোর সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে একটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় ভবানীগঞ্জ পৌরসভা মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP)-এর আওতায় ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান (MP) প্রণয়নের উদ্দেশ্যে এই পরামর্শ সভার আয়োজন করা হয়েছে।

সভায় ভবানীগঞ্জ পৌরসভার বর্তমান অবস্থা, নাগরিক সুযোগ-সুবিধা, সড়ক যোগাযোগ, ড্রেনেজ ব্যবস্থা, পানি নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, শিক্ষা ও সামাজিক অবকাঠামোসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়া ভবিষ্যতে পৌর এলাকার পরিকল্পিত সম্প্রসারণ ও নাগরিক সেবার মানোন্নয়নে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত, সে বিষয়ে অংশগ্রহণকারীরা তাদের মতামত প্রদান করেন।

অংশগ্রহণকারীরা উল্লেখ করেন, ভবানীগঞ্জ পৌরসভার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবভিত্তিক ও জনবান্ধব করার জন্য স্থানীয় বাসিন্দাদের চাহিদা ও মতামতকে গুরুত্ব দেওয়া আবশ্যক। দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে সড়ক, ড্রেনেজ, পানি নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা এবং অন্যান্য নাগরিক সুবিধা নিশ্চিত করা গেলে পৌর এলাকার উন্নয়ন আরও গতিশীল হবে।

অনুষ্ঠানে IUGIP প্রকল্পের ডেপুটি টিম লিডার শামাউন আল নূর পৌরসভার উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত তুলে ধরেন।

সভায় ভবানীগঞ্জ পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান জানান, স্থানীয় পর্যায়ের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়ে ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়ন করা হবে। এই পরিকল্পনার মাধ্যমে পৌরসভার আগামী দিনের উন্নয়ন কর্মকাণ্ডকে আরও সুপরিকল্পিত ও টেকসই করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এতে উপস্থিত ছিলেন প্রশাসকের কার্য সম্পাদনে সহায়তা কমিটির সদস্য শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, সমাজসেবা অফিসার মতিউর রহমান, ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুর রাজ্জাক, পৌরসভার সহকারী প্রকৌশলী লিটন মিয়া ও হিসাবরক্ষক মকলেছুর রহমানসহ সংশ্লিষ্টরা। এছাড়াও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সুধীজন, ইমাম, গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সভায় অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%