০৬:৫৮ এম
হবিগঞ্জের বাহুবলে নারী সংক্রান্ত বিরোধ এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে আব্দুল্লাহ (৪২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সংঘর্ষের সময় অন্তত ছয়জন আহত হয়েছেন।
এ সংঘর্ষ ঘটনাটি ঘটে শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার খোজারগাঁও গ্রামে। নিহত আব্দুল্লাহ ওই গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। তিনি একই গ্রামের মৃত আব্দুল খালেকেরও ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের আব্দুল হকের বোন রেজিয়া খাতুনের বিয়ে হয় শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর এলাকায়। বিয়ের কিছুদিন পরে তিনি স্বামী-সন্তান নিয়ে বাবার দেয়াল দেওয়া জায়গায় ঘর নির্মাণ করে খোজারগাঁও গ্রামে বসবাস শুরু করেন।
আরও পড়ুন: বাকেরগঞ্জে বিএনপির গণসমাবেশে জনতার ঢল, হেলিপ্যাড মাঠজুড়ে জনসমুদ্র দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ
সম্প্রতি রেজিয়া খাতুনের মেয়ে সুহেনা আক্তার অন্য এক ব্যক্তির সঙ্গে চলে যাওয়ার ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়।
এই ঘটনার প্রেক্ষিতে রেজিয়া খাতুন, তার ভাই আব্দুল হক এবং আব্দুল মালেকের উপর তাদের নিজ গোষ্ঠীর সদস্যরা বিভিন্নভাবে চাপ সৃষ্টি করেন। এর কারণে শনিবার বিকাল ৪টার দিকে আব্দুল হক এবং তার ভাগ্নে মোস্তাকিমের সঙ্গে আব্দুল্লাহ এবং তার সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। স্থানীয়রা তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এলেও মাগরিবের নামাজের সময় উভয় পক্ষ আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের ফলে আব্দুল্লাহ গুরুতর আহত হন। পরে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষের ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে খবর মিলেছে।
স্থানীয়রা জানায়, এর আগে একই পরিবারের অন্য এক নারী-সংক্রান্ত ঘটনার কারণে দুপক্ষের মধ্যে বিভেদ চলছিল। ২৮ মে আব্দুল হকের ভাতিজা বাচ্চু মিয়ার স্ত্রী চাচাতো দেবর মালেক মিয়ার ছেলে ফয়ছলের সঙ্গে চলে যাওয়ার ঘটনায় সামাজিক বিরোধ আরও তীব্র হয়ে ওঠে।
আরও পড়ুন: এওয়াজপুরের চেয়ারম্যান প্রার্থী মোস্তফা কামালের বিশাল মোটরসাইকেল শোডাউন
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে চলমান এসব বিরোধ সমাধানের পরিবর্তে কিছু প্রভাবশালী স্থানীয় মাতব্বর ব্যক্তিস্বার্থে বিষয়টি ঝুলিয়ে রেখেছেন। তাদের দাবি, টাকার বিনিময়ে বিরোধ মীমাংসা না করে উভয় পক্ষকে উস্কে দেয়ার কারণে পরিস্থিতি দিন দিন ভয়াবহ হয়েছে এবং শেষ পর্যন্ত প্রাণহানির ঘটনা ঘটেছে।
এ বিষয়ে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, 'সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।'
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে, তবে নতুন করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়েও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ওসি।
আরও পড়ুন: শেরপুরের কুসুমহাটিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন, খুনি ভাতিজার বাড়িতে স্থানীয়দের অগ্নীসংযোগ করেছে এলাকাবাসী,
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন