ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

ইতালিয়ান চ্যাম্পিয়নের ১৬ গুণ, প্রিমিয়ার লিগে উঠেই এত আয়


ইতালিয়ান চ্যাম্পিয়নের ১৬ গুণ, প্রিমিয়ার লিগে উঠেই এত আয়

চ্যাম্পিয়ন হলে শুধু সম্মান নিবেন না, পকেটে টাকা গরম হবে। ইতালির শীর্ষ লিগ সিরি আ’র বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলানও উভয়টি পেয়েছে।

জুভেন্টাসের (৩৬) পর সর্বোচ্চ ২১ বার চাম্পিয়ন হয়েছে তারা।

চ্যাম্পিয়ন হওয়ায় শ্রেষ্ঠত্বের ট্রফির সঙ্গে ইন্টারের অ্যাকাউন্টে যোগ হয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২২ কোটি ৭৫ লাখ ৮৫ হাজার টাকা (১৮ মিলিয়ন ডলার)। বিশাল অঙ্কের টাকা পেয়ে স্বাভাবিকভাবেই খুশি আই নেরাজ্জুরিরা। তবে, এই খুশির মুহূর্তেই ‍উবে যাবে ইন্টারের খেলোয়াড়দের যদি তারা শোনে অন্য একটি লিগে উত্তরণ পাওয়া ক্লাবের অর্থের প্রাপ্তি কত?

আরও পড়ুন: বিএসপিএ ও হুংকারের মধ্যে সমঝোতা চুক্তি সম্পন্ন

শুধু ইন্টার নয়, পাঠকদের চোখও কপালে উঠবে।

বিশ্বাস না হলে মিলিয়ে দেখুন। দ্বিতীয় স্তর থেকে ইংল্যান্ডের শীর্ষ স্তর প্রিমিয়ার লিগে সুযোগ পাওয়া একটি করে দল কমপক্ষে ১৭০ থেকে ৩০০ মিলিয়ন ডলার পায়। অর্থাৎ, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ২৩৭ কোটি ৫৪ লাখ ৭০ হাজার থেকে ৩ হাজার ৭১২ কোটি ৬৪ লাখ ১০ হাজার টাকা পায়।

২০২৬-২৭ মৌসুমে প্রিমিয়ার লিগে সুযোগ পাওয়া ৩ দল হচ্ছে—কভেন্ট্রি সিটি, ইপসউইচ টাউন ও হাল সিটি।

প্লে অফ থেকে সুযোগ পাওয়া হাল সিটির আয় বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ৬৫০ কোটি ৭৬ লাখ ৩৭ হাজার টাকা (২৯৫ মিলিয়ন ডলার)। এটি শুধুমাত্র প্রিমিয়ার লিগে প্রমোশন আয়। অর্থাৎ, লিগজয়ী ইন্টারের থেকে হাল সিটির আয় ১৬ গুণেরও বেশি।

আরও পড়ুন: রাজধানীতে আবারও যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড

দুই ভিন্ন লিগের দুই ক্লাবের আয়ের এই আকাশ-পাতাল পার্থক্য নিচের অন্যতম কারণগুলোর জন্য—

বিশাল সম্প্রচার স্বত্ব।

বিশ্বজুড়ে সবচেয়ে জনপ্রিয় প্রিমিয়ার লিগ। ঘরোয়া ও আন্তর্জাতিক টিভি সম্প্রচার স্বত্ব মিলিয়ে হাজার হাজার কোটি টাকায় বিক্রি হয়। আয়ের বড় অংশ ক্লাবগুলোর মধ্যে বণ্টন করে লিগ কর্তৃপক্ষ।

প্রমোশন এবং ‘প্যারাসুট পেমেন্ট’।

আরও পড়ুন: জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইবি ইউট্যাবের শ্রদ্ধা নিবেদন

চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ার লিগে প্রমোশন পাওয়াটাই দলগুলোর কাছে লাভজনক। কেননা, প্রিমিয়ার লিগে সুযোগ পেলেই সেন্ট্রাল টিভি রেভিনিউ, স্পন্সরশিপ এবং পরে অবনমিত হলেও কয়েক বছর ‘প্যারাসুট পেমেন্ট’ (অবনমিত দলকে আর্থিক সুবিধা) মিলিয়ে একেকটি ক্লাব কমপক্ষে ১৭০ থেকে ৩০০ মিলিয়ন ডলার আয় করে।

সিরি আ’র সীমিত প্রাইজ মানি।

ইতালিয়ান লিগ সিরি আ’র চ্যাম্পিয়ন প্রাইজ মানি তুলনামূলক অনেক কম। মূল্যটা প্রায় ১৮-২৫ মিলিয়ন ডলার হয়। চ্যাম্পিয়ন হওয়ায় পরে চ্যাম্পিয়নস লিগ ও নিজস্ব স্পন্সরশিপ থেকে আলাদা আয় করলেও শুধু লিগ জয় থেকে পাওয়া অর্থ প্রিমিয়ার লিগের প্রমোশন পাওয়া দলের অর্থের ধারেকাছেও থাকে না।

সুষম রাজস্ব বণ্টন।

আরও পড়ুন: ষড়যন্ত্র থেমে থাকবে না, তবুও এগিয়ে যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রিমিয়ার লিগের মোট আয়ের বড় একটি অংশ লিগের সব ক্লাবকে প্রায় সমানভাবে বণ্টন করা হয়। এতে করে প্রমোশন পাওয়া দল বা টেবিলের তলানির ক্লাবও বিপুল পরিমাণ অর্থ পায়। সাধারণত ইউরোপের অন্য লিগে এমনটা দেখা যায় না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারত থেকে আরও বেশি ডিজেল চেয়েছি: জ্বালানি মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

০৭:০৯ পি.এম


ভারত থেকে আরও বেশি ডিজেল চেয়েছি: জ্বালানি মন্ত্রী

ভারতের কাছ থেকে আরও বেশি ডিজেল চাওয়া হয়েছে বলে জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান যে, বৃহস্পতিবার বিকেল থেকেই যান্ত্রিক ত্রুটির সমাধান শেষে ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) গ্যাস সরবরাহ শুরু করবে। মন্ত্রী বলেন, "বিকেল থেকে গ্যাস সঞ্চালন আবার শুরু হবে। সঞ্চালন শুরু হলে ধীরে ধীরে আমাদের যেখানে প্রেসার কমে গেছে, প্রেসারটা উন্নত হবে এবং মোটামুটি যে সমস্যার মধ্যে পড়েছি, সে সমস্যা উৎরে যেতে পারবো।"

গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হতে কতদিন লাগবে জানতে চাইলে তিনি বলেন, "স্বাভাবিক হতে দুই-তিন দিন তো লাগবে। মিনিমাম দুই-তিন দিন লাগবে। এটা (এফএসআরইউ) বন্ধ হওয়ার আগে যেমন ছিল, তেমনই হবে।"

গ্যাস সংকটের প্রেক্ষিতে বিভিন্ন জায়গায় প্রচুর লোডশেডিং হচ্ছে; এ বিষয়ে ইকবাল হাসান মাহমুদ বলেন, "স্বাভাবিকভাবে গ্যাস না থাকলে মানুষও পাবে না, আমার পাওয়ার স্টেশনও পাবে না। এখন আমার যে পাওয়ার স্টেশন বন্ধ হয়ে গেছে, ওগুলো আবার চালু করবো।"

এ সময় বিদ্যুতের ভূতুড়ে বিল প্রসঙ্গে মন্ত্রী বলেন, "বিদ্যুতের ভূতুড়ে বিলের অভিযোগ এলে যখন আমরা বলি, বিলগুলো নিয়ে আসেন, তখন তো বিল নিয়ে আসে না কেউ আমাদের কাছে।" তিনি জানান, "এক, জুন মাস থেকে বিদ্যুতের দাম বাড়িয়েছি আমরা। দুই, মার্চ মাসে যে গরম ছিল, জুন মাসে সে গরম ছিল না। এখন কিছুদিন আগে আপনাদেরই এক সাংবাদিক ফেসবুকে দিয়েছিলেন যে তার বিল ছিল সাড়ে ৩ হাজার টাকা, ৭ হাজার টাকা আসছে। আমার লোক যে, পরীক্ষা করে দেখে আসছে, উনি দুটি এসি চালান। উনার ফ্রিজ আছে। ব্লেন্ডার চালান উনি। এত কিছু চালানোর পরেও ৭ হাজার টাকা যদি বেশি বিদ্যুতের বিল হয়, আমার মনে হয় না পৃথিবীর কোথাও ৭ হাজার টাকা দিয়ে এরকম এত কিছু চালানো যায়।"

ভারতের হাইকমিশনারের সঙ্গে মিটিং হয়েছে। সেখানে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে কি না?— এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "ভারতের হাইকমিশনারের সঙ্গে রুটিন মিটিং হয়েছে। যেহেতু আমাদের প্রতিবেশী দেশ, আমাদের অনেক স্বার্থের ব্যাপার আছে, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে।" ভারত থেকে ডিজেল আমদানি প্রসঙ্গে তিনি বলেন, "ভারতের সঙ্গে একটা পাইপলাইন আছে, সেখান থেকে ডিজেল আসে; তাদের বলেছি আরও বেশি দেওয়ার জন্য।"

শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে কোনো কথা হয়েছে কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, "আমি শেখ হাসিনা সম্পর্কে কিছু বলতে চাই না, উনি তো অনেক কিছুই করেন। দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছেন উনি।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনীতে বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

০৭:১০ পি.এম


ফেনীতে বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত ১

 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়া উপজেলায় বাসের ধাক্কায় সাইদুল ইসলাম (৩২) নামের একজন ব্যাটারিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন একজন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে ১১টা ২০ মিনিটের দিকে উপজেলার নিজকুঞ্জরা ইউটার্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত সাইদুল ইসলাম ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।

পুলিশের তথ্য অনুযায়ী, বারইয়ারহাট থেকে ছাগলনাইয়ার দিকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা যাচ্ছিল। অটোরিকশাটি যখন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজকুঞ্জরা ইউটার্ন এলাকায় পৌঁছায়, তখন পেছন থেকে একটি স্টার লাইন পরিবহনের বাস সেটিকে সজোরে ধাক্কা দেয়।

এতে অটোরিকশাচালক সাইদুল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয়দের তৎপরতায় তাকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই সঙ্গে দুর্ঘটনায় অটোরিকশার এক যাত্রীও আহত হয়েছেন, যাকে উন্নত চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনার পর রেকারের সাহায্যে দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশাকে মহাসড়ক থেকে সরিয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলমান রয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

​বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিকে চুরি ৫টি ফ্যান গায়েব, ঘটনাস্থলে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

​হুমায়ুন কবির, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

০৭:১০ পি.এম


​বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিকে চুরি ৫টি ফ্যান গায়েব, ঘটনাস্থলে পুলিশ

বরিশালের বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাতে শ্রেণিকক্ষ থেকে ৫টি সিলিং ফ্যান চুরির ঘটনা ঘটে। স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা যায় যে, গতকাল ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে বেলা ২টার দিকে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং দপ্তরি প্রতিদিনের মতো প্রতিটি শ্রেণিকক্ষে তালা লাগিয়ে বিদ্যালয় ত্যাগ করেন।

আজ ৬ আগস্ট সকাল ৮:৩০ মিনিটে শিক্ষক ও কর্মচারীরা বিদ্যালয়ে এসে গেট ও দরজার তালা ভাঙা এবং দরজা ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখতে পান। পরে ভেতরে ঢুকে শ্রেণিকক্ষ থেকে ৫টি ফ্যান গায়েব থাকার বিষয়টি নিশ্চিত হন এবং তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করেন। ঘটনার খবর পেয়ে বানারীপাড়া থানা পুলিশের একাধিক টিম বিদ্যালয়টি পরিদর্শনে যায়। পুলিশ পরিদর্শনের পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চালাচ্ছে। চুরির বিষয়ে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজিদুর রহমান প্রশাসনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, "বানারীপাড়া বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্যান চুরির খবর পেয়ে আমাদের পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোর চক্রকে সনাক্ত করতে ইতিমধ্যেই বেশ কয়েকজন চৌকস কর্মকর্তা তদন্ত শুরু করেছেন।"

উল্লেখ্য, বিদ্যালয়টিতে বিগত কয়েক বছর ধরে কোনো সীমানা প্রাচীর নেই। উত্তর ও পূর্ব দিক খোলা থাকায় সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত প্রাঙ্গণটিতে মাদকসেবীদের আড্ডা বসে বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসী ও শিক্ষকদের মতে, পর্যাপ্ত নিরাপত্তাবেষ্টনী না থাকায় বিদ্যালয়টি চোর চক্র ও অসামাজিক কার্যকলাপের সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আধুনিকায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে: আবু সুফিয়ান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

০৭:১৪ পি.এম


চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আধুনিকায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে: আবু সুফিয়ান

চট্টগ্রাম, ৬ আগস্ট, ২০২৬ : চট্টগ্রাম- ৯ আসনের সংসদ সদস্য এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সরকার যথেষ্ট আন্তরিক।

তিনি উল্লেখ করেন, শত বছরের পুরনো এই হাসপাতাল ২৫০ শয্যা বিশিষ্ট হলেও এর চিকিৎসক, জনবল, যন্ত্রপাতি ও সরঞ্জাম প্রয়োজনের তুলনায় অপ্রতুল। হাসপাতাল আধুনিকায়ন এবং চিকিৎসাসেবার মান উন্নয়নের লক্ষ্যে পর্যায়ক্রমে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।

আবু সুফিয়ান আরও বলেন, ইনডোর ও আউটডোরে রোগীরা যেন কাঙ্খিত সেবা পেতে পারেন সে বিষয়ে সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। রোগীদের সেবাদানের ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম বরদাস্ত করা হবে না। হাসপাতালের কারো বিরুদ্ধে কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসূতি সেবা উন্নত করার প্রস্তাব করে আবু সুফিয়ান বলেন, হাসপাতালের অবকাঠামোগুলো শত বছরের পুরনো হওয়ায় মেরামত করলেও কাজ টেকসই হচ্ছেনা। নতুন ভবন নির্মাণ এবং মেরামত কাজের প্রস্তাব পেয়েছি। অচিরেই অর্থমন্ত্রী মহোদয় হাসপাতাল পরিদর্শন করবেন। নতুন ভবন নির্মাণসহ যাবতীয় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার বেলা ১১টায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সভাকক্ষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির প্রথম সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি ও সংসদ সদস্য ব্যরিস্টার শাকিলা ফারজানা বলেন, হাসপাতালের সমস্যা আছে বলেই আমরা আছি। উন্নত প্রযুক্তি ব্যবহার করে সকল সুযোগ সুবিধা সম্বলিত একটি আধুনিক ভবন নির্মাণ необходимо। যাতে এক ভবনেই সকল চিকিৎসা সেবা পাওয়া যায় সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক এবং ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডা. মোহাম্মদ একরাম হোসেনের সঞ্চালনায় সভায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী, অধ্যাপক ডা. সাইফুদ্দিন মো. তারেক, সাংবাদিক মিঞা মো. আরিফ, অধ্যাপক ডা. জসিম উদ্দিন, মো. আনামুল হক ইকবাল, আলহাজ্ব আব্দুল মান্নান, ডা. হোসনা আরা বেগম, মিজ মঞ্জু রানী দাশ উপস্থিত ছিলেন।

সভায় জনবল বৃদ্ধি, নতুন ভবন নির্মাণ, এনআইসিউ স্থাপন, প্রসূতি সেবা বৃদ্ধি, মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের জন্য আলাদা চিকিৎসা সেবা কর্ণার চালু করা এবং গরীব অসহায়দের জন্য এনআইসিইউ ওয়ার্ড করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%