১২:০২ এম
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় একটি ভেজাল লুব অয়েল উৎপাদনকারী কারখানায় বাংলাদেশ কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যৌথ অভিযান পরিচালনা করেছে।
এ অভিযান চলাকালে বিপুল পরিমাণ ভেজাল লুব অয়েল, কাঁচামাল ও উৎপাদন সরঞ্জাম জব্দ করা হয়। সরকারের পক্ষ থেকে কারখানার কর্তৃপক্ষকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কর্ণফুলী উপজেলার ডাঙ্গারচর এলাকায় অবস্থিত যে কারখানায় নষ্ট ও ব্যবহৃত তেল পুনঃপ্রক্রিয়াজাত করে ভেজাল লুব অয়েল উৎপাদন করা হচ্ছে, সে সম্পর্কে তথ্য পাওয়ার পর সোমবার বিকেলে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহযোগিতায় কারখানাটিতে যৌথ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে কারখানাটিতে তল্লাশি পরিচালনা করে বিপুল পরিমাণ ভেজাল লুব অয়েল, লুব অয়েল তৈরির কাঁচামাল এবং উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ভেজাল লুব অয়েল উৎপাদন ও মজুত করার দায়ে মালিকপক্ষকে তিন লাখ টাকা জরিমানা করেন। একই সঙ্গে কারখানাটি ১৫ দিনের জন্য সিলগালা করে বন্ধ ঘোষণা করাও হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন সংবাদ মাধ্যমে জানান, জব্দ করা মালামাল ও সরঞ্জামের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আরও পড়ুন: ভাণ্ডারিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন