০১:৫৫ পি.এম
জয়পুরহাটে কৃষি উৎপাদন বৃদ্ধি, সার ও বীজের নির্বিঘ্ন সরবরাহ নিশ্চিতকরণ এবং বাজারে মনিটরিং জোরদার করার লক্ষ্যে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা পরিচালিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জয়পুরহাটের জেলা প্রশাসক আল মামুন মিয়া। তিনি কৃষক পর্যায়ে সঠিক সময়ে ন্যায্য মূল্যে মানসম্মত সার ও বীজ পৌঁছে দেওয়ার উপর জোর দেন এবং কৃত্রিম সংকট তৈরি বা কোনো প্রকার অনিয়ম রোধে কঠোর নজরদারির নির্দেশ দেন।
আরও পড়ুন: ভালুকায় শ্রেষ্ঠ বিআরডিবি চেয়ারম্যানের সম্মাননা পেলেন সৌমিক হাসান সোহাগ
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ উপপরিচালক এ, কে, এম সাদিকুল ইসলাম, জেলা সার ব্যবসায়ী সমিতি সভাপতি রওনকুল ইসলাম টিপু, সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিকসহ প্রমুখ।
সভায় বক্তারা চলতি মৌসুমে সার ও বীজের পর্যাপ্ত মজুদ নিশ্চিতকরণ, ডিলারদের কার্যক্রম তদারকি এবং কৃষকদের সার্বিক সুবিধা ও পরামর্শ প্রদানের বিষয়ে আলোচনা করেন।
এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং বীজ-সার ব্যবসায়ী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: কাঁঠালিয়ায় উফশী ধানের বাম্পার ফলন: বাঁশবুনিয়ায় ধান কাটা উৎসব অনুষ্ঠিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন