ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

জর্জিনার উপহার পেয়ে যা বললেন মেসির স্ত্রী


জর্জিনার উপহার পেয়ে যা বললেন মেসির স্ত্রী

ফুটবল মাঠে যে প্রতিদ্বন্দ্বিতা চলছে, সেটা প্রায় দুই দশক ধরে আলোচনায় রয়েছে। একজন লিওনেল মেসি অন্যজন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে এই মাঠের লড়াইয়ের বাইরের ব্যাপারে, দুই মহাতারকার পরিবারকে কেন্দ্র করে একটি ভিন্ন সৌহার্দ্যের গল্প সামনে এসেছে। আলোচনায় উপস্থিত হয়েছেন মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জু এবং রোনালদোর সঙ্গী জর্জিনা রদ্রিগেজ।

সম্প্রতি জর্জিনা রদ্রিগেজ আন্তোনেল্লা রোকুজ্জুর কাছে নিজের নতুন ফ্যাশন ব্র্যান্ড ‘মিমোয়া’র পোশাক উপহার হিসেবে পাঠিয়েছেন। আন্তোনেল্লা এই উপহারের ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দ্রুত প্রকাশ করেন। সেখানে তিনি জর্জিনাকে ধন্যবাদ জানিয়ে লেখেন, "অনেক ধন্যবাদ, জর্জিনা রদ্রিগেজ। সবকিছুই দারুণ সুন্দর। তোমার নতুন উদ্যোগের জন্য অনেক শুভকামনা।"edit picture

আন্তোনেল্লার সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীর সংখ্যা সাড়ে চার কোটিরও বেশি। তাই তার একটি পোস্টটি বিশ্বজুড়ে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকে এই ঘটনাটিকে শুধু একটি উপহার বিনিময় হিসেবে দেখছেন না, বরং এটি মেসি ও রোনালদোর দুই পরিবারের আন্তরিক সম্পর্কের আরেকটি ইতিবাচক উদাহরণ হিসেবেও বিবেচনা করছেন।

আরও পড়ুন: ঢাকায় পাতালরেল প্রকল্পের নির্মাণ কাজ শুরু, বদলে যাবে যানজটের চিত্র

আন্তোনেল্লা ও মেসির সম্পর্কের ইতিহাস দীর্ঘ। দুজনেরই জন্ম আর্জেন্টিনার রোজারিও শহরে। আর জর্জিনা রদ্রিগেজের জন্ম বুয়েনেস এইরেসে। ব্যক্তিগত জীবনে তাদের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্বের প্রমাণ খুব বেশি চোখে পড়ে না, তবে বিরূপ সম্পর্কের কোনও তথ্য নেই। বরং সাম্প্রতিক সময়ের এই শুভেচ্ছা বিনিময় দুটি পরিবারের মধ্যে ইতিবাচক সম্পর্কের ইঙ্গিত করছে।

জর্জিনা তার নতুন ব্র্যান্ড ‘মিমোয়া’র প্রচারণা শুরু করেছেন বিশ্বকাপের এক ম্যাচে, যেখানে তিনি পরতেন এমন একটি জার্সি, যার পেছনে ব্র্যান্ডটির নাম লেখা ছিল। ‘মিমোয়া’ মূলত নারীদের জন্য আরামদায়ক এবং বহুমুখী পোশাক তৈরির উদ্যোগ নিয়ে যাত্রা শুরু করেছে।

এদিকে মাঠের লড়াইয়ে পর্তুগালের বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে শেষ ষোলোতেই। এর মাধ্যমে রোনালদোর বিশ্বকাপ অধ্যায়ও শেষ হয়েছে। অন্যদিকে চলমান আসরের এই মুহূর্তটিকে মেসিরও শেষ বিশ্বকাপ হিসেবে দেখা হচ্ছে। ফলে দীর্ঘদিনের ঐতিহাসিক মেসি-রোনালদো প্রতিদ্বন্দ্বিতা শেষ হওয়ার পথে।

তবে ফুটবল অধ্যায় শেষ হলেও দুই কিংবদন্তির সম্পর্ক নতুন রূপ নিতে পারে বলে অনেক সমর্থক মনে করছেন। ভবিষ্যতে প্রতিদ্বন্দ্বী হিসেবে নয়, সামাজিক, বাণিজ্যিক বা মানবিক উদ্যোগে তাদের একসাথে দেখা গেলে এটি খুব একটা অপ্রত্যাশিত হবে না। দুই পরিবারের সাম্প্রতিক এই সৌহার্দ্যপূর্ণ ঘটনা এটাই ইঙ্গিত দিচ্ছে।

আরও পড়ুন: বুদ্ধিবৃত্তিক দুর্নীতিকে গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান আইনমন্ত্রীর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবি টিচার্স ক্রিকেট লিগের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৩:২১ পি.এম


ঢাবি টিচার্স ক্রিকেট লিগের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় টিচার্স ক্রিকেট লীগের (ডিইউটিসিএল) ১১তম আসরের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

টিচার্স ক্রিকেট লীগের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মহিউদ্দিনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. লুৎফর রহমান।

এবারের আসরে ‘দুর্বার একাত্তর’ চ্যাম্পিয়ন হয়েছে এবং ‘উত্তাল উনসত্তর’ রানার্সআপ হয়েছে। প্রতিযোগিতায় ‘মহান একুশে’ ও ‘জাগ্রত জুলাই’ নামে আরও দুটি দল অংশগ্রহণ করেছে।

অনুষ্ঠানে ব্যক্তিগত নৈপুণ্যের জন্য খেলোয়াড়দেরও বিভিন্ন পুরস্কারে সম্মানিত করা হয়েছে। চ্যাম্পিয়ন দল ‘দুর্বার একাত্তর’-এর গণিত বিভাগের মো. জসীম উদ্দিন প্লেয়ার অব দ্য সিরিজ নির্বাচিত হন। একই দলের হাসান ফারুক ১৪৫ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কার গ্রহণ করেন।

অন্যদিকে, রানার্সআপ দল ‘উত্তাল উনসত্তর’-এর সমুদ্রবিজ্ঞান বিভাগের আলিফ মোহাম্মদ খান ইমার্জিং প্লেয়ার নির্বাচিত হয়েছেন। তিনি ১২ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির পুরস্কারও অর্জন করেন।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজনটির স্পন্সর ছিল মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মো. মাসুদ করিম চৌধুরীও উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণী শেষে অংশগ্রহণকারী শিক্ষক, অতিথি ও আমন্ত্রিতদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বাস্থ্যখাতে জনবল সংকট বড় চ্যালেঞ্জ, তরুণদের এগিয়ে আসার আহ্বান মন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৩:২২ পি.এম


স্বাস্থ্যখাতে জনবল সংকট বড় চ্যালেঞ্জ, তরুণদের এগিয়ে আসার আহ্বান মন্ত্রীর

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশের স্বাস্থ্যখাতের অন্যতম বড় চ্যালেঞ্জ হলো জনসংখ্যার তুলনায় স্বাস্থ্যসেবা প্রদানকারীর স্বল্পতা। এই সংকট মোকাবিলার জন্য সরকার তরুণ স্বাস্থ্য উদ্যোক্তাদের উৎসাহিত করছে এবং স্বাস্থ্য খাতে নতুন উদ্ভাবন ও উদ্যোগের প্রতি গুরুত্ব দিচ্ছে।

মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘বাংলাদেশে স্বাস্থ্য উদ্যোক্তা হওয়ার পথ’ শীর্ষক একটি কর্মশালায় এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন, আমাদের দেশে জনসংখ্যা বেশি, কিন্তু স্বাস্থ্যসেবা প্রদানের জন্য মানুষের স্বল্পতা রয়েছে। এটি আমাদের স্বাস্থ্যখাতের একটি বড় অসুবিধা হিসেবে দাঁড়িয়ে আছে।

সরকার বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলার কাজে লাগাতার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, তিনি এ বিষয়টি পরিষ্কার করে বলেন। "আমরা ডেঙ্গু নিয়েও লড়াই করছি। তবে আগের সরকারগুলোর তুলনায় এবার পরিস্থিতি মোকাবিলার জন্য অনেক ভালো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।"

সরদার মো. সাখাওয়াত হোসেন আরও জানান, প্রধানমন্ত্রী স্বাস্থ্যখাতে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসতে উৎসাহিত করছেন। তিনি বলেন, স্বাস্থ্য উদ্যোক্তা খাত দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ খাতে নতুন উদ্যোগগুলো স্বাস্থ্যসেবার মানোন্নয়নে একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম হতে পারে।

তিনি আরও বলেন, বাংলাদেশে অনেক খ্যাতনামা চিকিৎসক আছেন, যাদের মধ্যে অনেকে নতুন নতুন চিকিৎসাপদ্ধতি উদ্ভাবন করছেন। একইসাথে দেশের ওষুধের গুণগত মান আন্তর্জাতিক মানের বলেও উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি স্বাস্থ্যখাতের উন্নয়নের জন্য উদ্ভাবন, দক্ষ জনবল তৈরি এবং উদ্যোক্তা তৈরির ওপর জোর দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৩:২৩ পি.এম


হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ

ফারুক আহমেদ বাংলাদেশ হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল ইনস্পেক্টর জেনারেল) হিসেবে নতুন দায়িত্বভার গ্রহণ করেছেন। আজ ঢাকার পুলিশ সদর দফতর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

ফারুক আহমেদ বগুড়ার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন ১৯৭১ সালের ২৯ জুলাই। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর ১৭ তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে ১৯৯৮ সালের ২২ ফেব্রুয়ারি সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশের সঙ্গে যুক্ত হন।

ফারুক আহমেদের প্রায় তিন দশকের কর্মজীবন অত্যন্ত সফল। তিনি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) হেডকোয়ার্টার্স, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ পুলিশ একাডেমি, ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), সিআইডি, লাইবেরিয়া ও দারফুর জাতিসংঘ মিশনে পুলিশ সুপার হিসেবে মৌলভীবাজার ও কিশোরগঞ্জ জেলায় দায়িত্ব পালন করেছেন।

তিনি বহুমাত্রিক প্রশাসনিক দক্ষতা, অপারেশনাল নেতৃত্ব এবং কৌশলগত পরিকল্পনায় স্বতন্ত্র মেধা ও প্রজ্ঞা দেখিয়েছেন। ৪ জুন তিনি অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি লাভ করেন। ফারুক আহমেদ দেশের ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ, সেমিনার এবং অভিজ্ঞতা বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।

তিনি ভারত, চীন ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়ে আন্তর্জাতিক মানসম্পন্ন পুলিশিংয়ে অভিজ্ঞতা লাভ করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ফারুক আহমদের যোগদানের মাধ্যমে দেশের মহাসড়কে নিরাপত্তা, সুশৃঙ্খল ও প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা, দুর্ঘটনা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা রক্ষা করা হবে। এছাড়া, জনমুখী পুলিশি সেবা আরও গতিশীল ও বেগবান করার আশা প্রকাশ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথভাবে কাজ করার অঙ্গীকার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৩:২৪ পি.এম


পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথভাবে কাজ করার অঙ্গীকার

মঙ্গলবার সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল।

পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডস যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

আজ (মঙ্গলবার) সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল সাক্ষাৎকালে এ অঙ্গীকারটি প্রকাশ পায়।

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদও এসময় উপস্থিত ছিলেন।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, নেদারল্যান্ডস বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী। দেশটির সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়। তিনি দুই দেশের মধ্যে পানিসম্পদ ব্যবস্থাপনায় অভিজ্ঞতা বিনিময়, শিক্ষা, প্রযুক্তিগত সহযোগিতা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ ও গবেষণার ক্ষেত্রে সহযোগিতার আহ্বান জানান।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী দেশের দক্ষিণ পশ্চিম ও উত্তর পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন করেছে।

তিনি পরীক্ষা-নিরীক্ষা ও সমীক্ষা সম্পন্ন হলে অচিরেই তিস্তা মহাপরিকল্পনা অনুমোদনের আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ১৯৭৭ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পানিসম্পদ ব্যবস্থাপনায় কারিগরি সহযোগিতার জন্য নেদারল্যান্ডসের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

তিনি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে নেদারল্যান্ডস অতীতে যেভাবে ভূমিকা রেখেছে তা অব্যাহত রাখার অনুরোধ জানান।

রাষ্ট্রদূত মন্তব্য করেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডস উভয়ই ব-দ্বীপ। ভূ-প্রকৃতিভাবেও দেশ দুটির মধ্যে মিল রয়েছে।

বাংলাদেশে টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা, নদীর তীর সংরক্ষণ ও ভাঙ্গন প্রতিরোধে ডাচ সরকার কাজ করতে আগ্রহী বলেও তিনি জানান।

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে নেদারল্যান্ডস যেভাবে ভূমিকা রেখেছে আগামীতেও তা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন রাষ্ট্রদূত।

এসময় পানিসম্পদ সচিব ড. এ. কে. এম শাহাবুদ্দিন, অতিরিক্ত সচিব খোন্দকার আজিম উদ্দিন এবং অতিরিক্ত সচিব মহা. এনামূল হক উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%