১০:২১ পি.এম
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আগামী এক বছরের মধ্যে এ সরকারের সাফল্য আরো দৃশ্যমান হবে। দেশটি সাফল্যের সিঁড়ি বেয়ে উপরে উঠে যাবে এবং তারেক রহমান বাংলাদেশের একটি উল্লেখযোগ্য সরকারের নেতা হিসেবে পরিচিতি পাবেন।
আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 'শহীদ জিয়া ও বাংলাদেশ' শীর্ষক আলোচনাসভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজ।
শামসুজ্জামান দুদু বলেন, 'শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনের আদর্শ প্রতিষ্ঠা করেছিলেন, বেগম খালেদা জিয়া তা অনুসরণ করেছেন। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান সেই আদর্শ অনুসরণ করেই রাজনীতি করছেন।
আরও পড়ুন: দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী
যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অনুসরণ করবে, তাদেরকেও সহযোগিতা করা উচিত। শহীদ জিয়া দুর্নীতিমুক্ত সমাজ, রাষ্ট্র ও সরকার গঠন করেছিলেন এবং সেই আদর্শ অনুসরণ করছেন তারেক রহমান ও বেগম খালেদা জিয়া। সেই আদর্শ অনুসরণ করে বেগম খালেদা জিয়া মানুষের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন। তারেক রহমানের নেতৃত্বে যে সরকার চার মাস আগে দায়িত্ব নিয়েছে, আগামী এক বছরের মধ্যে সেটি আরো সাফল্যের দিকে এগিয়ে যাবে।
তিনি বলেন, 'একা কাজ করা কারো পক্ষে সম্ভব নয়। আন্দোলনে যেমন সবাই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে ছিলেন, তেমনি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আন্দোলন সফল হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এবং বিএনপি একক সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে নির্বাচনে জয় লাভ করেছে। শুধু সাধারণভাবে চললে হবে না, আরো শক্তভাবে এগোতে হবে। কারণ দেশে-বিদেশে যারা পরাজিত হয়েছে, পালিয়ে গিয়েছে, তারা বসে নেই।
পার্শ্ববর্তী একটি দেশ তাদের সমর্থন ও আশ্রয় দিচ্ছে। এ কারণে সবাইকে সচেতন, সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
আরও পড়ুন: রাজধানীর পান্থপথ, খিলক্ষেত ও ক্যান্টনমেন্টে ককটেল বিস্ফোরণ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন