০৫:১৯ এম
ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি যাত্রীবাহী বাসের নিয়ন্ত্রণ হারানোর ফলে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা লাগার ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার সময় উপজেলার কামারদহ ইউনিয়নের চাপড়িগঞ্জ এলাকায় মহাসড়কের রংপুরগামী লেনে দুর্ঘটনাটি ঘটে।
আহত যাত্রীদের মধ্যে রয়েছেন- গোবিন্দগঞ্জ পৌরসভার পুরাতন বন্দর এলাকার উজ্জ্বল দাসের ছেলে অনন্ত দাস (২৯), কাটাবাড়ি ইউনিয়নের সাবের হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৪২) ও তার মেয়ে আয়েশা (৮), রংপুর সদরের কোতোয়ালি থানার গণেশপুর এলাকার হাফিজারের ছেলে লোকমান হোসেন (৪৫), কুড়িগ্রাম সদরের হলোখানা ইউনিয়নের আরাজী পলাশবাড়ি এলাকার সোলাইমান আলীর ছেলে রোস্তম আলী (৬৩), ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর এলাকার আফসার আলীর ছেলে আনজুল ইসলাম সাগর (৪৭), আলমগীরসহ (২১) অন্তত ১০ জন।
আরও পড়ুন: সুন্দরবনে মাছ ধরতে গিয়ে ১০ জেলে অপহরণের শিকার
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, ঢাকা থেকে টিএফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের চাপড়িগঞ্জ এলাকায় এসে নিয়ন্ত্রণ হারায়। এরপর এসআর গ্র্যান্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পার হওয়ার পর সড়কের পাশে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে বাসটি সজোরে ধাক্কা দেয়। এতে গাড়ির ভিতরে থাকা অন্তত ১০ জন যাত্রী আহত হয়ে পড়েন।
স্থানীয়দের সহায়তায় খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গুরুতর আহত চারজনকে চিকিৎসার জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, অন্য ছয়জন প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর বাড়ি ফিরে গেছেন।
গোইবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি থানায় নিয়ে গিয়ে জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়িটির নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনাটি ঘটেছে।
আরও পড়ুন: তদন্ত কমিটি গঠন প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির একাধিক অভিযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন